হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ইসি ডি ১060 ৮০1 এএএ ০৪51৮55১075 40 ২০ dE ৩০০৮৮] পিক? Gre চ9 ১৮৫৮ ০৮৮] ৮৬৮5 GT (5৮7 - ৬৭০০৮৮৫০০০০ এ 2১৮৩ 0৮ এ] হা, হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে, কুরায়শগণ একদা মাখজুমী বংশের এক স্ত্রীলোকের অবস্থার জন্য অত্যন্ত ভাবিত ও চিন্তিত হইয়া পড়িয়াছিল। এই স্ত্রীলোকটি চুরি করিয়াছিল । তাহারা পরস্পরের জিজ্ঞাসাবাদ করিল ঃ এই স্ত্রীলোকটি সম্পর্কে নবী করীম (স)-এর নিকট কে কথা বলিবে ? তাহারাই একে অপরকে বলিল £ রাসূলের প্রিয়পাত্র উসামা ইবনে যায়দ ভিন্ন আর কে কথা বলার সাহস করিতে পারে ?-_ উসামা তাহার নিকট জরুরী কথা পেশ করিলেন । শুনিয়া রাসূলে করীম (স) বলিলেন $ আল্লাহ্‌র অনুশাসন কার্যকরী করার ব্যাপার তুমি সুপারিশের আশ্রয় গ্রহণ করিতেছ? অতঃপর তিনি উঠিলেন ও জনতাকে সম্বোধন করিয়া বক্তৃতা করিলেন। তিনি বলিলেন £ তোমাদের পূর্ববর্তী লোক শুধু এই জন্য ধ্বংসপ্রাপ্ত হইয়াছে যে, তাহাদের মধ্যে কোন ভদ্র বা অভিজাত বংশীয় লোক চুরি করিলে তাহারা তাহাকে ছাড়িয়া দিত। কিন্তু যদি কোন দুর্বল ব্যক্তি চুরি করিত তবে তাহার উপর অনুশাসন কার্যকর করিত। আল্লাহ্র শপথ, মুহাম্মাদ তনয়া ফাতিমাও যদি চুরি করে তবে তাহার হাতও কর্তিত হইবে। -_ বুখারী, মুসলিম ব্যাখ্যা ইসলামী আইনে চুরির শাস্তি হাতকাটা । কুরায়শ গোত্রের প্রসিদ্ধ মাথজুম বংশীয় ফাতিমা বিনতুল আসওয়াদ নামে একজন স্ত্রীলোক চুরি করিয়াছিল। এই চুরির শাস্তিস্বরূপ তাহার হাত কাটা যাইবে, ইহা সকলেরই জানা ছিল। কিন্তু এই অভিজাত বংশীয় মেয়েলোকটির হাত কাটা যাওয়া অত্যন্ত লঙ্জাকর অপমানকর ব্যাপার মনে করিয়া কুরায়শ বংশের নেতৃস্থানীয় লোকেরা চিন্তিত হইয়া পড়িয়াছিল। তাহারা সকলে মিলিয়া পরামর্শ করিয়া ঠিক করিল যে, এই শাস্তি যাহাতে কার্যকর না হয় সেইজন্য রাসূলের প্রিয় ব্যক্তি উসামা ইবনে যায়দ তাহার নিকট সুপারিশ করিবেন। উসামা তাহা করিলে রাসূলে করীম (স) অসন্তুষ্ট হইলেন এবং আল্লাহ্র আইন কার্যকর করার পথে সুপারিশের বাধা সৃষ্টি করা যে একটি দুর্নীতি তাহা তিনি স্পষ্ট ভাষায় বুঝাইয়া দিলেন। শুধু এতটুকু করিয়াই রাসূলে করীম (স) ক্ষান্ত হইলেন না, বরং তিনি মনে করিলেন যে, জাহিলী যুগের এই দুর্নীতি আল্লাহ্‌র অনুশীসনের আডিজাত্যবোধ ও ছোট-বড়োর পার্থক্যকরণ মুসলমানদের মধ্যে আবার মাথাচাড়া দিয়া উঠিতেছে। এই মারাত্মক রোগ হইতে এই জাতিকে মুক্ত না করিতে পারিলে তাহা ভয়াবহ পরিণতির কারণ হইবে। তাই তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী লোকদের একত্র করিলেন এবং ইতিহাস বিজ্ঞানের দৃষ্টিতে অতীত জাতিসমূহের ধ্বংসের কারণ উল্লেখ করিয়া বলিলেন যে, অবিচার আত্বীয়গ্রীতি, বিচারের পক্ষপাতিত্ব ও আল্লাহ্‌র অনুশাসনে দুর্নীতির প্রশ্রয় দানই ছিল তাহাদের ধ্বংস হওয়ার মূল কারণ । তিনি বলিলেন ঃ এই মারাত্মক দুর্নীতি জাহিলী যুগে চলিয়াছে বটে; কিন্তু ইসলামী ইনসাফের ক্ষেত্রে ইহা আদৌ চলিতে দেওয়া যাইতে পারে না। আল্লাহ্র শপথ করিয়া তিনি বলিলেন £ আজ হইয়াছ, আমি ঘোষণা করিতেছি £ ফাতিমা বিনতে মুহাম্মাদও যদি চুরি করে তবে তাহার www.icsbook.info

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।