১ হাদীস শরীফ এই সব হাদীস হইতে আরো একটি কথা স্পষ্ট হইয়া উঠে যে, বিচারে অভিযুক্ত ব্যক্তি ও বিবাদী উভয়ই বিচারকের সামনে বসিবার অধিকার পাইবে ৷ বর্তমানের বিচারালয়ে যেমন আসামীকে অপরাধী সাজিয়া কাঠগড়ায় হাত জোড় করিয়া দীড়াইয়া থাকিতে হয়, ইসলামী আদালতে অভিযুক্ত ব্যক্তি সেভাবে দীড়াইয়া থাকিবে না; বরং তাহারা বসিতে পারিবে । বস্তুত ইসলামের বিচার নীতি এমনিই সুষ্ঠু, নিখুত ও নির্দোষ । সকল পর্যায়ের বিচারকার্ষের এই নীতি কড়াকড়িভাবে অবলম্বিত হইলে সম্ভবত দুনিয়ায় অবিচার বলিতে কিছুই থাকিত না। কিন্তু বর্তমানে দুনিয়ায় বিচারের নামে যে প্রসহন হইতেছে, তাহা গোটা মানবতাকে অবিচার-অপমানে জর্জরিত করিয়া তুলিয়াছে। ইসলাম উহার সম্পূর্ণ অবসান দাবি করে। আইনের শাসন প্রতিষ্ঠার নির্দেশ ০১4১৮ BEDI ০০ IS ocala pi BUS it arb oh - SED LVS ILL 5 ১০০ ৮৫৪] হযরত উবাদা ইবনে সামিত (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, হযরত রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেন, তোমরা নিকটবর্তী ও দূরবর্তী সকলের উপর আল্লাহ্র দণ্ডসমূহ কার্যকর কর। আর আল্লাহ্র ব্যাপারে যেন কোন উৎপীড়কের উৎপীড়ন তোমাদিগকে বাঁধিয়া রাখিতে না পারে। -_ ইবনে মাজাহ ব্যাখ্যা ইসলামের আইনের শাসন পূর্ণমাত্রায় বিদ্যমান । আরো স্পষ্ট ভাষায়, একমাত্র ইসলামেই পুরামাত্রায় আইনের শাসন কার্যকর । এই ব্যাপারে কাহারো প্রতি যেমন পক্ষপাতিত্ব করা যাইতে পারে না, তেমনি কাহাকেও আইনের উর্ধ্বে মনে করাও যাইতে পারে না। আইনের এই শাসনে নিকটবর্তী বা দূরবর্তী কোন পার্থক্য নাই, নাই আত্মীয়-অনাত্মীয়ের, গরীব-ধনীর ও জদ্র-অভদ্রের কোন তারতম্য ৷ ইহা সম্পূর্ণ নিরপেক্ষ, শাশ্বত, তীক্ষ, শানিত। আল্লাহ্র রাসূল এই আইনের শাসন কায়েম করিয়াছেন ইসলামী রাষ্ট্রে । আর তিনি তাঁহার উন্মতের প্রতি অনুরূপ নিরপেক্ষ আইনের শাসন কায়েম করার স্পষ্ট ও কড়া নির্দেশ দান করিয়াছেন। এই নির্দেশ কিছুতেই লংঘন করা যাইতে পারে না। কেননা আইনের এ শাসনে প্রকৃত বাদীপক্ষ হইতেছেন স্বয়ং আল্লাহ তা'আলা । ইহা আল্লাহ্র হক এবং আল্লাহ্র হক অবশ্যই পূরণীয়। কোন অত্যাচারী ব্যক্তি কিংবা বৈষয়িক দিক দিয়া কোন মারাত্মক ক্ষতিও যদি এই পথের প্রতিবন্ধক হইয়া দাড়ায়, তবুও তাহা কিছুমাত্র পরোয়া করা চলিবে না । দুনিয়ার মুমিন মুসলমানদের ইহা এক বিরাট ও বিশেষ দায়িত্ব । বিচার ব্যবস্থায় সুপারিশের দুর্নীতি ১150০৮0০৮৮0 ০1১০৮45০0০০ LS রা RS কলস? 14১ www.icsbook.info
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।