হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ৩৫ সৃষ্টিলোকের অস্তিত্ব হয়) আল্লাহ্র অপর হস্তে সুবিচারের মানদণ্ড রক্ষিত; উহাকে নীচুও করেন, আবার উচুও করেন। _ বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ ব্যাখ্যা আলোচ্য হাদীসটি শব্দের কিছুটা তারতম্য সহকারে প্রায় সকল হাদীস গ্রন্থেই উদ্ধৃত হইয়াছে। ইহাতে আল্লাহ্‌র অফুরন্ত নিয়ামত এবং তাহার উদার অবাধ দানশীলতা সম্পর্কে, বিবরণ রহিয়াছে। গায়বী জগতের গভীর তত্ত্ব ভাষার পোশাকে প্রকাশ করিতে চাহিলে শব্দের অভাব পড়া স্বাভাবিক; কিন্তু মানুষের বিবেক তাহা ক্ষমা করিতে প্রস্তুত নয়। তখন হয়, মনগড়াভাবে উহার রূপ কল্পনা করিতে শুরু করে, নতুবা উহাকে মানিয়া লইতেই অস্বীকার করে। এই দুইটি কাজই সত্য নীতির বিপরীত সঠিক পন্থা হইতেছে £ যাহা বলা হইয়াছে, তাহার অন্তর্নিহিত উদ্দেশ্য অনুধাবন করিতে চেষ্টা করা এবং উহাকে সম্পূর্ণ নির্ভুল ও পরম সত্যরূপে বিশ্বাস করা । হাদীসটির মূল বক্তব্য তিনটি কথাঃ প্রথম, আল্লাহ্‌র শক্তি ও নিয়ামতের অফুরন্ততা । দ্বিতীয়, সৃষ্টির প্রথম অবস্থা কি ছিল এবং তৃতীয়, আল্লাহ্‌র দান সামঞ্জস্যপূর্ণ_ ভারসাম্যহীন নয় । প্রথম কথাটি বুঝাইবার জন্য রাসূলে করীম (স) বলিয়াছেন £ আল্লাহ্‌র হস্ত ভরপুর । আল্লাহ্‌র নিয়ামতের কোন অভাব নাই, নাই উহার কোন শেষ । তিনি যত দানই করুন না কেন, এই ভান্তারে বিন্দুমাত্র কমতি পড়িবে না। উহার আসল পরিমাণ একবিন্দু কমিয়া যাইবে না। এই জন্যই আল্লাহ অবিশ্রান্তভাবে দান করিয়া যাইতেছেন, এই দান মুষলধারার বৃষ্টির মতোই র সর্বত্র বর্ষিত হইতেছে। এক মুহুর্তের তরে্নিয়ামতের এই বর্ষণ থামিয়া যায় না, বন্ধ হয় না। এই কথাটি আরও স্পষ্ট করিয়া বুঝাইবার জন্য রাসূলে করীম (স) একটি বাস্তব দৃষ্টান্ত পেশ করিয়াছেন। তিনি বলিয়াছেন £ তোমরা একটু চিন্তা করিয়া দেখিলে কিছুটা ধারণা করিতে পার যে, আল্লাহ সেই কবে- কোন দূর অতীতকালে-_ এই আসমান ও জমিন সৃষ্টি করিয়াছেন, আর সেই সময় হইতেই সমগ্র সৃষ্টিলোকে আল্লাহ্‌র নিয়ামতের বর্ষণ শুরু হইয়াছে। কিন্তু দীর্ঘকাল পর্যন্ত নিয়ামত দান সত্ত্বেও উহার পরিমাণ একবিন্দু কমিয়া যায় নাই। আসমান ও জমিন কবে সৃষ্টি হইয়াছে? কত কোটি বৎসর পূর্বে সৃষ্ট এই সূর্য প্রাণঢালা আলো ও উত্তাপ দিয়া সৃষ্টিলোককে জিয়াইয়া রাখিয়াছেন ? এইজন্য সূর্য প্রতি সেকেন্ডে বাহিরে ৪০ লক্ষাধিক টনের উপর শক্তি খরচ করে । ইহার ফলে পৃথিবী দৈনিক ১৭৩ টন পর্যন্ত আলো লাভ করে। কিন্তু সূর্য হইতে পাওয়া এই আলোর মূল্য দিতে হইলে প্রতি ঘন্টায় আমাদেরকে, ১,৭০০,০০০,০০০,০০০ ডলার দিতে হইত। অথচ আমরা ইহা পাইতেছি একেবারে বিনামূল্যে বিনা বিনিময়ে । সূর্য এইভাবে শক্তি ব্যয় করিয়াও ফুরাইয়া যাইতেছে না। উহার শক্তি হিসাব মতই ব্যয় হয়, বৎসরে উহার মোট শক্তি এক লক্ষ কোটি ভাগের এক ভাগ ১,০০০,০০০,০০০,০০০ মাত্র ব্যয় হয়। সূর্য কোটি কোটি বৎসর ধরিয়া আলো ও উত্তাপ দান করিয়া আসিলেও এখনও উহা অত্যন্ত প্রচন্ড হইয়া আছে। ইহা একটি সূর্য সম্পর্কে অতি সামান্য মাত্র হিসাব, এতদ্যতীত আল্লাহ্‌র অন্যান্য কোটি কোটি নিয়ামতের বিবরণ দেওয়ার শক্তি কোন মানুষের নাই। সৃষ্টির প্রথম অবস্থা সম্পর্কে যাহা বলা হইয়াছে, তাহার অর্থ এই যে, প্রথমত কেবল পানি ছিল আর কিছুই ছিল না। সূর্য, চন্দ্র, পৃথিবী ও আকাশমণ্ডলের সৃষ্টিকুল__ ইহাদের কোন কিছুরই অস্তিত্ব ছিল না। তখন আল্লাহ্‌র রাজ্য সায্রাজ্য বলিতে যাহা কিছু ছিল, তাহা ছিল এই www.icsbook.info

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।