হাদীস শরীফ bi জাতি ও ভিন্নধর্মী লোকদের সম্মুখে এক আল্লাহ্র প্রভূত (তওহীদ) এবং হযরত মুহাম্মাদ (স)-এর শেষ নবুয়্যত মানিয়া লওয়ার দাওয়াত প্রচার করাই সর্বপ্রথম কর্তব্য । ইসলামী জীবন ব্যবস্থার এই দুইটি ভিত্তিমূলকে স্বীকার করিয়া লইলে অতঃপর তাহাদিগকে বলিতে হইবে যে, আল্লাহ-- যিনি আমাদের ও তোমাদের একমাত্র আল্লাহ ও শরীকহীন মাওলা-_ আমাদের প্রতি পাচ ওয়াক্তের নামায ফরয করিয়াছেন। নামায ফরয হওয়া সম্পর্কে তাহাদের মন স্বীকৃত হইলে পরে যাকাতের কথা বলিতে এবং তাহা আদায় করার ব্যবস্থা করিতে হইবে অর্থাৎ ঈমানদার মুসলিম জাতির ধনশালীদের নিকট হইতে তাহা আদায় করিয়া এই জাতির গরীর ও মিসকীনদের মধ্যে তাহা বন্টন করিতে হইবে । ইসলামী দাওয়াত প্রচারে বৈজ্ঞানিক ও ক্রমিক পর্যায় বুঝাইয়া দেওয়াই এই বাণীর লক্ষ্য। সেইজন্য নবী করীম (স) প্রধানত নামায ও যাকাতের কথাই উল্লেখ করিয়াছেন। অন্যথায়, ইসলামের বিস্তারিত ও খুঁটিনাটি হুকুম-আহকাম হযরত মু'আয (রা)-এর মোটেই অজানা ছিল না। ইসলামের স্তম্ভের (আরকান) মধ্যে নামায ও যাকাতই যে সর্বাদিক গুরু্তুপূর্ণ তাহা এই হাদীস হইতেও সুস্পস্টরূপে জানা যাইতেছে । কুরআন মজীদেও এই দুইটির উপরই সর্বাদিক গুরুত্ব আরোপ করা হইয়াছে। বস্তুত এই দুইটি প্রধান কাজ যে ব্যক্তি সঠিকরূপে পালন করিতে পারে তাহার পক্ষে ইসলামের বিরাট ও বিস্তারিত শিক্ষানুযায়ী জীবন যাপন করা অত্যন্ত সহজ । দ্বিতীয়ত £ যে সমাজে দুইটি ভিত্তিগত ব্যবস্থা সঠিক ও সুষ্ঠুরূপে বাস্তবায়িত এবং প্রতিষ্ঠিত হইবে, সেই সমাজে ইসলামের অন্যান্য যাবতীয় হুকুম-আহকাম তথা ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান অতি স্বাভাবিক ও স্বতঃক্ফূর্তভাবেই বাস্তবায়িত হইবে । আর যে সমাজে এই দুটি বুনিয়াদি জিনিসই কার্যকর নাই, সেইখানে ইসলামী জীবন ব্যবস্থার বাস্তবায়ন অত্যন্ত কঠিন কাজ। সম্ভবত এই জন্য কুরআন মজীদের বহু আয়াতে কেবল এই দুইটি কাজেরই নির্দেশ রহিয়াছে এবং মুসলমানী কেবল এই দুইটির উপরই নির্ভরশীল বলিয়া প্রকাশ করা হইয়াছে। ইসলাম প্রচারের ক্রমিক নীতি সম্পর্কে নির্দেশ দানের পর নবী করীম (স) প্রসঙ্গত হযরত মু'আয (রা)৫ক যাকাত আদায়ের নিয়ম সম্পর্কেও উপদেশ দিয়াছেন । তিনি বলিয়াছেন, শস্য ও জন্তুর যাকাত আদায় করার সময় উহা হইতে উৎকৃষ্ট জিনিসগুলি বাছিয়া বাছিয়া গ্রহণ করা কিছুতেই ইসলামসম্মত কাজ হইতে পারে না বরং মধ্যম ধরনের মালই যাকাত বাবদ গ্রহণ করা উচিৎ। সর্বশেষে নবী করীম (স) হযরত মু'আয (রা)কে মজলুমের ফরিয়াদ সম্পর্কে সতর্ক থাকিতে উপদেশ দিয়াছেন। অর্থাৎ তুমি একটি এলাকার শাসনকর্তা নিযুক্ত হইয়া যাইতেছ। সাবধান, কখনও কাহারও বিন্দুমাত্র জুলুম করিবে না। কেননা মজলুমের আর্তনাদ অনতিবিলম্বে ও সরাসরিভাবে আল্লাহর দরবারে পৌঁছিয়া যায় । অপর এক হাদীসে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) বলিয়াছেন £ ৮০০১০ ৮১৭০ তেও ০৫১০০51৮৮০0 মজলুমের প্রার্থনা অবশ্যই কবুল হয়, সে যদি পাপীও হয়। কেননা তাহার পাপের শাস্তি তো তাহাকে ভোগ করিতেই হইবে। অর্থাৎ কোন পাপী ব্যক্তির প্রতি জুলুম করা হইলে সে পাপী বলিয়া. তাহার বদৃদো'আ আল্লাহ্র নিকট কবুল হইবে না, এমন কোন কথাই হইতে পারে না। এমনকি কাফির ব্যক্তিও যদি মজলুম হয় তবে তাহার বদ্দো'আও আল্লাহ্র নিকট কবুল হইবে, তাহা কোন পর্দার আড়ালে পড়িয়া মিলাইয়া যাইবে না। — 2/8 www.icsbook.info
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।