হাদীস শরীফ 8১ আলোচনা এখানে এক সঙ্গে পরপর চরটি হাদীস উল্লেখ করা হইল । হাদীস কয়টি প্রধানত বুখারী ও মুসলিম শরীফে উল্লেখিত হইয়াছে। এই কয়টি হাদীসই কবর সম্পর্কে ইসলামের নীতি সুস্পষ্ট করিয়া দেয়। হাদীসসমূহ বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষ । প্রথম তিনটি হাদীস নবী করীম (স)-এর মৃত্যু শয্যাকালীন সময়ের সহিত সম্পর্কিত । প্রথম ও তৃতীয় হাদীসে একথা স্পষ্ট ভাষায় উল্লেখ করা হইয়াছে। আর দ্বিতীয় হাদীসে স্পষ্ট ভাষায় উহার উল্লেখ না থাকিলেও উহাও যে এই সময়ের সহিতই সম্পর্কিত তাহা বুঝিতে কষ্ট হয় না। বিশেষত বুখারী ও মুসলিমে উল্লেখিত অপর বর্ণনায় ইহার স্পষ্ট উল্লেখ রহিয়াছে। মোটকথা, এই তিনটি হাদীসই একই সময়ের । আর একটু গভীর দৃষ্টিতে বিবেচনা করিলে বুঝিতে পারা যায় যে, এই তিনটি হাদীসে মূলত একই ঘটনার উল্লেখ করা হইয়াছে। পার্থক্য যাহা কিছু দেখা যাইতেছে, তাহা শুধু শব্দে ও বর্ণনা ভঙ্গিতে সীমাবদ্ধ । এই কারণেও এই পার্থক্য হইতে পারে যে, একটি হাদীসে ঘটনার একটি দিকের উল্লেখ করা হইয়াছে; অপর হাদীসে ঘটনার অপর একটি দিকের উল্লেখ হইয়াছে, আর প্রথম দিকটি তাহাতে অনুল্লেখিত রহিয়া গিয়াছে অথবা একটি হাদীসে ঘটনার একটি দিক সংক্ষেপে উল্লেখিত হইয়াছে, অপর হাদীসে তাহা বিস্তারিতভাবে উল্লেখিত হইয়াছে। অন্তত প্রথম ও দ্বিতীয় হাদীস সম্পর্কে এই কথা অকাট্যরূপে সত্য । হাদীস কয়টির গুরুত্ব মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় নবী করীম (স) যাহা ইরশাদ করিয়াছেন, সময় ও পরিবেশের নাজুকতার কারণে তাহার গুরুত্ব অপরিসীম । বিশেষত রোগের অসহ্য যন্ত্রণার মধ্যেও নবী করীম (সে) যাহা কিছু বলিয়াছেন, তাহা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং মৃত্যুর পূর্বে তাহা বলিয়া যাওয়াই যে তাহার দায়িত্বের অন্তর্ভুক্ত বলিয়া তিনি মনে করিয়াছিলেন, এই কারণেও ইহার গুরুত্ব অপরিসীম । অধিকত্ত ইসলামের অসংখ্য বিষয়ের মধ্যে কয়েকটি বিষয়কে তিনি নাজুক মুহূর্তে বলিবার জন্য নির্দিষ্ট করিয়াছিলেন এবং বিশেষ গুরুত্ব সহকারেই তিনি সেই কথাগুলি বলিয়াছিলেন। এই কারণেও ইহার গুরুত্ব প্রণিধানযোগ্য । ইহার আরও একটি দিক রহিয়াছে। এই কথাগুলি হযরত মুহাম্মাদ (স) আল্লাহ্ তাআলার সর্বশেষ নবী-রাসূল হিসেবে তাহার শেষ উপদেশ । চূড়ান্ত সিদ্ধান্তকারী এই বাণীর সত্যতা, অকাট্যতা ও গুরুত্ব এই দৃষ্টিতেও অনুধাবনীয়। নবী করীম (স)-এর ইহা সর্বশেষ উপদেশ হওয়ার ইহার ভিন্ন্ূপ কোন অর্থ বা ব্যাখ্যা করিয়া অন্য কথা প্রমাণ করারও কোন অবকাশ ইহাতে নাই। এখন এই সব হাদীসের বিপরীত কথা প্রমাণকারী কোন হাদীস থাকিলে তাহাকেই বরং বাতিল মনে করিতে হইবে এবং তাহার মুকাবিলায় এই হাদীসসমূহে উল্লেখিত কথাকেই এই সম্পর্কে সর্বশেষ চূড়ান্ত ও চিরন্তন ফয়সালা বলিয়া বিশ্বাস করিতে হইবে। এতদ্যতীত প্রথম ও দ্বিতীয় হাদীসে এমন কোন কথাই নাই, যাহা বাতিল হইতে পারে বলিয়া মনে করা যাইতে পারে । বিশেষত ইহা কোন নির্দেশ নয়, এক বিশেষ কাজ সম্পর্কে ইয়াহ্দী ও নাসারাদের অভিশপ্ত হওয়ার কথার উল্লেখ মাত্র । কাজেই তাহা বাতিল হওয়ার সম্ভাবনা নাই। —_ 3/৬ www.icsbook.info
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।