হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

২৫৪ হাদীস শরীফ দ্বিতীয়ত, কেহ যদি দুনিয়ার ধন-সম্পদের লোভে পড়িয়া কেবল তাহা হাসিল করিবার জন্যই চেষ্টিত হয়, তাহা হইলে লোকেরা তাহাকে লোভী মনে করিয়া ঘৃণা করিবে । তাহাকে বলিবে অর্থগৃধূনু। ফলে মানুষের নিকট একবিন্দু সম্মান লাভ করা সম্ভব হইবে না । আর আল্লাহ্‌র নিকট ঘৃণিত হওয়ারও ইহাই কারণ । রাসূলের এই দুইটি কথা মূলত একটি কথারই এ-পীঠ ও-পীঠ। আসলে কথা একটিই এবং তাহা এই যে, কেবলমাত্র আল্লাহ্‌র দিকেই মনের সব লক্ষ্য ও ঝৌক-প্রবণতা আরোপ করিতে হইবে। এবং দুনিয়া ও দুনিয়ার ধন-সম্পদের লোভী হওয়া উচিত হইবে না। তাহা হইলে আল্লাহ ও জনগণ সকলের নিকটই সম্মানিত হইতে পারিবে । আর আল্লাহকে বাদ দিয়া দুনিয়া ও দুনিয়ার মাল-মাস্তার দিকে ঝুঁকিয়া পড়িল দুনিয়া হয়ত লাভ হইবে কিন্তু আল্লাহ্‌র সন্তোষ ও জনগণের আন্তরিক ভক্তি ও শ্রদ্ধা লাভ করা সম্ভব হইবে না। www.icsbook.info

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।