i হাদীস শরীফ অলীপূজা অনুষ্ঠিত হইতে শুরু হইত । লোকেরা এক আল্লাহ্র সম্মুখে মাথা নত করার ও আল্লাহ্র খোদায়ী গুণাবলীকে তাহার সহিত খোজ করার পরিবর্তে এই সব মহান লোকদেরকে খোদায়ী ও আল্লাহ্র গুণাবলীতে শরীক মনে করিত এবং পূজা ভালবাসায় ফুল তাহাদের পায়ের তলায় লুটাইয়া দিত অর্থাৎ যে সব ‘ইবাদতের স্থান” খালেস তওহীদের কেন্দ্র হওয়া উচিত ছিল, তাহাই শির্ক ও গোমরাহীর লীলাকেন্দ্রে পরিণত হইয়া যাইত। এখানে যাহা কিছু বলা হইল অন্যান্য হাদীস হইতে তাহা সুস্পষ্টভাবে জানা যায়। প্রথম ও তৃতীয় হাদীসের তাৎপর্য ও ইহাই । কেননা এই হাদীসসমূহ সংক্ষিপ্ত; অন্যান্য হাদীস বিস্তারিত । প্রায় সকল মুহাদ্দিসই ইহার এই তাৎপর্য বুঝিয়াছেন। এই জন্যই এই হাদীসসমূহ “কবরের উপর মসজিদ নির্মাণ' শিরোনামের অধীনে উল্লেখ করা হইয়াছে। হাদীসের বাকী অংশঃ 7১-| 47 4./%- + হইতে বাহ্যত এই অর্থ বুঝিতে পারা যায় যে, তাহারা “ইবাদত স্থানে'র দুয়ার প্রার্টীরে মহান ব্যক্তির ছবি-প্রতিকৃতি বানাইয়া রাখিত। কিন্তু গীর্জায় ইহার সাধারণ প্রচলন ছিল। এই সকল গীর্জায় হযরত ঈসা মসীহ (আ), হযরত মরিয়ম ও অন্যান্য খ্রিস্টয় মহান লোকদের প্রতিমূর্তি স্থাপন করা হইত ও নিঃসংকোচে উহার পূজা করা হইত। মহান লোকদের মাযার কিংবা উহার এলাকার মধ্যে ইবাদত স্থান" ও খানকা-কুব্বা নির্মাণের পরিণাম কোন কোন ক্ষেত্রে মানুষকে অলী ব্যক্তিদের মহান করার কারণে শির্কী অবস্থা পর্যন্ত পৌছাইয়া দেয়। কোন কোন স্থানে এই সব মাযার বা কুববা শীঘ্র বা বিলম্বে শির্কের লীলাকেন্দ্র হইয়া পড়ে; কেবল ইয়াহুদী ও নাসারাদের ইতিহাসই এই কথা প্রমাণ করে না, মুসলিম উম্মতের ইতিহাসেও এই কথার প্রমাণ রহিয়াছে। নবী করীম (স) এই আশংকা সম্ভবত বোধ করিতেন না যে, তাহার পরেই লোকরা কবর পূজা ও মূর্তিপূজা প্রভৃতি ধরনের কোন শির্কের কাজে লিপ্ত হইবে।_ কোন কোন হাদীস হইতে সুস্পষ্টভাবে ইহা প্রমাণিতও হয় যে, তিনি এইরূপ আশংকা বোধ করিতেন না। কিন্তু ইয়াহুদী ও নাসারাদের অবস্থা দৃষ্টিতে এই আশংকা তাহার অবশ্যই ছিল যে, উম্মতের লোকেরা সালেহ লোকদের কবর বা উহার আশেপাশে মসজিদ, খানকা বা কুব্বা বানাইতে পারে এবং কিছুকাল পরে তাহা সিজদার মাধ্যমে শির্ক-এর কেন্দ্রে পরিণত হইতে পারে । এই কারণে তিনি মুসলিম উম্মাহর মাঝে শির্ক অনুপ্রবেশের এই গোপন দুয়ারও বন্ধ করিয়া দেওয়ার প্রয়োজন বোধ করিয়াছিলেন । চতুর্থ হাদীসে তিনটি সুস্পষ্ট আদেশ ও নিষেধ উল্লেখিত হইয়াছে £ (১) কবর পাকা-পোক্ত করা, (২) কবরের উপর কোন কিছু বসানো ও (৩) কবরের উপর (বা পাশে) বসা । এই কয়টি কাজ কবর পূজা বন্ধ করার উদ্দেশ্যে নিষিদ্ধ করা হইয়াছে। বস্তুত ইসলামে শির্ক হইতেছে সবচেয়ে বড় গুনাহ, সব রকমের গোমরাহীর ভিত্তি উৎস এবং ইহা তওহীদবাদী জনগোষ্ঠীর পতনের প্রধানতম কারণ । এই কারণে ইসলামে কেবল শির্ককেই নিষিদ্ধ করা হয় নাই; শির্ক হয় যে সব কাজে, তাহাও স্পষ্টভাবে নিষিদ্ধ হইয়াছে এবং এই ব্যাপারে পূর্ণমান্রায় কড়াকড়ি বিদ্যমান। আর কোন কোন পাকা-পোক্ত কবর ও অলী-দরবেশের কবর কুববা যে শির্ক ও শির্কের নানা প্রকার অনুষ্ঠান সৃষ্টি করিয়াছে তাহা তো দুনিয়ায় বাস্তবেই লক্ষ্য করা যায়। যাহারা অলী লোকের তা'যীমের বাহানায় নবী-করীম (স)-এর এই সুস্পষ্ট নিষেধের www.icsbook.info
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।