হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

২৪৮ হাদীস শরীফ ২. যাদুকার্য পরিহার অর্থাৎ নিজেকে কোন অস্বাভাবিক ও অলৌকিক শক্তির অধিকারী প্রমাণ করিতে চেষ্টা করা এবং যে কাজ সাধারণ মানুষের অসাধ্য তাহা সে করিতে পারে বলিয়া জাহির করা পরিত্যাগ করিতে হইবে। কেননা ইহা সম্পূর্ণ মিথ্যা ও একেবারেই ভিত্তিহীন ধোকা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ৩. যাহাকে হত্যা করা আল্লাহ্‌র শরীয়তে হারাম করিয়া দেওয়া হইয়াছে তাহাকে অকারণে হত্যা না করা অর্থাৎ মানুষের সাথে আল্লাহ যেরূপ ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন তাহার সাথে সেইরূপ ব্যবহার করা-- অন্যায়ভাবে ও অকারণে কোন প্রাণী হত্যা করা, লোকদের উপর অবাঞ্ছিত জোর-জুলুম করা প্রভৃতি মানুষের প্রতি অত্যন্ত নির্মম নিকৃষ্টতম ব্যবহার । ইহা ত্যাগ করিতে হইবে। ৪. সুদ না খাওয়া অর্থাৎ জীবিকার্জনের জন্য স্বার্থপরতা ও লুটতরাজের পন্থা অবলম্বন না করা এবং তাহার পরিবর্তে জায়েয পন্থায় রোজগার করা। সুদ হইতেছে স্বার্থপরতা ও লুগ্ঠনমূলক উপায়ে অর্থোপার্জনের নিকৃষ্টতম পন্থা । ইহা কোন সমাজে প্রতিষ্ঠিত হইলে তাহার পরিণাম চরম নৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় ছাড়া আর কিছুই হয় না। ৫. ইয়াতীমের মাল ভোগ না করা। অন্য কথায়, সমাজের দুর্বল লোকদের সহিত স্বেচ্ছাচারমূলক ব্যবহার করা । তাহাদের দুর্বলতার সুযোগ লইয়া তাহাদিগকে লুণ্ঠন করা-_ ইহা অত্যন্ত মারাত্মক ব্যাপার ৷ বস্তুত ইয়াতীম হইতেছে সমাজের দুর্বলতম ব্যক্তি । তাহার হক নষ্ট করা নিকৃষ্টতম পাপ। ৬. জিহাদের ময়দান হইতে পালায়ন না করা। আল্লাহ্‌র দ্বীনের জন্য কুরবানী দেওয়ার প্রয়াজন দেখা দিলে তাহা হইতে পশ্চাদপদ না হওয়া- পলায়ন না করা। ইহা ঈমানদার ব্যক্তির অপরিহার্য কর্তব্য। কেননা জিহাদের ক্ষেত্রে ঈমানদার লোকদের অগ্নি-পরীক্ষার সংকটপূৰ্ণ মুহূর্ত । এই মুহূর্তে আত্মদানে ব্যর্থ হইলে সেই ব্যর্থতা চিরদিনের । ৭. সতী-সাধ্বী ঈমানদার মহিলার উপর ব্যভিচারের মিথ্যা অভিযোগ করা । অপরকে লাঞ্ছিত করার ইহা নিকৃষ্টতম উপায়। ইহা যে করিবে তাহার অপরাধও সাংঘাতিক হইবে । সে মহিলা হয়ত জানিতেও পারে না যে, তাহার বিরুদ্ধে এইরূপ মিথ্যা, ভিত্তিহীন ও জঘন্যতম অভিযোগ আনা হইয়াছে। খোলাসা আলোচিত হাদীসদ্বয় হইতে ঈমানদার লোকের যে ছবি উদ্ভাসিত হইয়া উঠে । তাহা এক সঙ্গে বলিতে গেলে নিম্নলিখিত রূপ দাড়ায় £ ঈমানদার লোক আল্লাহ্‌কে প্রত্যেকটি মুহূর্ত স্মরণ করে, তাহারই সম্মুখে মাথা নত করে, আল্লাহ্র বিধান যথাযথরূপে পালন করে। তাহার জন্য শেষ পর্যায়ে পৌছিয়া প্রাণ উৎসর্গ করিতে হইলে তাহা করিতেও কুপ্ঠিত হয় না। সে তাহার প্রত্যেকটি জিনিসের উপর আল্লাহ্‌র অধিকার স্বীকার করে এবং তাহার মর্জি অনুযায়ী তাহা ব্যয়-ব্যবহার করে । সেই সঙ্গে সে দুনিয়ার কোন একটি জিনিসকেও সেই মর্যাদা দান করে না, যাহা একমাত্র আল্লাহ্র জন্যই /শাভনীয়। সে কখনও ফীকিবাজী বা ধোকাবাজী করে না। নিজে যাহা নয় তাহা সাজিয়া www.icsbook.info

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।