হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২৭ ব্যাখ্যা আলোচ্য হাদীসের কয়েকটি কথা ব্যাখ্যা সাপেক্ষ । এক £ হযরত মু'আয (রা) মূল হাদীস বর্ণনা করিবার পূর্বে নবী করীম (স)-এর সাথে একই জন্তুযানে আরোহিত ও তীহারই পশ্চাতে অতি নিকটে উপবিষ্ট হওয়ার কথা যে বিশেষ ভঙ্গিতে প্রকাশ করিয়াছেন, তাহার কয়েকটি কারণ থাকিতে পারে ঃ (ক) নবী করীম (স) হযরত মু'আয (রা)-কে যে বিশেষ স্নেহ করিতেন ও ভালবাসিতেন এবং নবী করীম (স)-এর দরবারে তীহাঁর যে বিশেষ মর্যাদাপূর্ণ স্থান ছিল হযরত মু'আয (রা)-এর উক্ত কথা দ্বারা তাহার শ্রোতাদের হৃদয়ঙ্গম করিতে চাহিয়াছিলেন, যেন শ্রোতাগণ এই বিশেষ কথা নবী করীম (সি) একমাত্র মু"আয (রা) কেই কেন বলিলেন তাহা বুঝিতে পারে । (খে) সম্ভবত £ তিনি এইরূপ বর্ণনা দ্বারা এই হাদীস সম্পর্কে তাহার দৃঢ় প্রত্যয় প্রকাশ করিতে চাহিয়াছিলেন অর্থাৎ তিনি হয়ত বুঝাইতে চাহিয়াছিলেন যে, এই হাদীসটি শ্রবণ করার সময় আমি অতি নিকটে ছিলাম ও খুবই মনোনিবেশ সহকারে শুনিয়াছিলাম বলিয়া ইহার প্রত্যেকটি অংশই আমার মনে স্পষ্টরূপে সুরক্ষিত হইয়া রহিয়াছে। (গ) প্রেমিক ও শ্রদ্ধাশীলগণ সাধারণ প্রিয়তম ও শ্রদ্ধেয় লোকদের সহিত নিজেদের বিশেষ সম্পর্ক ও সংসর্গের কথা মনের একান্তিক নিষ্ঠা, শ্রদ্ধা ও ভালবাসা সহকারে উল্লেখ করিয়া থাকেন। হযরত মু'আয (রো) এই হাদীসটি বর্ণনার সময় সম্ভবত সেই জন্যই অবস্থার এরূপ বর্ণনা দিয়াছিলেন। দুই ঃ নবী করীম (স) কিছু কিছু সময়ের ব্যবধানে হযরত মু'আয (রা) কে তিনবার এবং আরও কিছু সময় অপেক্ষা করার পর চতুর্থবারে তাহার কথার দ্বিতীয় অংশ বলিয়াছেন। ইহার কারণ এই যে, নবী করীম (স) সম্ভবত এই অত্যধিক গুরুত্বপূর্ণ কথাটি শুনিবার জন্য হযরত মু'আয (রা)কে পূর্ণ উদগ্রীব, উৎকর্ণ ও মনের দিক দিয়া প্রস্তুত করিয়া তুলিতে চাহিয়াছিলেন। অথবা নবী করীম (স) হয়তবা এইরূপ গুরুতর কথা হযরত মু'আয (রা)-কে বলিবেন কিনা তাহা বিশেষভাবেই চিন্তা করিতেছিলেন এবং শেষ পর্যন্ত যখন বলিবারই সিদ্ধান্ত করিলেন তখন শেষবারে মূল বক্তব্য ইরশাদ করিলেন। তিন $ মূল হাদীসটি সংক্ষিপ্ত । তাহা এই যে, জনগণের উপর আল্লাহ্‌র হক বা অধিকার এই যে, তাহারা আল্লাহ্র ইবাদত ও বন্দেগী করিবে এবং তাহার সহিত কাহাকেও শরীক করিবে না। আর তাহারা যখন আল্লাহ্‌র এই অধিকার যথাযথরূপে আদায় করিবে, তখন আল্লাহ নিজেই জনগণের এই অধিকার নিজের উপর ধার্য করিয়া লইয়াছেন যে, তিনি তাহাদিগকে আযাবে নিক্ষেপ করিবেন না। হাদীসে উল্লেখিত “আল্লাহ্‌র ইবাদত করা ও শিরক না করার” অর্থ প্রকৃতপক্ষে দ্বী-ইসলামকে পূর্ণরূপে নিজেদের পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসাবে গ্রহণ করা ও তদনুযায়ী জীবন যাপন করা। আর যেহেতু সেকালে ইসলাম ও কুফরের মধ্যে তওহীদ ও শিরকই পার্থক্যের প্রাচীর দাড় করিয়া দিত, তাই এই হাদীসে এবং এই অর্থের অন্যান্য হাদীসেও উহা ব্যক্ত করার জন্য এই তওহীদ ও শিরকেরই উল্লেখ করা হইয়াছে। এতদ্যতীত আল্লাহ্‌র বন্দেগী করা ও শিরক হইতে বাচিয়া থাকা ইসলামী জীবন ব্যবস্থার মূল কথা এবং ইহা হইতেছে উহার কেন্ত্রীয় বিষয় । কাজেই কাহারও আল্লাহ্‌র বন্দেগী কবুল www.icsbook.info

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।