হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ৪৯ এই দাওয়াত ভুল, নীতি ও আদর্শ কল্যাণকর নয়, পরকালীন মুক্তিও ইহা হইতে লাভ করা যায় বা, এবং তাহা কেবল শিরকী আকীদা হইতেই পাওয়া যায় ।”এই সব কথা না বলিয়া আবদুল নুত্তালিবের ব্যক্তিত্বের আশ্রয় গ্রহণ করিল বাপ-দাদার ভালবাসা ও পূর্বপুরুষ পূজার লৌকিক ভাবধারা উৎক্ষিপ্ত করিয়া আবূ তালিবকে সত্যের পথ গ্রহণ হইতে বিরত রাখিতে চেষ্টা করিল। ইহাতে তাহারা সফলতা লাভ করিতে সমর্থ হয়। আর এই পদ্ধতি পুরাতন হইলেও আজিও সত্য আদর্শের মুকাবিলায় একমাত্র এই পদ্ধতিই গ্রহণ করা হয় । আজিও সত্যের মুকাবিলায় ও বাতিল নীতির সমর্থনে অতীত কি বর্তমান কালের কোন না কোন ব্যক্তিত্বের উল্লেখ করা হয়, জাতীয়, বংশীয়, কি দলীয় বিদ্বেষ জাগাইতে চেষ্টা করা হয়। কাহারও মুখে প্রাচীণ কাল হইতে চলিয়া আসা রীতিনীতির দোহাই শোনা যায় । এই হাদীস হইতে এই কথাও জানা যায় যে, ব্যক্তিত্বের পূজা ও পূর্বপুরুষদের পূজা সত্য আদর্শ গ্রহণের পথে প্রবল বাধা হইয়া দীড়াইতে পারে । প্রকৃত সত্য গ্রহণ করা কেবলমাত্র তাহাদের পক্ষেই সম্ভব, যাহারা এই সব আবিলতার বন্ধন হইতে নিজেদের মন-মগজকে মুক্ত রাখিতে পারে। আলোচ্য হাদীস হইতে ইসলামী দাওয়াতের পদ্ধতি ও ইসলামী দাওয়াতের কর্মীর জন্য অনুসরণযোগ্য কতক নিয়ম ও ভাবধারা সম্পর্কেও জ্ঞান লাভ করা যায়। রাসূলে করীম (স) খুব সংক্ষিপ্ত ভাষায়ই তাহার দাওয়াত পেশ করিয়াছিলেন, কিন্তু তাহা সত্ত্বে তাহার মধ্য হইতে গভীর আত্তরিক নিষ্ঠা, দরদ, আবেগ ও উচ্ছাস উদ্বেলিত হইয়া উঠে । ইহা এক উত্তম আদর্শ । ইহা হইতে এই কথাও প্রকাশিত হয় যে, ইসলামী দাওয়াতের কর্মীদের কখনও নিরাশাহস্ত হওয়া উচিত নয়। পারিপার্শ্বিক অবস্থা যতই প্রতিকূল হউক না কেন, তাহারা কখনও ক্লান্ত-শ্রাস্ত হইয়া, নিশ্চেষ্ট হইয়া বসিতে পারে না। বরং তাহাদের প্রচেষ্টা অবিশ্রান্তভাবেই চলিতে থাকিতে হইবে, চেষ্টা করিতে করিতে ক্লান্ত হইয়া পড়িবে, আবার উঠিয়া চেষ্টায় লাগিয়া যাইবে_ ইসলামী দাওয়াতের কর্মীদের ইহাই কর্মনীতি। ইহার দ্বারাই তাহারা নিজেদের দায়িত্ব পালন করিতে পারে। নবী করীম (স)-এর ইসলামী দাওয়াত আবূ তালিব কবুল করে নাই, সে তাহার বাপ-দাদার ধর্মেই অটল হইয়া রহিল, নবী করীম (স)-এর আত্তরিক প্রচেষ্টা ব্যর্থ হইয়া গেল। ইহা দ্বারা এই কথাই প্রমাণিত হয় যে, কোন সমাজে পূর্ণাঙ্গ বিপ্লব সাধন তো দূরের কথা, কাহারও হৃদয় পরিবর্তন করিয়া দেওয়ার এবং ইসলামে দীক্ষিত করা কোন মানুষ-- কোন শ্রেষ্ঠ নবীরও নিজস্ব সাধ্যের মধ্যে নাই। ইহা সম্পূর্ণ আল্লাহ্‌র কাজ। কুরআন মজীদে এই কথাই বলা হইয়াছে নবী করীম (স) কে সম্বোধন করিয়াঃ ০:৮1 ১ ০% & | তুমি যাহাকে চাও, তাহাকে তুমি হেদায়েত করিতে পার না-- পারিবে না। সূরা কাসাস £ ৫৬ ফলে একজন মুমিনের কাজ হইতেছে শুধু চেষ্টা করিয়া যাওয়া, চেষ্টায় যাহাতে একবিন্দু ক্ৰটি না থাকে, তাহার দিকে লক্ষ্য রাখা । একইভাবে চেষ্টা করিতে থাকা ।-- অবিশ্রান্ত চেষ্টায় শুধু লাগিয়া থাকা । প্রথম আয়াতটি সূরা তওবার, ইহা মাদানী জীবনের শেষ পর্যায়ে নাযিল হইয়াছে । আর দ্বিতীয় আয়াতটি যদিও মক্কায় অবতীর্ণ সূরা কাসাস-এর, কিন্তু যে পরিপ্রেক্ষিত এই আয়াতদ্বয় নাযিল হইয়াছে তাহা হইতে প্রমাণিত হয় যে, ইহা ইসলামী দাওয়াতের এক সাধারণ নীতি বিশেষ। --১/৭ www.icsbook.info

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।