হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ টু নিকৃষ্টতম সৃষ্টিরূপে গণ্য হইবে । প্রথম ও দ্বিতীয় হাদীসে বলা হইয়াছে যে, নবী ও নেককার লোকদের কবরের প্রতি যাহারা বিশেষ কোন নীতি ও ব্যবহার অবলম্বন করিবে তাহারা অভিশপ্ত ও নিকৃষ্ট সৃষ্টিরূপে গণ্য হইবে। কিন্তু এই সম্পর্কে বিশেষ কোন সিদ্ধান্ত বা রায় ঘোষিত হয় নাই । অথচ তৃতীয় হাদীসে তাহাদের অভিশপ্ত ও নিকৃষ্ট জীব হওয়ার কোন উল্লেখ নাই । তবে এই ধরনের ব্যবহার ও নীতি গ্রহণ করিতে তিনি স্পষ্ট ভাষায় নিষেধ করিয়াছেন, তাহার উল্লেখ রহিয়াছে। তৃতীয় হাদীসে বলা হইয়াছে £ “তোমাদের পূর্ববর্তী লোক’, কিন্তু ইহারা যে কাহারা তাহা স্পষ্ট করিয়া বলা হয় নাই অথচ প্রথম ও দ্বিতীয় হাদীসে ইয়াহুদী ও নাসারাদের কথা স্পষ্ট উল্লেখ আছে, কিন্তু দ্বিতীয় হাদীসে ইহার সহিত এই কথারও উল্লেখ আছে যে, এই সব সিজদার স্থানে নেককার লোকদের চিত্র ও প্রতিকৃতিও রক্ষিত ছিল। এই সব পার্থক্য-তারতম্যের কারণে বাহ্যত এই হাদীসসমূহকে পরস্পর বিপরীত মনে হয় বটে; কিন্তু গভীর দৃষ্টিতে দেখিলে বুঝিতে পারা যায় যে, এই হাদীসসমূহের মধ্যে মূলত পারস্পরিক কোন পার্থক্য নাই। পার্থক্য যাহা কিছু আছে, তাহা স্পষ্ট, অস্পষ্ট, সংক্ষেপে ও বিস্তারিত কথার পার্থক্য মাত্র। অন্য কথায় এই হাদীসসমূহের একটি অপরটির ব্যাখ্যা দান করে। কাজেই একটি হাদীসে প্রকৃত তাৎপর্য নির্ধারণের সময় অপর দুইটি হাদীসের প্রতি অবশ্যই লক্ষ্য রাখিতে হইবে । এই সব কথা সম্মুখে রাখিয়া আলোচ্য হাদীসসমূহ সম্পর্কে চিন্তা করিলে প্রথম ও তৃতীয় হাদীস হইতে জানা যায় যে, ইয়াহুদী ও নাসারাগণ তাহাদের নবী ও নেককার লোকদের কবরকে সিজদার স্থান বানাইত। কিন্তু এই সিজদার স্থানসমূহের প্রকৃত রূপ ও অবস্থা কি ছিল, কিরূপে তাহা সিজদার স্থানে পরিণত হইত, তাহা জানা যায় না । অবশ্য দ্বিতীয় হাদীস হইতে ইহা সুস্পষ্টরূপে বুঝিতে পারা যায়৷ যেমন বলা হইয়াছেঃ ইয়াহুদী ও নাসারাদের অবস্থা এই ছিল যে, তাহাদের কোন নেককার ব্যক্তি যখন মৃত্যুমুখে পতিত হইত, তখন তাহারা তাহার কবরের উপর মসজিদ প্রতিষ্ঠা করিত আর তাহাতে এই ধরনের প্রতিকৃতি অংকিত করিত। কিয়ামতের দিন তাহারাই আল্লাহ্‌র নিকট নিকৃষ্টতম জীবরূপে গণ্য হইবে। হাদীসের এই অংশ হইতে পূর্ণাঙ্গ চিত্র উদ্ভাসিত হইতেছে । কোন বুযুর্গ ব্যক্তির ইন্তেকাল হইলে তাহারা এই ব্যক্তির কবর ও উহার আশেপাশের এলাকায় একটি “ইবাদতের স্থান' বা একটি খানকা প্রতিষ্ঠিত করিত। প্রথমে উহার উদ্দেশ্য ভালই থাকিত আর তাহা হইত এই যে, লোকেরা একত্রিত হইয়া আল্লাহ্‌র বন্দেগী করিবে । আল্লাহ্‌র যিকির করিবে । কিন্তু ইহা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাহারা এই বুযুর্গ ব্যক্তি ও অন্যান্য বুযুর্গ ব্যক্তিদের প্রতিকৃতি বারাইয়া ঝুলাইয়া রাখিত। উদ্দেশ্য এই যে, লোকেরা তাহাদের স্মরণ করিয়া তাহাদের আদর্শ ও চরিত্র অনুযায়ী আমল করিবে। কিন্তু বুযুর্গ বা নেককার ব্যক্তির মাযার-_ তাহার প্রতি লোকদের মনে আন্তরিক অসাধারণ ভক্তি ও ভালবাসার সৃষ্টি করিত। উহা “ইবাদতের স্থান’ নির্দিষ্ট হওয়ার কারণে লোকদের ভক্তি ও ভালবাসার মাত্রা অত্যন্ত বৃদ্ধি লাভ করিত। সেই সঙ্গে প্রতিকৃতি ও প্রতিমূর্তি এই ভালবাসাকে বাস্তব রূপ দিত। ফলে কিছুদিনের মধ্যে আল্লাহ্‌র ইবাদতের সঙ্গে সঙ্গে নবীপূজা ও www.icsbook.info

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।