হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রি হাদীস শরীফ করার ও শিরক হইতে বাচিয়া থাকার অর্থ ইসলামকে নিজের জীবনে পূর্ণাঙ্গ আদর্শরূপে গ্রহণ করা, জীবনের প্রত্যেকটি কাজে একমাত্র আল্লাহ্‌র বিধানকেই পালন ও অনুসরণ করা এবং জীবনের কোন একটি ব্যাপারেও আল্লাহ ছাড়া অন্য কাহারও মর্জি মুতাবিক-_ অন্য কাহারও বিধান অনুযায়ী কাজ না করা । আর এইরূপে ইসলামকে যে ব্যক্তি কবুল ও পালন করিতে পারিবে আল্লাহ নিশ্চয়ই তাহাকে সকল আযাব হইতে রক্ষা করিবেন ও বেহেশতে স্থান দিবেন- ইনশাআল্লাহ । কিন্তু ইহার অর্থ এই নয় যে, কেবল আল্লাহ্‌র প্রতি ঈমান আনাই বুঝি বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট; নামায, রোযা ইত্যাদি ইসলামের হুকুম-আহকাম বুঝি পালন করিতে হইবে না। বরং অন্য হাদীসে আল্লাহ্‌র বন্দেগী কবুল করা ও শিরক হইতে বাচিয়া থাকার সঙ্গে নামায আদায় করা ও রোযা রাখা ইসলামের পূর্ণাঙ্গ বিধান পালনের প্রয়োজনীয়তার কথা উল্লেখিত হইয়াছে। ঈমানের শাখা-প্রশাখা lnm GEE LE ১৮8 1111 Js, Ll I LG Gohl ১5 34155101100 1211 খু 2315 UL 50 (4 - ৬১০) - sn হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেন ঃ ঈমানের সত্তরটিও বেশি শাখা-প্রশাখা রহিয়াছে। তন্মধ্যে সর্বাপেক্ষা উচ্চ, উত্তম ও উন্নত শাখা হইতেছে 01 31 5113 ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ বিশ্বাস করা (অর্থাৎ আল্লাহ্‌র একত্ব বিশ্বাসের সাক্ষ্য দান করা) আর তন্মধ্যে সর্বাপেক্ষা নিম্নতম ও দূরবর্তী শাখা হইতেছে পথিমধ্য হইতে কষ্টদায়ক জিনিসসমূহ দূর করা । ‘হায়া' বা ‘লজ্জা’ ঈমানেরই একটি গুরুত্বপূর্ণ শাখা বিশেষ । __ বুখারী, মুসলিম । ব্যাখ্যা হাদীসে ‘সত্তরটিরও বেশি’ বলা হইয়াছে। ইহার অর্থ নির্দিষ্টভাবে “সত্তর"টি সংখ্যাই নয় যে, উহার বেশি হইতে পারিবে না। বরং ইহার অর্থ অনেক-_ বহু । আরবী ভাষায় অনেকও বহু বুঝাইবার জন্য সাধারণভাবেই “সত্তর' সংখ্যাটি ব্যবহৃত হইয়া থাকে; আলোচ্য হাদীসে ‘সত্তর'টির ও বেশি বলা হইয়াছে আরো অধিক- আরও বিপুল সংখ্যা বুঝাইবার উদ্দেশ্যে অর্থাৎ ঈমানের বহু-_ অনেক ও বিপুল-_- শাখা-প্রশাখা রহিয়াছে । ঈমানের শাখা বলিতে বুঝানো হইয়াছে সেই সমস্ত কাজ-কর্ম, নৈতিক চরিত্র এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ সেই সব অবস্থাকে, যাহা কাহারও মনে ঈমান আসিলে উহার পরিণতি ও ফল হিসাবে তাহার মধ্যে সৃষ্টি হওয়া একান্তই আবশ্যক হইয়া পড়ে। যেমন শ্যমল সবুজ সতেজ বৃক্ষে ফুল ও ফল স্বাভাবিকভাবেই ধরিয়া থাকে । ইহার অর্থ এই যে, সকল প্রকার ভাল কাজ, সৎ চরিত্রতা ও পুন্যময় পবিত্র ভাবধারা সবই ঈমানের শাখা-প্রশাখা বিশেষ । অবশ্য শ্রেণী-মর্যাদার দিক দিয়া উহার মধ্যে পার্থক্য রহিয়াছে আলোচ্য হাদীসে কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ্‌র একত্বের সাক্ষ্য দানকে ঈমানের সর্বোচ্চ ও সর্বোন্নত শাখা বলা হইয়াছে । এবং উহার মুকাবিলায় নিন্নতম শ্রেণীর ঈমান www.icsbook.info

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।