হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

টি হাদীস শরীফ সাহায্যের কাজে লিপ্ত থাকে, আল্লাহও ততক্ষণ পর্যন্ত তাহার সাহায্যকারী থাকেন। যে ব্যক্তি পথ চলে কোন জ্ঞান অর্জনের উদ্দেশ্য, আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছার পথ তাহার জন্য সুগম করিয়া দিবেন। বহুলোক যখন আল্লাহ্র কোন ঘরে একত্রিত হইয়া আল্লাহ্র কিতাব পাঠ করে এবং পরস্পরে মিলিততাবে উহা হইতে শিক্ষা গ্রহণ করে, তখন তাহাদের সকলের উপর শান্তি বর্ষিত হয়। আল্লাহ্র রহমত তাহাদিগকে গ্রাস করিয়া লয়, ফেরেশতাগণ আলোচনা করেন । কিন্তু যাহার আমল অনগ্রসর হইবে তাহার বংশ তাহাকে দ্রুততর করিবে না। -- মুসলিম ব্যাখ্যা হাদীসটি উহার আলোচ্য বিষয়সমূহের গুরুত্বের দিক দিয়া অত্যন্ত সারগর্ভ ও ইসলামী তমদ্দুনের দৃষ্টিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ । ইসলামের একটি অন্যতম প্রাথমিক ভাবধারা হইতেছে সামাজিক জীবন ও মানবতার প্রতি মমত্ববোধ। মানুষ স্বভাবতই সামাজিক জীব একত্রে স্বাভাবিক ব্যাপার । পরস্পরের প্রতি এই মমত্ববোধের বাস্তব প্রকাশ ঘটে তখন, যখন একজনের দুঃখে অপরজন দুঃখিত হয়, একজনের দুঃখ মোচনের জন্য অপরজন পূর্ণ উদ্যম সহকারে অগ্রসর হইয়া আসে। শুধু তাহাই নয়, এইভাবে মানুষের বৈষয়কি জীবনও হয় সুখী ও সমৃদ্ধিপূর্ণ। বন্তুত ইহাই হইতেছে মনুষ্যত্বের অপরিহার্য গুণ। এই গুণ যে মুহূর্তে মানুষ হারাইয়া ফেলে, ঠিক তখনই মনুষ্যত্বের মহান মর্যাদা হইতে তাহার বিচ্যুতি ও পতনে ঘটে । এই গুণ যাহাতে সতত মানুষের মধ্যে বর্তমান থাকে, মানুষ যাহাতে প্রত্যেকটি মুহূর্ত অন্যের জন্য সক্রিয় ও সজাগ হইয়া থাকে । সেইজন্যই হাদীসে বলা হইয়াছে যে, যে ব্যক্তিই অপরের কোন দুঃখ মোচন করিবে, আল্লাহ কিয়ামতের দিন তাহার দুঃখ ও বিপদ লাঘব করিবেন। এই পদ্থায় প্রত্যেকটি মানুষ পরকালীন কঠিন বিপদের হাত হইতে রক্ষা পাইবার সুযোগ পাইতে পারে । আর পরকাল যেহেতু ইসলামী বিশ্বাসের একটি অন্যতম গুরত্বপূর্ণ স্তম্ভ, অতএব পরকালীন মুক্তির জন্য সকলকে উৎসাহ দানের চেষ্টা করা হইয়াছে; যেন মানুষ কোন একটি মুহূর্তও পরকালীন মুক্তি লাভের উপায়স্বরূপ মানবতার খিদমতের কাজ হইতে গাফিল হইয়া না যায়। অতঃপর বলা হইয়াছে £ কোন সংকটাপন্ন মানুষের সংকটকে যে সহজ করিয়া দিবে, আল্লাহ তাহার ইহকালীন ও পরকালীন জীবনকে সংকটশূন্য করিয়া দিবেন এবং বলা হইয়াছে, কোন মুসলিমের লজ্জাস্থানকে যে আবৃত করিয়া রাখিবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাহার যাবতীয় দোষ-ক্রটি ঢাকিয়া রাখিবেন। হাদীসের বর্ণিত বিপদ হইতে উদ্ধার করা, সংকট দূর করার ও লজ্জাস্থান আবৃত রাখা । এই তিনটি কথার মূল একই এবং তাহা হইতেছে মানবতার প্রতি স্বাভাবিক মমত্ববোধ। “লজ্জাস্থান আবৃত" করার অর্থ সাধারণ দৃষ্টিতে এই যে, কেহ যদি তাহার দেহের এমন স্থান__ যাহা আবৃত করিয়া রাখারই নির্দেশ রহিয়াছে-_ উলঙ্গ করিয়া রাখ, তবে অপর যে ব্যক্তি উহা টের পাইবে তাহার কর্তব্য হইবে তাহাকে সতর্ক করিয়া দেওয়া। কিন্তু ইহার ব্যাপক অর্থ এই যে, কেহ যদি কোন লোকের গোপন ক্রটি, পাপ বা লজ্জাকর কাজের খবর পায়, তখন তাহা প্রকাশ করিয়া দেওয়া ও তাহাকে লাঞ্ছিত করা কিছুতেই উচিত নহে। বস্তুত মানুষ নিষ্পাপ, নির্দোষ ও ক্রটিমুক্ত হইতে পারে না। এমতাবস্থায় তাহার প্রতি মমতৃবোধের অনিবার্য দাবি হইতেছে, কাহারো এই ধরনের ব্যাপার সম্পর্কে অবহিত হইলে তাহা প্রচার না করিয়া গোপন করা এবং গোপনে তাহাকে সংশোধন করিতে চেষ্টা করা। www.icsbook.info

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।