আমার সংকলিত “হাদীস শরীফ' নামক গ্রন্থমালা বিরাট পরিকল্পনার ফসল । ব্যবহারিক জীবনে হাদীস অনুসরণ সহজসাধ্য করিয়া তুলিবার উদ্দেশ্যে বিশাল হাদীস সমুদ্র হইতে প্রয়োজনীয় সহীহ হাদীসসমূহ তালাশ করিয়া বাহির করা এবং উহার তরজমা ও জ্ঞানগর্ভ ব্যাখ্যা প্রদান এই পরিকল্পনার অন্তর্ভুক্ত । মূলত ইহা হাদীসের এক নবতর সংকলন। ইহার প্রথম খণ্ড (১ম ও ২য় ভাগ) সর্ব প্রথম প্রকাশিত হইয়াছিল ১৯৬৪- ৬৭ সময়ে । পরে ১৯১৭৫ সনে ইহার দ্বিতীয় খণ্ডও (১ম ও ২য় ভাগ) প্রকাশিত হয়। 'হাদীস' ইসলামী সংস্কৃতি ও কর্মবিধানের অত্যধিক গুরুত্পূর্ণ ভূমিকার অধিকারী । হাদীস অধ্যয়ন যেমন ইসলামী আমল ও নৈতিকতা গ্রহণে প্রেরণাদায়ক, তেমনি ইহার মাধ্যমে ইসলামী সংবিধানের সহিত সরাসরি পরিচয় লাভ সম্ভব । এই কারণে কুরআনের পরে হাদীসের মর্যাদা সর্বজনস্বীকৃত। হাদীসের সাহায্য না হইলে যেমন কুরআনের নির্ভুল ও সঠিক তাৎপর্য লাভ করা সম্ভব নয়, তেমনি ইসলামী জীবন- বিধানও সক্ষম হয় না সম্পূর্ণতা অর্জন করিতে । এই কারণে কুরআনের বাংলা তাফসীর প্রকাশের সঙ্গে সঙ্গে হাদীসের ব্যবহারিক ব্যাখ্যাও ইসলামী দাওয়াত ও আন্দোলনের ক্ষেত্রে একান্তই অপরিহার্য । ব্যাখ্যাসহ সহীহ্ হাদীস সংকলন প্রকাশের মূলে ইহাই আমার মনের প্রেরণা ও তাকীদ। ইহা হইতে কেহ সামান্য উপকৃত হইলে আমার শ্রম সার্থক হইবে। যে খালেস নিয়্যতে আমি হাদীসসমূহের সংগ্রহ, বিন্যস্ত, অনুবাদ ও ব্যাখ্যা লিখিয়াছি, আশা করি, পাঠকগণ সেইরূপ আন্তরিকতা সহকারে তাহা পাঠ করিবেন । বিশেষ করিয়া যাহারা উত্তাদের নিকট হইতে হাদীস পরে ও সঙ্গে-সঙ্গেই অত্যন্ত জরুরী হাদীস শিখিবার সুযোগ এই গ্রন্থপাঠে লাভ করিতে পারিবেন বলিয়া আমি আশা রাখি । DD 9 ১, 88৬৬৫ ৯, www.icsbook.info
— صفحة ٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.