হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২৯ হইতেছে পথিমধ্য হইতে কষ্টদায়ক জিনিস দূরিভূত করা অর্থাৎ কেবলমাত্র আল্লাহকে এক বলিয়া স্বীকার করারই নাম ঈমান নয়, বরং পথিমধ্য হইতে কষ্টদায়ক জিনিস দূর করাও ঈমানের অংশ | এইখানে ঈমানের দুইটি প্রান্তিক সীমান্তের উল্লেখ করা হইয়াছে । এই জন্যই দুই সীমান্তের মাঝখানে যত কিছু ভাল কাজ ধারণা করা সম্ভব, তাহা সবই ঈমানের বিভিন্ন বিভাগ ও শাখা-প্রশাখা মাত্র_ তাহা আল্লাহ্র “হক' সম্পর্কীয় কাজ হউক আর বান্দাদের ‘হক’ সম্পর্কীয় কাজ হউক, উহার কোন একটিও ঈমানের বাহিরে নয় । আর উহার সংখ্যা যে বহু ও বিপুল হইবে, তাহাতে আর সন্দেহ কি! হাদীসের শেষাংশে “হায়া” বা ‘লজ্জা' সম্পর্কে বিশেষভাবে বলা হইয়াছে উহা ঈমানের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ বিভাগ । লজ্জাকে এতদূর গুরুত্ব দানের একটি কারণ এই হইতে পারে যে, নবী করীম (স) যখন এই হাদীসটি ইরশাদ করিতেছিলেন তখন কাহারও নির্লজ্জতা কিংবা লজ্জার অভাব পরিলক্ষিত হইয়াছিল এবং রাসূল তাহাকে সেই সম্পর্কে হুশিয়ার করিতে চাহিয়াছিলেন কিংবা মূলত ঈমানের সহিত লজ্জার যে গভীর সম্পর্ক রহিয়াছে, রাসূল এখানে সেই তত্ত্বের দিকেই ইঙ্গিত করিয়াছেন। বস্তুত মানব চরিত্রে লজ্জার স্থান সর্বাধিক উন্নত, আর লজ্জার এমনই গুণ, যাহা মানুষকে আল্লাহ্র নাফরমানী হইতে এবং অসংখ্য প্রকার পাপ ও খারাবী হইতে বিরত রাখিতে পারে । এই জন্য ঈমান ও লজ্জার মধ্যে অতীব গভীর ও নিকট সম্পর্ক বিদ্যমান । এই কথা মনে রাখা দরকার যে, কেবল নিজেদের সমশ্রেণীর লোকদের কাছে লজ্জা করাই ঈমানের দাবি নয় বরং সবচেয়ে বেশি লজ্জাবোধ করা উচিত আমাদের সৃষ্টিকর্তা- পালনকর্তা আল্লাহ তা'আলার প্রতি । সাধারণভাবে কেবল বড়দের সম্মুখে কিছুটা বেআদবী ও নির্লজ্জতা দেখাইলেই লোকেরা তাহাকে বেহায়া বা নির্লজ্জ বলিয়া অভিহিত করে। কিন্তু প্রকৃতপক্ষে বড় নির্লজ্জ বেহায়া হইতেছে সেই ব্যক্তি, যে তাহার আল্লাহ্‌র সম্মুখে লজ্জা পালন করে না এবং , আল্লাহ সব কিছু দেখেন এই কথা বিশ্বাস করিয়াও গোপনে-প্রকাশ্যে সর্বতোভাবে সেই আল্লাহরই নাফরমানী হইতে বিরত থাকে না। অতএব কাহারও মনে লজ্জার গুণ পূর্ণরূপে জাগ্রত ও সক্রিয় থাকিলে সে কেবল সমশ্রেণীর লোকদের সম্মুখেই পবিত্র পরিচ্ছন্ন ও আল্লাহ্র অনুগত জীবন যাপন করিবে না, বরং সে দিনে-রাত্রে গোপনে ও প্রকাশ্যে সর্বত্র ও সর্বতোভাবে নাফরমানী হইতে ফিরিয়া থাকিবে। কেননা আল্লাহ্‌র প্রতি লঙ্জাবোধ“করার ইহাই স্বাভাবিক প্রতিক্রিয়া । তিরমিযী শরীফে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) একদা সাহাবীদের সম্বোধন করিয়া বলিয়াছিলেন ৪ ০0540 ১০০৮৯550৮06 INGE এ ৮ পন bob Us BLS HSN GS DSS WS en LD WS IS ১৯৫ IOS 9 ৬০১ ০ ৮৮19 (৬3৮) ০৮৮55 এ www.icsbook.info

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।