হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

2 হাদীস শরীফ ব্যাখ্যা এখানে হাদীসটি মুসলিম গ্রন্থ হইতে উদ্ধৃত হইয়াছে। কিন্তু ইহা আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজা গ্রন্থসমূহেও নির্ভরযোগ্য সনদসূত্রে উদ্ধৃত রহিয়াছে। অতএব ইহা একটি সহীহ হাদীস। বস্তুত আল্লাহ্‌র নিয়ম-নীতি অটল, নিরপেক্ষ ও তীক্ষ-শাণিত। তাহারই নিয়ম এই যে, শির্ক অবস্থায় যাহারা মরিয়াছে, তাহারা আল্লাহ্‌র নিকট মাগফিরাত পাইতে পারে না। এই কারণে এই ধরনের লোকদের জন্য আল্লাহ্‌র নিকট মাগফিরাতের দো “আও করা যাইতে পারে না। কুরআন মজীদেই এই সম্পর্কে সুস্পষ্ট নিষেধ ঘোষিত হইয়াছে । আলোচ্য হাদীসে এই কথাই বলা হইয়াছে হযরত মুহাম্মাদ (স)-এর জননী যখন ইন্তেকাল করিয়াছেন, তখন দুনিয়া শির্কে আচ্ছন্ন ছিল, তওহীদের একবিন্দু আলোও কোথাও বর্তমান ছিল না। এই কারণে হযরত মুহাম্মাদ (স)-এর মনে তাহার জননীর পরিণাম সম্পর্কে বিশেষ আশংকা বিদ্যমান ছিল। কিন্তু তাহা সত্বেও তিনি সরাসরি হাত তুলিয়া তাহার জননীর জন্য আল্লাহ্‌র নিকট মাগফিরাতের দো'আ করিতে সাহস করেন নাই। তাই আল্লাহ্‌র নিকট এইরূপ প্রার্থনা করার জন্য প্রথমত অনুমতি চাহিলেন। কিন্তু আল্লাহ তাহার প্রিয় হযরতকে ইহার অনুমতি দেন নাই। হযরত ইবরাহীম (আ)-এর ক্ষেত্রেও অনুরূপ ঘটনাই সঙ্ঘটিত হইয়াছিল। তিনি তাহার মুশরিক পিতার নিকট হইতে বিদায় লইয়া চলিয়া যাওয়ার সময় এই ওয়াদা করিয়াছিলেন যে, তিনি আল্লাহ্‌র নিকট তাহার জন্য মাগফিরাত চাহিবেন। কিন্তু শেষ পর্যন্ত তাহাকে আল্লাহ্‌র এই তীব্র শানিত ও নিরক্ষেপ নিয়মের কারণে অনুরূপ প্রার্থনা হইতে বিরত থাকিতে হইল । এই ঘটনাও কুরআন মজীদে উল্লিখিত হইয়াছে। এই ঘটনাদ্বয় তওহীদ বিশ্বাসীদের জন্য বড়ই শিক্ষামূলক শ্রেষ্ঠ নবীগণের পিতামাতার ক্ষেত্রেও আল্লাহ্র নিয়মে একবিন্দু ব্যতিক্রম সাধিত হয় না, আল্লাহ্র আইনের উর্ধ্বে কেহ নাই, তিনি নবী হন আর পীর-অলীই হন। এমন কি নবীর আবেদন-নিবেদনও এই ব্যাপারে কার্যকর হইতে পারে না। আল্লাহ্র বিচারের মানদণ্ডে মুক্তি ও নাজাতের জন্য সকল মানুষের ব্যাপারে একই নীতি কার্যকর হইয়া থাকে । আর তাহা হইতেছে শির্ক হইতে পবিত্র থাকা ও তওহীদের মানদণ্ডে পূর্ণমাত্রায় উত্তীর্ণ হওয়া। বলা বাহুল্য, রাসূলের প্রতি ঈমান ও পরকাল বিশ্বাসও এই তওহীদ বিশ্বাসেরই অনিবার্য অংশ । আলোচ্য হাদীস হইতে এই কথাও জানা যায় যে, কবরস্থানে যাওয়া শরীয়ত সম্মত, ঈমানদার লোকদের জন্য বিশেষ উপকারী ৷ স্বয়ং হযরত মুহাম্মাদ (স) ইহার যুক্তি হিসাবে বলিয়াছেন 8 “কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবে ।' অর্থাৎ কবরস্থানে উপস্থিত হইয়া যখন অসংখ্য মানুষকে সমাহিত দেখিতে পাইবে তখন স্পষ্টত মনে হইবে, মৃত্যু কত নিশ্চিত, কত অনিবাৰ্য । এই সব লোকও একদিন তোমাদেরই মতো জীবিত ছিল, দুনিয়ার কাজকর্ম করিত। কিন্তু মৃত্যু তাহাদের জীবন কাড়িয়া লইয়াছে, জমির উপর হইতে সরাইয়া উহার অভ্যন্তরে সমাহিত করিয়া দিয়াছে । আজ তাহাদের কিছুই করিবার সামর্থ্য নাই; না নিজেদের জন্য, না পরের জন্য । যিয়ারতকারীকে এই কথাও স্মরণ করাইয়া দিবে যে, তাহার পরিণতিও একদিন ইহাই হইবে । অতএব জীবনের এই আয়ুষ্কালটুকুকে মূল্যবান মনে কর, গুরুত্বপূর্ণ মনে কর । মনে রাখিও, জীবন একবার ফুরাইয়া নিঃশেষ হইয়া গেলে দ্বিতীয়বার হাতে আসিবার নয়। মৃত্যুর এই ম্মঘ্ধণ মানব-মনের দুনিয়ার প্রতি এমন কোন আকর্ষণ বা ভালবাসা থাকিতে দিবে না যাহা মানুষকে গাফিল. করিয়া দেয় ও দুনিয়ার আনন্দে মশগুল www.icsbook.info

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।