হি হাদীস শরীফ এই কারণে শির্ক হইতে বাচিতে হইলে যেমন শির্কের সমস্ত পথ ও ছিন্দ্র বন্ধ করিতে হইবে তেমনি তওহীদ বিশ্বাস লইয়া মৃত্যুবরণ করিতে চাহিলে সমগ্র জীবন-_ জীবনের সকল ক্ষেত্রেই তওহীদ বিশ্বাস অনুযায়ী কাজ করিতে হইবে। তওহীদের এই অপরিসীম গুরুত্ব ও ব্যাপকতার কারণেই ইতিহাসে দেখা যায়_ যখনই আল্লাহ্র কোন নবী দুনিয়ায় আসিয়াছেন, তিনি সর্ব প্রথম দুনিয়ার মানুষকে সকল প্রকার শির্ক পরিহার করার ও সঠিকভাবে তাওহীদ বিশ্বাস গ্রহণের আহ্বান জানাইয়াছেন। কুরআন মজীদে নবীগণের এই দাওয়াতের কথাই বলা হইয়াছে এইভাবে যে, প্রত্যেক নবীই দাওয়াত দিয়াছেন ঃ 15554251810 4০। ১৮2০ 9 কেবলমাত্ৰ আল্লাহরই বন্দেগী কবুল কর, তি তিনি ছাড়া তোমাদের আর কেহ ইলাহ-_ মাবুদ, ভয় করার যোগ্য ও বিধানদাতা নাই ।” এইভাবে প্রত্যেক নবীরই এই দাওয়াতের কথা কুরআন মজীদে উল্লেখ করা হইয়াছে । কাজেই ইহাতে যেমন শির্ক পরিহার ও তওহীদ বিশ্বাস গ্রহণের গুরুত্ব প্রমাণিত হয়, তেমনি এই কথাও প্রমাণিত হয় যে, মানব সমাজে নবীগণের আদর্শানুযায়ী ইসলামী দাওয়াতের কাজ শুরু করিত হইবে । বস্তুত যে দাওয়াতের প্রথম ও প্রধান কথা শির্কের প্রতিবাদ ও তওহীদ বিশ্বাস গ্রহণের আহ্বান হইবে না, তাহা কখনই ইসলামী দাওয়াত হইতে পারে না। ইহার কারণ এই যে, মূলত তওহীদ ও উহার আনুসাংগিক বিষয়াদির প্রতি বিশ্বাস স্থাপনকেই বলা হয় ছ্বীন-ইসলাম । পক্ষান্তরে সকল প্রকার গোমরাহী ও বাতিল ধর্মমতেরই ভিত্তি স্থাপিত রহিয়াছে শির্ক-এর উপর । আলোচ্য হাদীস হইতে জানা যায় যে, আল্লাহ্র সুবিচারের মানদণ্ড কোন দলের সাথে নিছক সংশ্লিষ্ট হওয়া, কাহারো সহিত কোন প্রকার আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হওয়ার কিংবা কোন বিষয়ের শুধু মৌলিক স্বীকৃতি দান ও উহার দাবি করার একবিন্দু মূল্য নাই। এই মানদণ্ডে উত্তীর্ণ হইতে পারে কেবলমাত্র প্রত্যেক ব্যক্তির সঠিক, খাটি ও নির্ভুল ঈমান এবং তদানুযায়ী সঠিক আমল। এই হাদীস এই কথাও প্রমাণ করে যে, আল্লাহ্র ইবাদত-বন্দেগী করার শির্কমূলকও তওহীদমূলক প্রভৃতি যেকোন এক রূপ, ধরন ও পদ্ধতিই ঠিক নয়; বরং যে ধরন ও পদ্ধতি কেবলমাত্র তওহীদ বিশ্বাসের ভিত্তিতে গড়িয়া উঠে, যাহাতে শির্ক-এর একবিন্দু নাম চিহ্ন পর্যন্ত বর্তমান থাকে না; কেবলমাত্র তাহাই সঠিক-_ তাহাই মানুষের জন্য পরকালের মুক্তি বিধান করিতে পার। আর যে পদ্ধতি ও ধরনে শির্ক রহিয়াছে তাহাতে কখনও বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ্র ইবাদত হইতে পারে না, আর তাহা মানুষকে মুক্তিদানও করিতে পারে না। অতএব আল্লাহ্র ইবাদতের পথ মাত্র একটি, যাহা আধ্বিয়ায়ে কিরাম শিক্ষা দিয়াছেন। পরস্তু এই মূল সত্যও সকলের সম্মুখে থাকা আবশ্যক যে, বর্তমানে ইসলাম ছাড়া খালেস তওহীদ আর কোন ধর্মমতেই পাওয়া যায় না, অন্যান্য প্রায় সকল ধর্মমতেই কোন না কোন প্রকারের শির্কের আকীদা বর্তমান রহিয়াছে। দুনিয়ার এই ধর্ম-মতসমূহের কোথায়ও মূল আকীদার মধ্যেই শির্ক রহিয়াছে কোথায়ও শির্কমূলক চিন্তা, বিশ্বাস ও ধারণা রহিয়াছে, কোথায়ও আমলের মধ্যে সুস্পষ্ট শির্ক বর্তমান। আর কোথায়ও আকীদা ও আমল উভয় ক্ষেত্রেই শির্ক প্রবল হইয়া আছে। এই হাদীস আমাদেরকে শির্ক সম্বন্ধে সতর্ক করিয়া দেয় । আমাদেরকে বিশেষ সতর্কতা, সৃন্দৃষ্টি ও সচেতন মনের সাহায্যে সকল ক্ষেত্রে সকল প্রকার শির্ক হইতে পবিত্র থাকিবার জন্য সুস্পষ্টভাবে আদেশ করে। www.icsbook.info
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।