টি হাদীস শরীফ পানি। কেননা পানি ছাড়া কোথাও কিছু ছিল না, আর এই পানি হইতেই সব কিছুর সৃষ্টি হইয়াছে। পানি বলিতে বর্তমান সময়ের এই নদী-সমুদ্রের পানি বুঝানো হইয়াছে না অন্য কিছু তাহা নিশ্চিত করিয়া বলা শক্ত। ‘পানি’ অর্থাৎ পানিও হইতে পারে. আর হইতে পারে 'গলিত পদার্থ'__ যাহাকে বৈজ্ঞানিকগণ ‘বস্তু' বলিয়া থাকেন এবং যাহা হইতে সৃষ্টিলোকের অস্তিত্ দান সম্ভব হইয়াছে। কুরআন মজীদে এই সম্পর্কে স্পষ্ট ভাষায় বলা হইয়াছে £ 44. ৮৯ (০5 পে ০ "আমি আল্লাহ, পানি হইতে সকল জীবকে সৃষ্টি করিয়াছি।” __ সূরা নিসা দ্বিতীয়, সুবিচার ও ন্যায়পরতার মানদণ্ড আল্লাহ্র হস্তে নিবদ্ধ রহিয়াছে। অর্থাৎ আল্লাহ্র অফুরন্ত নিয়ামত রহিয়াছ, তিনি তাহা উদার হস্তে সৃষ্টিলোককে দান করিয়া থাকেন; কিন্তু তাহা অবিবেচক দাতার মতো নয়। বরং আল্লাহ্র এই দান ন্যায়সঙ্গতভাবেই হইয়া থাকে। সৃষ্টিকে বাচাইয়া রাখা ও লক্ষ্যপথে পরিচালিত করার জন্য যেখানে যতটুকু নিয়ামত দান আবশ্যক আল্লাহ সেখানে ঠিক ততটুকু দেন, উহার একবিন্দু বেশি নয়, একবিন্দু কমও নয়। আর বিচারের যে মানদণ্ডের উপর আল্লাহর মর্জি চলে, আল্লাহও উহার অধীন নন। এই জন্য বলা হইয়াছে যে, সেই মানদপ্ডকে তিনি উঁচুও করেন, নীচুও করেন। অর্থাৎ যাহাকে চান নিয়ামতের মাত্রা প্রশস্ত করিয়া দেন আর যাহাকে চান মাত্রা কমাইয়া দেন৷ এই নিয়ামত দানের ব্যাপারে তিনি সম্পূর্ণ স্বাধীন, নিরংকুশ। www.icsbook.info
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।