হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২৪১ যেহেতু বিচারকার্য অত্যন্ত নির্ভুল, নিখুত ও পরিপূর্ণ রায়দানের যোগ্যতার উপর নির্ভরশীল । কিন্তু নারী স্বভাবতই অসম্পূর্ণ রায় সম্পন্না। (নির্ভুল ও নিখুঁত রায়দান তাহার দ্বারা প্রায়ই সম্ভবপর হয় না)। আদালতের বিচার পদ্ধতি ০৮ ০০০৮১ LINES এ] ০৮5 ০৪৪ ০৬ ৯০০2৪ ০৫40 ৮৪০০ (১৪১৮। ,.০৯)) - ৮9০) SL হযরত আবদুল্লাহ ইবনে যুবায়র (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন £ নবী করীম (স) ফয়সালা করিয়া দিয়াছেন যে, (বিচারের সময়) বিবদমান পক্ষদ্বয়কে বিচারকের সম্মুখে বসাইতে হইবে৷ _ আহমদ, আবু দাউদ ব্যাখ্যা হাদীসটি সনদের দিক দিয়া খানিকটা দুর্বল হইলেও ইসলামের বিচার-পদ্ধতির দৃষ্টিতে অতিশয় গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত । এই হাদীস প্রমাণ করে যে, বিচারের সময় বাদী-বিবাদী উভয় পক্ষকে বিচারকের সম্মুখে আসীন করা শরীয়তের বিশেষ ব্যবস্থা ও বসানোই কর্তব্য । ইহাতে পক্ষদ্বয়ের মধ্যে সমতা রক্ষা হয়। এই হাদীস হইতে ইহাও প্রমাণিত হয় যে, বাদী-বিবাদী উভয়ের প্রতি আদালতে সম্পূর্ণ সমতা রক্ষা করাই বাঞ্চনীয় । কোন এক পক্ষের প্রতি আসন গ্রহণ, ইশারা-ইঙ্গিত, কথোপকথন প্রভৃতি কোন একদিক দিয়াও বিন্দুমাত্র অসমতার প্রশ্রয় দেওয়া যাইবে না। ইহারই অনুরূপ অর্থপূর্ণ আরও কয়েকটি হাদীস রহিয়াছে। তাহা হইতে বিচারপদ্ধতির ব্যাপক বিবরণ জানিতে পারা যায়। নবী করীম (স) একদা হযরত আলী (রা)কে সম্বোধন করিয়া বলিয়াছেন £ ELS MANIA NAN LS BSL - EDN 0 48টি CLS সি 4 SNe ০৮১৮ ৮৪৪ (4০ *১$1১৪) - 7 fl j হে আলী! দুই পক্ষ যখন তোমার সম্মুখে বিচারের জন্য উপবিষ্ট হইবে, তখন এক পক্ষের কথা যেমন শুনিয়াছ, অনুরূপভাবে অপর পক্ষের কথাও না শুনিয়া তুমি উভয়ের মধ্যে ফয়সালার কোন রায় প্রকাশ করিবে না। এইরূপ নিয়ম তুমি পালন করিলে তবে তোমার দ্বারা সুষ্ঠু বিচারনীতি প্রতিষ্ঠিত ও প্রকাশিত হইবে । _ আবূ দাউদ, তিরমিযী পক্ষদ্বয়কে বিচারকের সম্মুখে বসানোর আর একটি দিক এই হাদীস হইতে সুস্পষ্ট হইয়া উঠে। এই হাদীসটি প্রমাণ করে যে, বাদী-বিবাদী কাহারো প্রতি যেমন অসম ব্যবহার করা যাইবে না, অনুরূপভাবে একপক্ষের কথা শুনিয়া ও অপর পক্ষের জওয়াব শ্রবণ না করিয়া কোন রায় দেওয়াও কিছুতেই সঙ্গত হইতে পারে না। বরং উভয় পক্ষের কথা সমান গুরুত্ব, মর্যাদা ও মনোযোগ সহকারে শ্রবণ করার পরই বিচারের রায় দান. বাঞ্ছনীয় । অন্যথায় কোন এক পক্ষের প্রতি চরম অবিচার হওয়ার আশংকা রহিয়াছে। -০/৯৯ www.icsbook.info

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।