হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ hi কেননা পরের দোষ প্রকাশ করিয়া দেওয়া ও পরের লঙ্জাকর কাজের কথা মুখে গাহিয়া বেড়ানোর ফলে লোকদের পরম্পরের মধ্যে চরম হীনমন্যতা ও বিদ্বেষভাব জাগ্রত হয়। ইহাতে মানুষের সমাজ জীবনের গ্রন্থি ছিন্ন হইয়া যায় । ইহার পরবর্তী বাক্যে একটি মূল নীতি ঘোষণা করা হইয়াছে। বলা হইয়াছে $ মানুষ যতক্ষণ পর্যন্ত অপরের সাহায্য কাজে লিপ্ত থাকিবে আল্লাহও ততক্ষণ পর্যন্ত তাহার সাহায্যকারী থাকিবেন। অর্থাৎ আল্লাহ্‌র সাহায্য লাভ করিতে হইলে তাহার উপায় হইতেছে অপরের সাহায্য করা। এখানে ‘ভাই’ শব্দ দ্বারা এই কথাই বুঝানা হইয়াছে যে, মানুষ পরস্পরের ভাই । আর ভাইয়ের পক্ষে ভাইয়ের সাহায্য করা, দুঃখে দুঃখিত হওয়া, তাহার অপরাধ লুকাইয়া রাখিতে চেষ্টা করা স্বাভাবিক ব্যাপার । প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, ইসলামের প্রতিটি নীতির মধ্যেই দুইটি দিক রহিয়াছে £ একটি উহার আধ্যাত্মিক দিক আর অপরটি বাহ্যিক ও বৈষয়িক। অন্যকথায়, একটি স্বয়ং আল্লাহ্‌র সহিত সংশ্লিষ্ট এবং অপরটি দুনিয়ার মানুষের সহিত জড়িত। আর পক্ষে ইহাই হইতেছে ইসলামের বৈশিষ্ট্য । ইসলামের এই বৈশিষ্ট্য অনুধাবনের জন্য র আলোচিত অংশ বিশেষ গুরুত্বপূর্ণ । হাদীসের শেষভাগে জ্ঞান অর্জন ও বিদ্যালাভের গুরুত্ব ও মাহাত্ম বুঝানো হইয়াছে। প্রথম বলা হইয়াছে ঃ জ্ঞান অর্জনের জন্য কোন পথ অতিক্রম করিলে সেই পথে চলা সহজ করিয়া দেওয়া । অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য যে ঈমান ও কাজ অপরিহার্য, তাহা একমাত্র জ্ঞান অর্জনের মাধ্যমেই লাভ হইতে পারে । কোন্‌ জ্ঞান অর্জনের মাধ্যমে লাভ হইতে পারে । কোন জ্ঞান ?..... যে জ্ঞান দ্বারা পরকালে শাস্তিদায়ক কাজকর্ম সম্পর্কে অবহিত হওয়া যায়; সেইদিকে ঈমান ও আগ্রহ বৃদ্ধি পায়। এই ঈমান ও কাজের প্রেরণা লাভের উদ্দেশ্যেই যদি কেহ বিদ্যালাভের জন্য চেষ্টা করে তবে বেহেশত লাভের পথ চলা তাহার পক্ষে সহজ হইয়া যায়। কেননা বিদ্যা অর্জন না করিলে, বেহেশত লাভ করা যায় যে সব কাজ করিলে, তাহা সে কিছুতেই করিতে পারে না- করেও না। ইহার পর আল্লাহ্‌র কিতাব অধ্যয়নের গুরুত্ব এবং উহার পদ্ধতি বলিয়া দেওয়া হইয়াছে। বলা হইয়াছে £ আল্লাহ্‌র কোন ঘরে কিছু সংখ্যক লোক একত্রিত হইয়া যদি আল্লাহ্‌র কিতাব পাঠ করে ও পরম্পরকে শিক্ষাদান করে, তবে তাহাদিগকে আল্লাহ্‌র রহমত গ্রাস করিয়া লয়, ফেরেশতাগণ সম্মানার্থে ঘিরিয়া ধরেন। বস্তুত জ্ঞান অর্জনের গুরুত্ব বর্ণনা করার পরই আল্লাহ্‌র কিতাব পাঠ করার কথা বলায় ইহা পরিষ্কার হইয়া গিয়াছে যে, প্রকৃত জ্ঞান ও জান্নাত প্রাপ্তির বিদ্যা আল্লাহ্র কুরআন মজীদেই নিহিত রহিয়াছে । কুরআন মজীদ পাঠ করার পদ্ধতি বুঝাইবার জন্য বলা হইয়াছে যে, ইহা সমষ্টিগতভাবে কোন মসজিদ ঘরে বসিয়া পড়িতে হইবে । আর শুধু তিলাওয়াত বাঁ সাধারণ পাঠই যথেষ্ট নয় । উহার দারস বা শিক্ষাদান করাও অপরিহার্য অর্থাৎ একজন উহা পড়িবে, উহার দারস দিবে, উহার পাঠ শিক্ষা দিবে, উহার অর্থ, ভাব, তাৎপর্য বুঝাইয়া দিবে, উহা নাযিল হওয়ার উদ্দেশ্য, বক্তব্য, ভাষণ এবং আদেশ-নিষেধমূলক আইন ব্যাখ্যা করিয়া শোনাইবে; আর অন্যান্য লোকেরা তাহা শুনিবে, হৃদয়ঙ্গম করিবে ও তদনুযায়ী কাজ করিবে । বস্তুত ইহা করিলেই কুরআন নাযিল হওয়ার উদ্দেশ্য হাসিল হয় বলিয়া তাহাদের উপর আল্লাহ্‌র রহমত বর্ষিত হয়। আর আল্লাহ্‌র ফেরেশতাগণ তাহাদের প্রতি এতই সন্তুষ্ট হন যে, তাহারা তাহাদিগকে পরিবেষ্টিত করিয়া রাখেন। সর্বোপরি, স্বয়ং আল্লাহ তা'আলাও সন্তুষ্ট হইয়া ইহাদের সম্পর্কে আলোচনা করেন। www.icsbook.info

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।