হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২৪৯ প্রকৃতপক্ষে নিজের যে ক্ষমতা নাই সেই ক্ষমতার কথা প্রচার করিয়া লোকদের নিকট হইতে অর্থ লুটিয়া নেয় না। মানুষের প্রতি সে সম্মান প্রদর্শন করিতে কুষ্ঠিত হয় না। মানুষের প্রাণ অন্যায়-অকারণে সে সংহার করে না, কাহাকেও হত্যা করে না, কাহাকেও বিনা কারণে বিন্দুমাত্র কষ্ট দেয় না। সে সুদ খায় না। অবৈধ উপায়ে অর্থ লুটে না, অন্য মানুষের রক্ত শুষিয়া নেয় না। সমাজের মধ্যে দুর্বলতম ব্যক্তিদের ধন-সম্পদ তাহাদের দুর্বলতার সুযোগ পাইয়া কখনো লুটিয়া লয় না। আল্লাহ্র ডাক যখনই যে-কাজের জন্য আসে তখনই সে নিজেকে তাহার সম্মুখে উপস্থাপিত করিতে ও সেই কাজে ঝাপাইয়া পড়িতে একবিন্দু কুষ্ঠিত হয় না। সে কখনো বাতিল, কাফির ও ইসলামের দুশমন লোকদের সহিত মুকাবিলা করিতে ভীত-সন্তরস্ত হয় না। সম্মুখ সমরে জীবন-প্রাণ উৎসর্গ করিতেও একবিন্দু কুষ্ঠিত হয় না। ব্যক্তি-স্বার্থের জন্য অপর লোকের উপর মিথ্যা দোষারোপ করা তাহার স্বভাব নয় ৷ কাহারো উপর যিনা-ব্যতিচারের মিথ্যা অভিযোগ করার মতো ঘৃণ্য কাজও সে কখনো করে না। বস্তুত এই গুণ-সিফাত এক সঙ্গে যাহার মধ্যে পাওয়া যাইবে, আল্লাহ্র রাসূল তাহার জন্য এই সুসংবাদ দান করিয়াছেন যে, এই ধরনের লোকদের জন্যই বেহেশতের দ্বারই উন্মুক্ত রহিয়াছে এবং কিয়ামতের দিন ফেরেশতাগণ তাহাদিগকে নিশ্চিন্তে ও নিভীকি মনে তাহাতে প্রবেশ করার জন্য সাদর আহ্বান জানাইবেন। ইসলামী তমদ্ুনের গোড়ার কথা SE Md me bk ০৮ ৮ এ। 050505০2০৮5 2০০4৩০৮০৮৮৫ ৮ HELGE Ci ৪) 5 002০ ১০2০৮ চি CRN Sl Yl ৮5৩ 41০৮০০3৮62০ ০/০৩০৬০/১০৭/ ৮১০৮০ ৪5৯ LA Lp TUL ৬ 22০ ৮5 লে কত এও 401 4 ৮154 এ En ld i is Ss 401 99 HINES LED ES হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, হযরত রাসূলে করীম (স) বলিয়াছেন £ যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তির কোন পার্থিব দুঃখ দূর করিয়া দিবে। আল্লাহ তাহার কিয়ামতের দিনের যে কোন দুঃখ অবশ্যই দূর করিয়া দিবেন। কোন মানুষের সংকট যে সহজ করিয়া দিবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাহার যাবতীয় সংকট সহজ করিয়া দিবেন। যে ব্যক্তি কোন মুসলিমের লজ্জাস্থান আবৃত রাখিবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাহার সমস্ত দোষক্রটি গোপন রাখিবেন। বস্তুত মানুষ যতক্ষণ পর্যন্ত তাহার কোন ভাইয়ের — ৯/১০২, www.icsbook.info

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।