হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

২৩৮ হাদীস শরীফ হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে। তিনি বলিয়াছেন, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ শেষযুগে জালিম শাসক, ফাসিক মন্ত্রী ও কর্মাধ্যক্ষ, বিশ্বাসঘাতক বিচারপতি এবং মিথ্যাবাদী ফকীহর প্রাদুর্ভাব হইবে । তোমাদের মধ্যে যাহারা এই যুগ পাইবে, তাহারা যেন এসব লোকদের রাজস্ব সংগ্রহকারী নিযুক্ত হইতে প্রস্তুত না হয়, তাহাদের তরফ হইতে কোন মাতব্বরী কিংবা সরদারীও যেন কেহ গ্রহণ না করে এবং তাহাদের কোন সম্মানিত দায়িতৃপূর্ণ পদ দখলকারীও যেন কেহ না হয়। ব্যাখ্যা অসৎ দুর্নীতিপরায়ণ ও বিশ্বাসঘাতক শাসকের অধীনে থাকিয়া কোন ব্যক্তিই নিজেদের ঈমান, সততা, আদর্শবাদিতা ও পুতঃচরিত্র বহাল রাখিতে পারে না । এমন কি খাটি ঈমানদার ব্যক্তিরাও যদি এইরূপ কর্তাদের হুকুমবরদারী করিতে বাধ্য হয়, তবে তাহারাও নিজেদের ঈমান ও নৈতিক চরিত্রের পবিত্রতা চিরতরে হারাইতে বাধ্য হইবে৷ সেই জন্য রাসূলের এই নির্দেশ। বস্তুত কোন সমাজের উপর বর্ণিত ধরনের লোকদের কর্তৃত্ব ও আধিপত্য স্থাপিত হওয়া সেই সমাজ ও জাতির প্রতি একটি অভিশাপ বিশেষ । আল্লাহ যেন এইরূপ অভিশাপ কোন জাতির উপর চাপাইয়া না দেন। কেননা ইহার ফলে দেশের কোটি কোটি লোক কেবল লুষ্ঠিত, শোষিত, বঞ্চিত ও নির্যাতিত নিপীড়িত হয় না, সেই সঙ্গে নিজেদের ঈমানের শেষ সম্পদটুকু হারাইতে বাধ্য হয়। হাদীসের মূল সুর এই কথাই প্রমাণ করে যে, আল্লাহ্‌র দেওয়া আইনসমূহ বাস্তবায়িত করাই হইতেছে ইসলামী রাষ্ট্র ও সরকারের দায়িত্ব । www.icsbook.info

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।