হাদীস শরীফ রি করিবেন-- ইহাই স্বাভাবিক । সুতরাং ভাল-মন্দ ও বেহেশতী-দোষখী নির্ধারণে তাহাদের নিরপেক্ষ, সুষ্ঠু ও যুক্তিভিত্তিক রায়ের বিশেষ দখল থাকা স্বাভাবিক । লোকের বাস্তব জীবনধারার একটি প্রতিফলন সমাজে হইবেই এবং সেই অনুসারে তাহাদের মনে প্রতিক্রিয়াও অবশ্যই দেখা দিবে । এইজন্য প্রখ্যাত আরবী উক্তি হইতেছে ঃ ০০৭] ১1 5151 2 জনগণের মুখের জিহ্বাই শেষ পর্যন্ত আল্লাহ্র লেখনী হইয়া যায়। এখানে ঠিক এই কথাই বলা হইয়াছে। বস্তুত এই হাদীসকে ভিত্তি করিয়া দুনিয়ার লোকদের যাচাই করিলেও মানুষ চিনিতে কোন অসুবিধা হওয়ার কথা নয়। বিশেষত যে সব লোক কোন দিক দিয়া কোন পর্যায়ে কোন মহল্লা, গ্রাম, দেশ ও রাজ্যের কিছু মাত্র প্রাধান্য লাভ করিয়াছে তাহাদের ব্যাপারে তো ঈমানদার লোকদের মনোভাব ও ভাবাবেগ অত্যন্ত সুষ্ঠু ও নির্ভুল হইবে । কেননা তাহাদের যিন্দেগী মোটামুটিভাবে কাহারো দৃষ্টির অগোচরে থাকে না; বরং সমস্ত মানুষের সম্মুখেই তাহা সুস্পষ্ট ও উজ্জ্বল-উদ্ভাসিত হইয়া থাকে । 90010 0৮৮41580115 NIG LUDA Dll REE I = IOs HOLE হযরত সহল ইবনে সা'য়াদ হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স)-এর নিকট এক ব্যক্তি উপস্থিত হইয়া বলিল ৫ আমাকে এমন একটি আমল বলিয়া দিন, যাহা করিলে আল্লাহ ও জনগণ উভয়ই আমাকে পছন্দ করিতে শুরু করিবে । উত্তরে নবী করীম (স) বলিলেন, তুমি দুনিয়ার প্রতি বিরাগভাজন হও, তাহা হইলে আল্লাহ তোমাকে পছন্দ করিবেন এবং লোকদের নিকট রক্ষিত ধন-সম্পদের প্রতি আকৃষ্ট হইও না। তাহা হইলে লোকেরাও তোমাকে পছন্দ করিবে। = তিরমিযী, ইবনে মাজাহ ব্যাখ্যা আল্লাহ ও মানুষের নিকট প্রিয়পাত্র হওয়ার উপায় জানিতে চাহিলে নবী করীম (স) একটি উত্তর দান করেন এবং সেই উত্তর এই যে, দুনিয়া সম্পর্কে বিরাগী হইলে দুনিয়ার প্রতি লোভী না হইলে আল্লাহ তাহাকে ভালবাসিবেন এবং ধন-সম্পদের লোভী না হইলে মানুষ ভালবাসিবে অর্থাৎ আল্লাহ ও মানুষের ভালবাসা লাভ করিতে হইলে দুনিয়ার সম্পর্কে বিরাগী হইতে হইবে । বস্তুত মানুষের মধ্যে আকৃষ্ট হওয়ার যে প্রবণতা রহিয়াছ, তাহাকে দুইটি দিকের মধ্যে যে কোন একটি দিকে পরিচালিত করা যাইতে পারে । হয় তাহা আল্লাহ্র দিকে রুজু করিতে হইবে; অন্যথায় তাহা দুনিয়ার দিকে ঝুঁকিয়া পড়িবে । আর উহাকে যদি আল্লাহ্র দিকে রুজু করিতে হয় তবে দুনিয়ার সম্পর্কে বিরাগ পোষণ করিতে হইবে। তাহা হইলে আল্লাহ্র ভালবাসা পাওয়া যাইবে; মানুষও তাহাকে শ্রদ্ধা করিবে! আর আল্লাহ্র দিকে রুজু না হইয়া তাহা দুনিয়ার দিকে ঝুঁকিয়া পড়িলে আল্লাহ্র সন্তোস লাভ করা সম্ভব হইবে না। www.icsbook.info
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।