হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২৪৫ দ্বিতীয়ত, রাসূলে করীম (স) শুরুতে পিছনে ঠেক লাগানো অবস্থায় বসিয়া কথাটি বলিতেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সোজা হইয়া বসিয়া উহা বারবার বলিতে থাকেন। আলোচ্য হাদীসের শেষোক্ত কথাটিই এখানে আমাদের প্রধানত আলোচ্য বিষয় । মিথ্যা সাক্ষ্যদান বা মিথ্যা কথা বলা ইসলামের দৃষ্টিতে কবীরা গুনাহের শামিল । কেবল হাদীসেই নয়, কুরআনের নিম্নোক্ত আয়াতেও মিথ্যা কথা ও শির্ককে একই পর্যায়ে রাখা হইয়াছে। cu LIL FE এ) 20590 0৯6 ih UN ০৯০ 9558৫ (৮. -০%)) a অতএব তোমরা মূর্তিপূজার নাপাকী পরিহার কর এবং তোমরা মিথ্যা কথা বলা আল্লাহ্‌র জন্য একনিষ্ঠ ও একমুখী হওয়া অবস্থায় এক আল্লাহ্র সহিত কোন প্রকার শির্ক না করা অবস্থায় সম্পূর্ণ পরিত্যাগ কর। মিথ্যা সাক্ষ্যদান যে কবীরা গুনাহ, তাহাতে মুসলিম মিল্লাতে কোন দ্বিমত নাই। অবশ্য সাক্ষ্য দান ছাড়া অন্যান্য ক্ষেত্রে মিথ্যা কথা বলা কিরূপ গুনাহ এ সম্পর্কে কিছুটা মতভেদ রহিয়াছে অর্থাৎ কেহ কবীরা গুনাহ বলিয়াছেন আর কেহ বলিয়াছেন সগীরা গুনাহ। কবীরা গুনাহ যাহারা বলিয়াছেন, তাহাদের দলিল এই যে, আল্লাহ তাআলা তাহার কিতাবে মিথ্যা কথা বলাকে নিকৃষ্টতম ব্যক্তিদের কাজ বলিয়া ঘোষণা করিয়াছেন আর তাহারা হইতেছে কাফির ও মুনাফিক । অতএব যে লোক মিথ্যা কথা বলে সে হয় কাফির, না হয় মুনাফিক। আর এইসব লোক নিশ্চিতরূপে জাহান্নামী । এই পর্যায়ে নবী করীম (স)-এর নিম্নোক্ত হাদীসটিও উল্লেখযোগ্য ৷ তিনি বলিয়াছেন ঃ _ 2 এ এ] 09 nl ls 4 ৩১০০৪ ৮৫০ তোমরা. অবশ্যই সত্য কথা বলিবে, কেননা সত্য মানুষকে পৃণ্যের দিকে পরিচালিত করে। আর পূণ্য মানুষকে জান্নাতের দিকে লইয়া যায়। তিনি আরো বলিয়াছেন ঃ - ১৬ এ] sata 50 ০৪৪] পো 42 PSIG ৮০০০ FU তোমরা অবশ্যই মিথ্যা হইতে দূরে থাকিবে । কেননা মিথ্যা মানুষকে পাপ ও নাফরমানীর কাজের দিকে পরিচালিত করে । আর পাপ ও নাফারমানী মানুষকে জাহান্নামে লইয়া যায় । এই হাদীসের ভিত্তিতে ইমামগণ সর্বসম্মতভাবে বলিয়াছেন যে, মিথ্যা সাক্ষ্যদান সম্পূর্ণ কুফরীর ন্যায় কাজ এবং মিথ্যাবাদী সাক্ষ্যও আদালতে গ্রহণ করা যাইবে না। বস্তুত মিথ্যা সাক্ষ্য গ্রহণ নাকরা অকাট্য যুক্তিসঙ্গত নীতি ৷ কেননা ইহার ফলে সাক্ষ্যের মূল বাহনটাই বিপর্যস্ত হইয়া যায়। অন্ধের নিকট হইতে যেমন চন্দ্র দেখার সাক্ষ্য গ্রহণ করা যায় না এবং বধিরের যেমন সাক্ষ্যও লওয়া যায় না কাহারো কোন কথা বলা না বলা সম্পর্কে । কেননা অন্ধ দেখিতে পারে না ও বধির শুনিতে পারে না। ঠিক তেমনি মিথ্যাবাদী ব্যক্তির কোন সাক্ষ্যও গ্রহণযোগ্য নহে। কেননা তাহার জিহবা-_ বাকশক্তি-- এক অক্ষম অঙ্গ ৷ বরং তাহার অপেক্ষাও নিকৃষ্ট। এইজন্যই আল্লাহ তা“আলা মিথ্যাবাদী ব্যক্তির জন্য কিয়ামতের দিন একটি চিহ্ন www.icsbook.info

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।