হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ইত হাদীস শরীফ হাতকাটা কিছুতেই বন্ধ করা হইবে না। কেননা ইসলামী আইনের দৃষ্টিতে এই দুই ফাতিমার মধ্যে কোন পার্থক্য নাই । আশরাফ-আতরাফ, ধনী-গরীব ও উচ্চ নীচের মধ্যেও তেমনি কোন পার্থক্য করা যাইতে পারে না। বস্তুত ইসলাম এক নিরপেক্ষ সুবিচার ব্যবস্থা উপস্থাপিত করিয়াছে । মানব রচিত আইনে নিরপেক্ষ সুবিচার হওয়া সম্ভব নয়। উহাতে কোন দুর্নীতি বিরোধী অনুশাসন থাকিলেও কেবল চুনোপুটিরাই তাহাতে ধরা পড়ে, বড় বড় রুই-কাতলারা চিরদিনই অথৈ জলে ডুবিয়া বেড়াইতে পারে । মিথ্যা সাক্ষ্যদানের গুনাহ টিটি ECR YI BE ADT) ১5 TIS mi Als ১৬০ ১ 0৮57 HUE EN Ges 45 ES 5৮০1 ০৪০7 ৩00 ৮৮৮০০৮৪৫90৮ ০4৪ 58 এ) 1৮০ (ei ৩০০) ” হযরত আবু বাকরাতা (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি. বলিয়াছেন £ আমরা এক দিন রাসূলে করীম (স)-এর নিকট উপস্থিত ছিলাম। তখন তিনি বলিলেন £ আমি কি তোমাদিগকে সবচেয়ে বড় (কবীরা) গুনাহ সম্পর্কে জানাইব না? এই কথাটি তিন তিনবার বলিলেন। অতঃপর বলিলেন £ তাহা হইতেছে আল্লাহ্র সহিত শির্ক করা, পিতামাতার সহিত অসৎ ব্যবহার করা এবং মিথ্যা সাক্ষ্যদান অথবা মিথ্যা কথা বলা । নবী করিম (স) এই সময় পিছনে ঠেক লাগাইয়া বসিয়াছিলেন। অতঃপর তিনি সোজা হইয়া বসিলেন এবং এই কথাটি বারবার বলিতে লাগিলেন। হযরত আবূ বাকরাতা বলেন £ আমি তখন মনে মনে বলিতেছিলাম যে, রাসূল যদি থামিয়া যাইতেন তবে কতই না ভাল হইত। _ বুখারী, মুসলিম ব্যাখ্যা আলোচ্য হাদীসে তিনটি প্রধান ও সবচেয়ে বড় গুনাহের উল্লেখ করা হইয়াছে। গুনাহ তিনটি হইতেছে ঃ আল্লাহ্র সহিত শিরক করা, পিতামাতার সহিত অসঙ্গত ব্যবহার করা-_ তাহাদের হক আদায় না করা ও তীহাদের সহিত খারাপ ব্যবহার করা, কষ্টদান করা এবং মিথ্যা সাক্ষ্যদান করা কিংবা মিথ্যা কথা বলা । তৃতীয় কথাটি দুই রকম বলার কারণ এই যে, নবী করীম (স) এই দুইটির মধ্যে ঠিক কোন্‌ শব্দটি বলিয়াছেন, সেই সম্পর্কে হাদীসের বর্ণনাকারী হযরত আবূ বাকরাতা (যাহার আসল নাম নুফাই ইবনুল হারিস) সন্দেহ পোষণ করিতেছেন । অর্থাৎ রাসূলে করীম (স) হয় বলিয়াছেন ‘মিথ্যা সাক্ষদান” কিংবা বলিয়াছেন ‘মিথ্যা কথা বলা'। হাদীসের প্রতিপাদ্য এই কারণে অতিশয় বলিষ্ঠ যে, প্রথমে রাসূলে করীম (স) কথাটি বলার জন্য তিনবার উপস্থিত লোকদের সম্বোধন করিয়া বলিয়াছেন £ “আমি কি তোমাদের সাবধান করিব না”, “আমি কি তোমাদের জানাইব না।” ইহা দ্বারা তিনি শ্রোতাদের বক্তব্য শুনিবার জন্য মনেপ্রাণে উন্মুখ করিয়া তুলিলেন এবং বুঝাইয়ে দিলেন যে, যে কথাটি অতঃপর বলা হইবে তাহা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ www.icsbook.info

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।