3 হাদীস শরীফ হাদীস কয়টিতে সাদাসিদাভাবে একটি উপদেশই দেওয়া হয় নাই, বরং ইয়াহুদী ও নাসারাদের ইতিহাসের দৃষ্টান্ত উল্লেখ করিয়া বলা হইয়াছে যে, ইহা একটি মস্ত বড় ফেতনা ও বিপদ এবং নবীর উম্মতগণ তওহীদ বিশ্বাস, আল্লাহ্র কিতাব ও নবীগণের শিক্ষার সম্পদ মজুদ থাকা সত্তেও এই ধরনের বিপদে পড়িয়া যাইতে পারে ৷ আর নবীর উম্মত যখন এইরূপ বিপদে পতিত হয়, তখন তাহার স্থান হয় নিকৃষ্টতম লাঞ্ছিত ও পদদলিত । এই কথাও মনে রাখা আবশ্যক যে, হাদীসের অন্যান্য কিতাবেও ইহাই উল্লেখিত রহিয়াছে, আর বুখারী-মুসলিমেও আরও কয়েক সূত্রে এই হাদীস উদ্ধৃত হইয়াছে । কাজেই এই হাদীসসমূহ যে অকাট্য সনদভিত্তিক, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য তাহাতে কোনই সন্দেহ নাই। কিন্তু নবী করীম (স)-এর এই সব কথার তাৎপর্য কি? প্রথম ও দ্বিতীয় হাদীস হইতে বাহ্যত মনে হয় যে, তিনি উম্মতকে কবর পূজার খারাপ পরিণতি সম্পর্কে অবহিত করিয়া তাহা পরিহার করার জন্য উপদেশ দিয়াছেন। এই দৃষ্টিতে মুসলিম জাতির বর্তমান অবস্থা চিন্তা করিলে বিশেষ দুঃখের সাথে বলিতে হয় যে, কোন কোন লোক নবী করীম (স)-এর জীবন-সায়াহ্ছে প্রদত্ত এই গুরুত্বপূর্ণ ও সর্বশেষ নসীহত পালন করার কোন দায়িত্বই বোধ করে না। এত স্পষ্ট তাগিদপূর্ণ নিষেধ সত্ত্বেও মুসলমানগণ কবর পূজার অন্ধকারাচ্ছন্ন গহ্বরে পতিত হইয়াছে। অথচ মুসলমানদের পূর্বে ইয়াহুদী ও নাসারাগণ ঠিক এই পাপেই লিপ্ত হইয়া চির লাঞ্ছিত হইয়াছে এবং আল্লাহ তা“আলার অভিশাপে ও গযবে পড়িয়া ধ্বংস হইয়াছে। আর এই পাপ সাধারণ পাপ নয়, ইহা সুস্পষ্টরূপে শির্ক । কিন্তু এই হাদীসসমূহের এই বাহ্যিক অর্থ ছাড়াও ইহার অন্তর্নিহিত আর এক গভীর অর্থ রহিয়াছে । এই কথা সুস্পষ্ট, সাহাবায়ে কিরাম সম্বন্ধে তো রাসুলের এইরূপ আশংকা হওয়ার কথা নয় যে, তাহারা এইরূপ শির্কের গোমরাহীতে লিপ্ত হইতে পারেন। কেননা ইহা তওহীদের পরিষ্কার বিপরীত ৷ বলা যাইতে পারে যে, এই সব হাদীসে বর্ণিত কথা সাহাবাদের সম্পর্কে নয়। তাহারা এইরূপ পাপে লিপ্ত হইতে পারেন আর হইয়াছে- এইরূপ মনে করিয়াই যদি এই কথা বলিতেন তাহা হইলে কথার ধরন ও স্টাইল অন্যরূপ হওয়া উচিত ছিল। ফেতনা সম্পর্কে নবী করীম (স) অনেক ভবিষ্যদ্বাণী করিয়াছেন। তেমনি এই কথাগুলিও বলিতে পারিতেন অথবা নিছক নীতিকথা হিসাবেই এই কথা বলা যাইতে পারিত। কিন্তু এই সব তিনি কিছুই করেন নাই। ইহার পরিবর্তে তিনি সাহাবায়ে কিরামকে লক্ষ্য করিয়াই বলিয়াছেন £ “সাবধান, তোমরা কবরস্থানকে সিজদার জায়গা বানাইয়া লইও না। আমি তোমাদের নিষেধ করিতেছি ।” আর এইরূপ কথা বলা যাইতে পারে তখন, যখন-- যাহাদেরকে ইহা বলা হইতেছে-__ তাহাদের সম্পর্কে ইহার আশংকা বোধ হইবে। প্রথমেই বলিয়াছি যে, এই তিনটি হাদীস একই ঘটনার সহিত সম্পর্কিত। এই জন্য একটি হাদীস অপর হাদীসের ব্যাখ্যা । প্রথম ও তৃতীয় হাদীসে এই কথার উল্লেখ নাই যে, তিনি এই কথা সঠিক বলিয়াছেন, যখন উম্মে হাবীবা ও উম্মে সালমা (রা) নবী করীম (স)-এর নিকট হাবশার এক গীর্জা ও উহাতে রক্ষিত চিত্র-প্রতিকৃতির উল্লেখ করিয়াছিলেন । কিন্তু দ্বিতীয় হাদীসে ইহার সুস্পষ্ট উল্লেখ রহিয়াছে। দ্বিতীয়ত £ প্রথম হাদীসে কেবল নেককার লোকদের কবরের কথা উল্লেখ করা হইয়াছে আর তৃতীয় হাদীসে নবীগণ ও নেককার লোক উভয়ের কবরের কথা উল্লেখিত হইয়াছে । প্রথম হাদীসে আল্লাহ্র লা'নতের কথা বলা হইয়াছে, কিন্তু www.icsbook.info
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।