হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ৪৫ বিপরীত কাজ করে-- তাহাদের জন্য বড়ই দুঃখ হয়। ইহারা যে এই পথেই উম্মতে মুসলিমার মধ্যে শির্কের প্রচলন করিয়াছে, তাহা নিঃসন্দেহ। কবরের উপর (বা পাশে) বসা নিষিদ্ধ হইয়াছে দুইটি কারণে £ একটি মানুষের সম্মান অথবা মৃতু-মানুষের প্রতি অতিমাত্রায় সম্মান-শ্রদ্ধা প্রদর্শনের আশংকা । আর দ্বিতীয়, কবরে যে মানুষকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দেয় তাহার মাত্রা কম হওয়ার আশংকা । পঞ্চম হাদীসে অতিরিক্ত হুকুম দেওয়া হইয়াছে। তাহা হইতেছে £ কবরের দিকে মুখ করিয়া নামায পড়িও না। ‘কবরকে কিবলা বানাইও না” । এই কথা বলা হয় নাই, কেনানা কিবলা তো কাবা শরীফ আছেই, তাহা ব্যতীত অপর কোন জিনিসকে নামাযের কিবলা বানাইবার কোন কথাই উঠিতে পারে না। উহা ছাড়া আর কোন জিনিসের প্রতি মুখ করিয়া নামায আদায় হইতে পারে ? এই কথার উদ্দেশ্য শুধু এতটুকু বলা যে, কিবৃলা ও নামাযীর মাঝখানে কবর রাখিয়া যেন নামায পড়া না হয়। কেননা ইহাতে প্রকারান্তরে কবরকেই সিজদা করা হয় এবং নামাযে আল্লাহ্র সঙ্গে কবরওয়ালাকেও শামিল করা হয়। আর ইহা অতি বড় শির্ক সন্দেহ নাই। যষ্ঠ হাদীসে বলা হইয়াছে £ তোমরা প্রতিকৃতি ধ্বংস না করিয়া থাকিও না আর উঁচু কবরগুলিকে জমির সমান না করিয়া ছাড়িও না। এই দুইটি আদেশও কবর সিজদার মারাত্মক শির্ক নির্মূল করার উদ্দেশ্যেই দেওয়া হইয়াছে। শির্ক ও শির্ক প্রকাশক এবং শির্ক-এর উপকরণ সম্পর্কে ইসলামের চূড়ান্ত ফয়সালা ইহাই । কবর সম্পর্কে ইহাই ইসলামের চিরন্তন ঘোষিত নীতি । ইহার বিপরীত কোন কাজ বরদাশত করাও ইসলামের খেলাফ, কোন ঈমানদার লোকের পক্ষেই তাহা সম্ভব নয়। শির্ক ক্ষমার অযোগ্য গুনাহ 5১0৮৮ শি ES পি সু 01903০০৮৯৮০ 01৮57550579 575 42৮79 BUS (4৮) - ০৮০৫০9৩2601 65 এ 5১0 70558 হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ (একদা) হযরত মুহাম্মাদ (স) তাহার মার কবর যিয়ারত করিলেন, তখন তিনি নিজে খুব কাদিলেন এবং তাহার চতুম্পার্থে যাহারা ছিলেন, তাহাদিগকেও কীদাইলেন। অতঃপর নবী করীম (স) বলিলেন £ আমি আমার আল্লাহ্‌র নিকট আমার মা'র জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাহিয়াছিলাম কিন্তু আমাকে উহার অনুমতি দেওয়া হয় নাই । তাহার পর আমি তাহার কবর যিয়ারত করার জন্য আল্লাহ্‌র নিকট অনুমতি চাহিলাম। পরে আমাকে ইহার অনুমতি প্রদান করা হয়। অতএব তোমরা কবর যিয়ারত কর; কেননা ইহা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দেয়। _ মুসলিম www.icsbook.info

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।