হাদীস শরীফ ৩১ ডান হাতের কব্জির মধ্যে আসিয়া যাইবে । তিনি এই লোকদের শিরকী আকীদা ও কাজ হইতে বহু উর্ধে মহান ও পবিভ্র। সুরা মু'মিনে বলা হইয়াছে £ ১৮৮ 41121 1৮) পি এ)। এ ৮৮১ 957৯০ ৮৮০4191৮019 ৮৮ i HG _ ol যে দিন তাহারা খোলা ময়দানে একত্র হইবে, তাহাদের কোন জিনিসই আল্লাহ্র নিকট হইতে গোপন থাকিবে না । আজ সমগ্র ক্ষমতা কাহার ?__- কেবল সেই আল্লাহ্র যিনি এক এবং একক, শাসক ও মহাপরাক্রমশালী । আজ প্রত্যেক মানুষই তাহার কাজের প্রতিফল পাইবে । আজ (কাহারও উপর) কোন জুলুম করা হইবে না। হিসাব গ্রহণে নিশ্চয়ই আল্লাহ তা'আলা অত্যন্ত ক্ষিপ্ৰ ও তীব্র গতিশীল । এই আয়াতদ্বয় ও উপরিউক্ত হাদীস হইতে সুস্পষ্টরূপে ইহাই জানিতে পারা যায় যে, এই বিশ্বলোকের মালিক, স্বাধীন ক্ষমতা প্রয়োগকারী, সর্বোচ্চ ক্ষমতা ও সার্বভৌমত্বের ধারক, বিরাট ও মহান সত্তা কেবলমাত্র একজন এবং তিনি হইতেছেন আল্লাহ তা'আলা । তিনি ছাড়া আর কাহারও নিকট একবিন্দু ক্ষমতা- শক্তি নাই। সমগ্র সৃষ্টিলোক তাহারই মুষ্টির মধ্যে । পৃথিবীর ও আকাশ রাজ্যের প্রত্যেকটি জিনিসের উপরই তাহার আইন ও বিধান কার্যকর হইয়া রহিয়াছে তীহার ইচ্ছা ও অনুমোদন ব্যতীত কোন সামান্যতম ঘটনাও কোথাও সঙ্ঘটিত হয় না। মানুষের অসাধারণ শক্তি ও ক্ষমতা থাকা সত্বেও সে দাসানুদাস মাত্র; শাসক নয়, কুদ্রাতিক্ষদ্র প্রজামাত্র: সার্বভৌম নয়, সার্বভৌমের প্রতিনিধিত্বের অধিকারী বা খলীফা মাত্র। মানুষের নিকট যাহা কিছু আছে, তাহা তাহার নয়, সবই আল্লাহ্র । মানুষ তাহা অর্জন করিতে পারে না। আল্লাহ তাহাকে এই সব দান করিয়াছেন বলিয়াই ইহা তাহার আয়ত্তাধীন এবং ইহা তাহার আয়ত্তাধীন থাকিবে ততদিন যতদিন প্রকৃত মালিক আল্লাহ তাহা থাকিতে দিবেন । সমগ্র সৃষ্টির সর্বত্র যে আল্লাহ্র আইন কার্যকর হইয়া আছে, মানুষ তাহার বাহিরে নয়, মানুষ তাহা মানিয়া চলিতে বাধ্য । মানুষের যে সামান্য ক্ষমতা-ইখতিয়ার রহিয়াছে, আছে সীমাবদ্ধ কর্মক্ষমতা তাহাও তাহার নিজস্ব নয়, তাহা কেবলমাত্র আল্লাহ প্রদত্ত । তাই উহাকে মানুষ আল্লাহ্র ইচ্ছা ও অনুমোদন অনুযায়ী ব্যবহার করিতে বাধ্য। এক্ষণে মানুষ যদি আল্লাহ প্রদত্ত নিয়ামতসমূহ ও ক্ষমতা-স্বাধীনতা দ্বারা নিজের প্রভুত্ব শ্রেষ্ঠত্ ও শ্রেষ্ঠত্বের বাহাদুরী দেখাইতে শুরু করে এবং আল্লাহ্র মর্জি পূরণ ও তাহার আইন জারী করার পরিবর্তে স্বেচ্ছাচারিতা করে নিজস্ব মনগড়া আইন চালু করে, তবে তাহাতে প্রকৃত সত্য বদলিয়া যায় না। এখন যদি কোন সুস্থ মানুষ প্রকৃত চক্ষু বন্ধ করিয়া অন্ধ সাজিয়া থাকে, তবে থাকিতে পারে, পারে নিজেকে ও অজ্ঞ মানুষকে খানিকটা প্রতারিত করিতে, কিন্তু অনতিবিলম্বে এই প্রতারণার জাল যখন ছিন্ন হইবে, নিগৃঢ় সত্য যখন দিবালোকের মতো উদ্ভাসিত হইয়া উঠিবে, তখন কেবল অনুধাবনী নয় বাস্তব চক্ষেই দেখিতে পারিবে যে, প্রকৃত ক্ষমতা ও মালিকানা কেবলমাত্র আল্লাহ্র । সমগ্র www.icsbook.info
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।