হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

৩5 হাদীস শরীফ আল্লাহ সম্পর্কে তোমরা এতদূর লজ্জাবোধ কর, যেমন করা উচিত। উপস্থিত লোকেরা বলিল ঃ আল্লাহ্র শোকর, আমরা আল্লাহ সম্পর্কে লঙ্জা পালন করিয়া থাকি। তিনি বলিলেনঃ এইরূপে নয়। আল্লাহ্‌র সম্পর্কে লজ্জা করার নিয়ম হইল এই যে, মস্তক ও মস্তকের মধ্যে যত চিন্তাধারা ও মতবাদ রহিয়াছে সেই সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে, পেট ও পেটের মধ্যে যাহা কিছু আছে ও উহাতে যাহা কিছু প্রবেশ করে তাহার পূর্ণ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে । (অর্থাৎ সকল প্রকার খারাপ চিন্তা ও মতবাদ হইতে মস্তিষ্ককে এবং হারাম ও নাজায়েয খাদ্য হইতে পেটকে রক্ষা করিতে হইবে ৷) এবং মৃত্যু ও মৃত্যুর পর কবরে তোমাদের যে অবস্থা হইবে, তাহা স্মরণ কর। বস্তুত যে ব্যক্তি এই সব কাজ সঠিকভাবে করিতে পারিল, মনে করিও-_ সে আল্লাহ সম্পর্কে লজ্জা ও পূর্ণ ‘হক’ আদায় করিতে পারিল। _ তিরমিযী এই হাদীস হইতে একদিকে যেমন লজ্জার সহিত ঈমানের সম্পর্ক বুঝা গেল, তেমনি বুঝা গেল ঈমানের ব্যাপক বিস্তৃতির কথা ও লজ্জার প্রকৃত তাৎপর্য। আল্লাহ্‌র পরিচয় Ven a Hi HE HG Ee TERE টিনের পা সাঈদ ইবনুল মুসাইয়্যিব (তাবেয়ী) হইতে বর্ণিত হইয়াছে, হযরত আবু হুরায়রা (রা) বলিতেন যে, নবী করীম (স) বলিয়াছেন ? আল্লাহ তা'আলা কিয়ামতের দিন পৃথিবীকে স্বীয় মুষ্টির মধ্যে ধারণ করিবেন এবং সমগ্র আকাশ জগতকে স্বীয় ডান হাত দ্বারা ভাজ করিয়া লইবেন। অতঃপর বলিবেন £ আমিই বাদশাহ একচ্ছত্র অধিপতি, দুনিয়ার বাদশাহগণ আজ কোথায় ? _ বুখারী, মুসলিম ব্যাখ্যা এই হাদীস এবং ইহার অনুরূপ অন্যান্য বহু সংখ্যক হাদীস হইতে যে মূল সত্যটি জানিতে পারা যায়, তাহা কুরআন মজীদের বহু সংখ্যক আয়াত হইতেও স্পষ্ট বুঝিতে পারা যায়। দৃষ্টাত্তস্বরূপ সূরা 'জুমার'-এর নিম্নোক্ত আয়াতটি উল্লেখ করা হয়। আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন $ #s 1 দিস এ Et ১ তাহারা আল্লাহ্‌র ক্ষমতা ও বিরাটত্বের অনুমান করিতে পারে নাই ঠিক যেরূপ অনুমান করা উচিত ছিল। (এই জন্যই তাহারা শিক-এর গুনাহে নিমজ্জিত হইয়াছে এবং নিজেদের মা'বুদগ্ডলোকে আল্লাহ্র দিকে সুপানিশকারী মনে করিতেছে) অথচ কিয়ামতের দিন সমগ্র পৃথিবী আমার মুষ্টির মধ্যে থাকিবে এবং সমগ্র আকাশ গুটাইয়া গিয়া আমার www.icsbook.info

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।