ids হাদীস শরীফ সৃষ্টিলোক-_ পৃথিবী হইতে আকাশমণ্ডল পর্যন্ত সবই তাহারই মুষ্টির মধ্যে অবস্থিত, তাহারই ক্ষমতা প্রভুত্বের অধীন এবং তিনি তাহার উপর যেভাবে চাহেন স্বীয় ক্ষমতা বিস্তার করেন, প্রকাশ করেন। তখন প্রত্যেকটি মানুষ স্বীয় চক্ষে দেখিতে পাইবে যে, শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য সবই আল্লাহ্র । তিনি ছাড়া আর সবই অক্ষম দুর্বল- একান্ত অসহায় । তখন দুনিয়ার বড় বড় ক্ষমতার ধারক-_ যাহারা দুনিয়ায় নিজেদের প্রবল প্ররাক্রমের বাহাদুরী দেখাইতেছে,-যে সব অহংকারী ও স্বেচ্ছাচারী লোক সাধারণ মানুষ তো দূরের কথা আল্লাহকে পর্যন্ত আমলে আনিতে প্রস্তুত হয় নাই_ সেই দিন নিতান্ত অসহায় অবস্থায় অপরাধীর কাঠগড়ায় দীড়াইতে বাধ্য হইবে । মানবীয় ক্ষমতা প্রতুত্বের বাহ্যিক আবরণ সেইদিন ছিন্ন হইয়া যাইবে এবং জীবনের সকল পর্যায়ের কৃতকর্মের প্রতিফল গ্রহণের জন্য আসমান-জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ্র দরবারে বিনীতভাবে দীড়াইতে বাধ্য হইবে। সেই আল্লাহ্র রহমত ছাড়া তাহাদিগকে কঠিন শাস্তি হইতে রেহাই দিবার আর কেহ থাকিবে না। সৃষ্টির প্রত্যেকটি অণু-পরমাণু সেই দিন উচ্চস্বরে জিজ্ঞাসা করিবে £ আজিকার ক্ষমতা ও আধিপত্য কাহার ? সৃষ্টির প্রত্যেকটি অণু-পরমাণুই উহার জওয়াবে বলিয়া উঠিবে £ কেবলমাত্র এক মহাপরাক্রমশালী আল্লাহ্র ৷ আলোচ্য হাদীস ও উদ্ধৃত আয়াতে গায়েবী জগতের নিগৃঢ় গভীর সত্য সম্পর্কে সংবাদ দেওয়া হইয়াছে । এই ধরনের বর্ণনায় শব্দের বাহ্যিক অর্থ কখনও লক্ষ্য হয় না, উপরন্তু উহার বিশেষ কোন বাস্তব ব্যাখ্যাদানও সমীচীন নয়। বরং এই ব্যাপারে বিস্তারিত কথাগুলোকে আল্লাহ্র উপর সোপর্দ করিয়া উহার মূল কথাটুকু অনুধাবন ও গ্রহণ করিতে চেষ্টা করাই বাঞ্চনীয় । কেবলমাত্র এই পন্থায়ই আল্লাহ্র কালাম ও রাসূলের হাদীস হইতে সঠিক কল্যাণ ও ফায়দা লাভ করিতে পারা যায় এবং নিজেকে গোমরাহী হইতে রক্ষা করিতে পারা যায়। ৮9 25৮50০20105 BE এ০। 45 IT IG ০০০১ ০৪১৪ - ১001০945055 ol ৩5 9৩25 4০0 27৮49 (bil 7৯৩ onl ১31১০ - ০০৯0) মি হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) বলিয়াছেন, আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন ঃ বড় হওয়ার গৌরব আমার চাদর এবং বিরাটতৃ আমার পরিধেয় । এই দুইটির একটিও আমার নিকট হইতে যে লোক কাড়িয়া লইতে চাহিবে, আমি তাহাকে জাহান্নামে নিক্ষেপ করিব । __আহমদ, আবু দাউদ, ইবেন মাজাহ, দারে কুতনী ব্যাখ্যা হাদীসটি যদিও রাসূলের কথা হিসাবে শুরু করা হইয়াছে, কিন্তু ইহাতে আল্লাহর নিজস্ব কথা উদ্ধৃত হইয়াছে। এই ধরনের হাদীসকে বলা হয় ‘হাদীসে কুদসী'। এই হাদীসেও কেবলমাত্র কথা বুঝাইবার উদ্দশ্যে 1১) (চাদর) ও )1)1 (পরিধেয়) দুইটি রূপক শব্দ ব্যবহার করা হইয়াছে। ইহার অর্থ এই নয় যে, আল্লাহ্র অবশ্যই জামা-পাজামা রহিয়াছে এবং তিনি তাহা পরিধান করিয়া আছেন। হাদীসটির মূল বক্তব্য এই যে, শ্রেষ্ঠত্ব ও বিরাটত্বের গৌরব কেবলমাত্র আল্লাহ্র সহিতই বিশেষভাবে জড়িত, তিনি ছাড়া ইহার কোন একটিরও অপর কেহ অধিকারী নয়। তিনি ব্যতীত আর সব নিছক বান্দা, অক্ষম, দুর্বল, অসহায় ও অনুগামী ছাড়া আর কিছুই নয়। সকলই তাহার মুখাপেক্ষী, তাহার প্রভুত্ব, আধিপত্য ও কর্তৃত্বের অধীন। তাহার দাসানুদাস হওয়াই সকলের গৌরব, ইহাই সকলের ভূষণ । এখন কোন বান্দা যদি এত www.icsbook.info
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।