হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২৪৭ আল্লাহ হারাম করিয়া দিয়াছেন, সৃদ খাওয়া, ইয়াতীমের মাল-সম্পদ আত্মসাৎ করা, জিহাদের ময়দান হইতে পলায়ন করা ও পবিত্র স্বভাবা অসতর্ক নারীর উপর ব্যভিচারের মিথ্যা অভিযোগ আনয়ন । = বুখারী ব্যাখ্যা হাদীস দুইটিতে মুমিন লোকদের কয়েকটি অস্তিবাচক গুণ এবং কয়েকটি নেতিবাচক গুণের উল্লেখ করা হইয়াছে। অন্য কথায়, মুমিন লোকের মধ্যে কি কি গুণ থাকা একান্তই আবশ্যক আর কি কি দোষ না থাকা চাই এবং কি কি কাজ তাহার আদৌ করা উচিত নহে, জিনিস নহে; বরং ইহা ঈমানদার লোকদের কয়েকটি সুস্পষ্ট দিক। ইহার মারফতে তাহার জীবনের পূর্ণ চিত্র উজ্জ্বল উদ্ভাসিত হইয়া উঠে। ইহা একটি বিরাট মূল সত্যকে বিস্তারিতরূপে অভিব্যক্ত করে। কোন লোকের মধ্যে ঈমানের পবিত্র ভাবধারার সৃষ্টি হইলে তাহার জীবনের প্রত্যেকটি মৃহূর্ত ও প্রত্যেকটি পদক্ষেপ দ্বারাই অনিবার্ধরূপে তাহা প্রকাশ পাইয়া থাকে । অস্তিবাচক গুণগুলি এইঃ ১. পাঁচ ওয়াক্ত নামায আদায় করা। অন্য কথায় দিনরাত চব্বিশ ঘন্টা আল্লাহ্র সম্মুখে মস্তক নত করিয়া আল্লাহ্‌র স্মরণে অতিবাহিত করা । তীহার সমীপে নিজেদের মনের কামনা-বাসনা পেশ করিয়া দো'আ প্রার্থনা করিতে থাকা, নিজেদের কঠিন ব্যস্ততা ও আকর্ষণ আগ্রহের কাজ ত্যাগ করিয়া বারবার আল্লাহ্র দরবারে উপস্থিত হওয়া। বস্তুত দিনে রাত্রে পাচবার নামায পড়ার ফলশ্রুতি ইহাই । ২. রমযান মাসে রোযা পালন করা-- আল্লাহ্‌র হুকুম চূড়ান্তভাবে নিজেদের উপর আরোপ করাই ইহার মৌলিক ভাবধারা । এমনকি আল্লাহ্র নিকট হইতে কখনও নিজেদের নিমতম প্রয়োজনও পরিত্যাগ করার দাবি উত্থাপিত হইলে তাহা পালনে পশ্চাদপদ না হওয়া । রোযা মানুষের মধ্যে ঠিক এই ভাবধারাই জাগ্রত করে । ৩. যাকাত দান করা । অন্য কথায়, মানুষ তাহার ধন-সম্পদের উপর আল্লাহ্‌র হক স্বীকার ও প্রতিষ্ঠিত করিবে। তাহার কথামত যাবতীয় ধন-মালকে সম্পূর্ণরূপে নিজেরই উপার্জিত মনে না করিয়া বরং আল্লাহ-প্রদত্ত বলিয়া মনে করিবে ও আল্লাহ্‌র মর্জি অনুযায়ী তাহার ব্যয়-ব্যবহার করিবে । যাকাতের মূল কথা ইহাই । উল্লেখিত তিনটি হইতেছে মুমিন বান্দাদের অস্তিবাচক গুণ। ইহা কার্যকরভাবে মুমিনের মধ্যে বর্তমান থাকা একান্তই আবশ্যক। এতত্যতীত সাতটি কাজ হইতে ঈমানদার লোকদিগকে অবশ্যন্তাবীরূপে দূরে থাকিতে হইবে। অন্য কথায়, সাতটি নেতিবাচক গুণ মুমিনের মধ্যে অবশ্যই বর্তমান থাকিতে হইবে। এখানে মনে রাখিতে হইবে যে, এই তিনটি অস্তিবাচক ও সাতটি নেতিবাচক গুণ এই উভয় শ্রেণীর গুণাবলীর সবকিছু নয় । ইহা প্রধান প্রধান কয়েকটি জিনিস মাত্র । সাতটি নেতিবাচক কাজের বিশ্লেষণ নিম্নে করা যাইতেছে ঃ ১. আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করা যাইবে না। অন্য কথায় ইহার অর্থ এই যে, এই ভূমগ্ডলে আল্লাহ ছাড়া আর যাহা কিছু আছে তাহার মর্যাদা ঠিক তাহাই যাহা স্বয়ং আল্লাহ তা'আলা নির্দিষ্ট করিয়া দিয়াছেন। কিন্তু শির্ক আল্লাহ্‌র সৃষ্ট জিনিসকে এমন মর্যাদা দান করে যাহা কেবলমাত্র আল্লাহ্র জন্যই হইতে পারে, অন্য কাহারও জন্য নয়। www.icsbook.info

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।