৪ হাদীস শরীফ হি ০6 040 8445 41 ৮০৩৮7 HUE LE ০০ ৮5298 (০৮০০) Le DD 2 তল ৩7৮৮০] 2০১ GO হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেনঃ নবী করীম' (স) যখন মু'আয ইবনে জাবালকে ইয়ামেনে প্রেরণ করিয়াছিলেন, তখন বিদায়কালে তিনি তাহাকে নির্দেশ দিয়া বলিয়াছিলেন__ তুমি তথায় আহলি কিতাবের একটি জাতির কাছে পৌঁছিবে, তুমি যখন তাহাদের নিকট যাইবে তখন তাহাদিগকে (সর্বপ্রথম) এই আহ্বান জানাইবে ঃ তোমরা সাক্ষ্য দাও-_ মন ও মুখ দ্বারা এই কথা স্বীকার করিয়া লও যে, আল্লাহ ছাড়া আর কেহ মা'বুদ নাই এবং মুহাম্মাদ (স) আল্লাহ্র রাসূল । তাহারা যদি তোমার এই কথা মানিয়া লয় এবং এই স্বীকৃতির সাক্ষ্যদান করে তবে তাহার পর তাহাদিগকে তুমি বলিবে যে, আল্লাহ তাআলা দিন-রাত্রির মধ্যে পাচ ওয়াক্ত নামায তোমাদের প্রতি ফরয করিয়াছেন। তোমার এই কথাও যখন তাহারা মানিয়া লইবে, তখন তুমি তাহাদিগকে জানাইবে যে, আল্লাহ তোমার উপর. যাকাতও ফরয করিয়া দিয়াছেন। ইহা (জাতির) ধনশালীদের নিকট হইতে গ্রহণ করা হইবে এবং উহাই তাহাদের মধ্যেরই গরীব ও মিসকীনদের মধ্যে বন্টন করা হইবে । এই কথা মানিয়া লওয়ার পর তোমাকে সতর্ক থাকিতে হইবে যেন যাকাত আদায় করার সময় বাছিয়া বাছিয়া তাহাদের উৎকৃষ্টতম মাল সম্পদ গ্রহণ না কর। অত্যাচারিতের আর্তনাদকে ভয় করিও, কেননা তাহার ও আল্লাহ্র মাঝখানে কোনই অন্তরাল নাই। = বুখারী, মুসলিম ব্যাখ্যা ইমাম বুখারী প্রমুখ মনীষীর পরিবেশিত তথ্য অনুযায়ী ১০ম হিজরী সনে এবং এঁতিহাসিকদের মনে ৯ম হিজরী সনে নবী করীম (স) হযরত মু'আয (রা)-কে ইয়ামেনের শাসনকর্তা নিযুক্ত করিয়া পাঠাইয়াছিলেন। বিদায় করিবার সময় ইয়ামেনবাসীদিগকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্রমিক ধারা সম্পর্কে যে প্রয়োজনীয় উপদেশ তাহাকে দিয়াছিলেন, উপরিউক্ত হাদীসে তাহারই উল্লেখ করা হইয়াছে। আলোচ্যে হাদীসে ইসলামের পাচ রুকন বা মৌলিক কাজের মধ্যে কেবলমাত্র কালেমা, নামায ও যাকাত এই তিনটিরই উল্লেখ করা হইয়াছে। রোযা ও হজ্বের কথা ইহাতে বলা হয় নাই, অথচ তখন এ দুইটিও মুসলমানদের প্রতি ফরয করা হইয়াছিল। ইহার কারণ সুস্পষ্ট । এখানে নবী করীম (স) হযরত মু'আয (রা)-কে ইসলামের সমস্ত হুকুম স্মরণ করাইয়া দিতে চাহেন নাই; বরং তিনি ইসলামের দাওয়াত প্রচারের ক্রমিক ধারা সম্পর্কেই বুঝাইতে চাহিয়াছিলেন মাত্র । ইসলামী আন্দোলনে দাওয়াত প্রচারের এবং উহাকে কার্যকর করার ব্যাপারে কোন্ ক্রমিক ধারা অবলম্বন করা কর্তব্য, হযরত মু'আয (রা)-এর বিদায়কালে নবী করীম (স)-এর আলোচ্য বাণীতে সেই দিকে ইঙ্গিত করাই ছিল মূল লক্ষ্য । নবী করীম (স)-এর নির্দেশের মর্মার্থ এই যে, ইসলামের সমস্ত হুকুম আহকাম ও খুঁটিনাটি আদেশ-নিষেধ একসঙ্গে ও একই নিশ্বাসে সকলের সম্মুখে পেশ করা ও সেই সমস্তকেই একই সঙ্গে আমলে আনিবার নির্দেশ দেওয়া কিছুতেই সমীচীন হইবে না। কেননা, প্রাথমিক অবস্থায় একই সঙ্গে ইসলামের বিরাট ও বিস্তারিত আইন-কানুনকে কার্যকর করা কাহারও পক্ষে সম্ভব নয়। সেইজন্য এই ব্যাপারে ক্রমিক নীতিকে অবশ্যই অনুসরণ করিতে হইবে ।' বস্তুত ভিন্ন www.icsbook.info
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।