শির্ক ও তওহীদ 4৮২৫ SDA TE BE এ 0০ ০০৮৮ 03 এ ০০০ ০৪৪৩ oe in) - ISDE IA Dt হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ নবী করীম (স) কে বলিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি আল্লাহ্র সাথে এমন অবস্থায় সাক্ষ্যৎ করিবে যে, সে তাহার সহিত শিরক করে না, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করিবে। আর যে তাহার সাথে শরীক করা অবস্থায় সাক্ষাৎ করিবে, সে জাহান্নামে যাইবে। -মুসলিম ব্যাখ্যা এই হাদীস মূলত কুরআন মজীদের নিমোদ্ধৃত আয়াতের ব্যাখ্যা । আল্লাহ তা'আলা বলিয়াছেন £ I EE CAD 22 SAAS নিশ্চয়ই আল্লাহ তা'আলা শির্কের গুনাহ মাফ করিবেন না । এতদ্যতীত অপরাপর ছোট গুনাহ যাহাকে ইচ্ছা হইবে, তিনি মাফ করিয়া দিবেন। - সূরা আন-নিসা £ ১১৬ কুরআন মজীদের বিভিন্ন স্থানে এইরূপ আয়াত রহিয়াছে। এই আয়াতসমূহে যে মূল কথাটি বলা হইয়াছে, নবী করীম (স) তাহাই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা করিয়া দিয়াছেন। এই কারণে হাদীসের কিতাবসমূহে এই একই অর্থের বিভিন্ন ও বহু সংখ্যক হাদীসের উল্লেখ পাওয়া যায় এবং এই হাদীসসমূহের মধ্যে শাব্দিক পার্থক্য ছাড়া মূল কথায় কোন পার্থক্য দেখা যায় না। এই হাদীস ও কুরআনের আয়াতসমূহ হইতে যে মূল কথাটি সুস্পষ্ট হইয়া উঠে তাহা এই যে, পরকালীন মুক্তি একেবারেই সম্ভব নয়। মুশরিক ব্যক্তি জাহান্নামে যাইবে এবং তথায় সে চিরকাল থাকিতে বাধ্য হইবে, তাহাতে কোন সন্দেহ নাই । পক্ষান্তরে তওহীদ বিশ্বাস লইয়া যে মৃত্যুবরণ করিবে, তাহার পরকালীন মুক্তি এবং বেহেশত লাভও অকাট্যভাবে সত্য । এখানে শির্ক বলিতে কেবল মূর্তি পূজাকেই বুঝানো হয় নাই, শির্ক-এর যত প্রকার, রকম ও ধরন রহিয়াছে তাহার কোন একটি অংশও মানুষের মধ্যে বর্তমান থাকিলেও তাহা অত্যন্ত মারাত্মক । অনুরূপভাবে তওহীদ বলিতেও কেবল আল্লাহ্কে 'এক' বিশ্বাস করাই বুঝায় না। আল্লাহকে এক, একক ও অদ্বিতীয় বলিয়া বিশ্বাস করার ভাবধারাকে মানুষের সমস্ত কাজকর্ম, গতিবিধি, দৃষ্টিভঙ্গি ও মূল্যমান-- সর্বক্ষেত্রেই প্রভাবশালী হইতে হইবে। অন্যথায় যেমন তওহীদ পূর্ণ প্রতিষ্ঠিত ও বিকশিত হইতে পারিবে না, তেমনি যেখানে ইহার প্রভাব থাকিবে না কিংবা যেখানে তাহা ক্ষীণ হইয়া যাইবে, সেখানেঃশির্ক প্রবেশ করিবে । www.icsbook.info
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।