হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রর হাদীস শরীফ পর্যস্ত আবূ তালিবের মুখ হইতে যে কথা প্রকাশ হয় তাহা ছিল এই যে, সে আবদুল মুত্তালিবের ধর্মেই আছে এবং সে ‘লা-ইলাহা ইনল্লাল্লাহ'র কালেমা পাঠ করিতে অস্বীকার করিয়াছে । রাসুলে করীম (স) বলিয়াছেন ঃ ইহা সত্তেও আমি আল্লাহ্‌র নিকট আপনার জন্য মাগফিরাতের দো'আ করিতে থাকিব যতক্ষণ না আমাকে তাহা হইতে নিষেধ করা হইবে ৷ পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন ঃ “নবী ও ঈমানদার লোকদের পক্ষে, মুশরিকগণ অবশ্যই জাহান্নামী জানিবার পর মুশরিক লোকদের জন্য ইসতিগফার করা জায়েয নয়_ যদিও তাহারা নিকটাত্মীয় হউক না কেন। আর আবু তালিবের সম্পর্কে এক আয়াতে আল্লাহ তা'আলা রাসূলে করীম (স) কে বলিয়াছেন, ‘হে নবী" তুমি যাহাকে চাহিবে তাহাকে হেদায়েত করিতে পারিবে না; বরং প্রকৃত কথা এই যে, আল্লাহ যাহাকে চাহেন হেদায়েত দান করেন, তিনি হেদায়েত প্রাপ্ত লোকদের সম্পর্কে ভালভাবেই অবহিত ৷ -- মুসলিম ব্যাধ্যা শির্ক অবস্থায় মৃত ব্যক্তিদের জন্য না মাগফিরাতের দো'আ করা যায়, না সে আল্লাহ্‌র নিকট মাগফিরাত লাভ করিতে পারিবে । উপরিউক্ত হাদীস হইতে এই কথাই অধিক সুস্পষ্টভাবে প্রকাশিত ও প্রমাণিত হইতেছে। এই ব্যক্তি কোন মহান শ্রেষ্ঠ নবীর নিকটাত্মীয় ও প্রিয়তম হইলেও এবং তাহার দ্বারা ইসলামের বড় ফায়দা লাভ হইলেও মূল অবস্থা কোনরূপ পরিবর্তন হইবার নয়। আবূ তালিব হযরত আলী (রা)-এর পিতা এবং নবী করীম (স)-এর সহোদর চাচা ছিল। রাসূলে করীম (স) তাহারই ন্নেহময় ক্রোড়ে লালিত-পালিত বর্ধিত হইয়াছেন । আবূ তালিব রাসূলের ইসলামী দাওয়াত কবুল করেন নাই বটে; জীবনকাল পর্যন্ত রাসূলে করীম (স)-এর পৃষ্ঠপোষকতা-__ সাহায্য ও প্রতিরোধ করিতে একবিন্দু ত্রুটি করেন নাই । অন্য কথায় সে ছিল রাসূলের বাৎসল্যপূর্ণ মুরববী। ইসলাম ও মুসলমানদের বড় পৃষ্ঠপোষক, সাহায্যকারী । এমতাবস্থায় স্বাভাবিকভাবেই রাসূলের মনে এই বাসনা জাগ্রত হইয়াছিল যে, অবূ তালিব ইসলাম কবুল করুক এবং ফলে তাহার পরকালীন মুক্তির পথ উন্মুক্ত হউক। দ্বিতীয়ত তাহার ইসলাম কবুল করার ফলে ইসলামী দাওয়াত ও আন্দোলন অতিশয় জোরদার ও প্রভাবশালী হওয়ার আশাও ছিল অত্যন্ত তীব্র । কিন্তু রাসূলের এই বাসনা পূর্ণ হয় নাই। হাদীস হইতে জানা যায় যে, আবূ তালিবের মুমূর্ষু অবস্থা পর্যন্ত নবী করীম (স) তাহাকে ইসলামের পথে আনয়নের জন্য চেষ্টা করিতেছিলেন। কিন্তু এই শেষ মুহূর্তকালীন চেষ্টাও সফল হয় নাই। আবূ তালিব বাপ-দাদার ধর্ম পরিত্যাগ করিত প্রস্তুত হয় নাই। হকপন্থী লোক ও বাতিলপন্থী লোকদের দৃষ্টিভঙ্গি এবং দাওয়াতের পদ্ধতির মধ্যে যে মৌলিক পার্থক্য রহিয়াছে, তাহাও আলোচ্য হাদীস হইতে জানিতে পারা যায়। বাতিল নীতি ও ধর্ম সব সময়ই ব্যক্তিত্ব, পারিবারিক ও দলীয় কোন্দল এবং পূর্ব-পুরুষ পূজার আশ্রয়ে দীড়াইয়া থাকে কিন্তু হক ধর্ম ও আদর্শ কেবলমাত্র সত্যের বুনিয়াদে দৃঢ় হইয়া দাড়ায় এবং সেই জন্য মন-মগজের উপর প্রভাব বিস্তারকারী যুক্তি ও প্রমাণ পেশ করে। সত্য আদর্শ সব সময় সামনাসামনি উপস্থিত হয়, বাতিল উহার সরাসরি সুকাবিলা না করিয়া পেছন দিক হইতে উহার উপর আক্রমণ চালায় । নবী করীম (স)-এর দাওয়াতের সারকথা এই ছিল যে, শির্ক পরিত্যাগ করিযা তওহীদী আকীদা গ্রহণ কর কেননা এই নীতিই নির্ভুল ও আল্লাহ্‌র নিকট গ্রহণযোগ্য । ইহলৌকিক সাফল্য ও পরকালীন মুক্তি একমাত্র ইহারই উপর নির্ভরশীল ৷ ইহার জওয়াবে আবূ জেহেল ও আবদুল্লাহ ইবনে উমাইয়া এই কথা বলিতে পারে নাই যে, “তোমার www.icsbook.info

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।