হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

০১ হাদীস শরীফ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষিত হইয়াছে, তাহাকেই তাহারা 'হালাল'_. সঙ্গত ও বৈধ বলিয়া মনে করিবে এবং তাহা বন্ধ করার পরিবর্তে সমাজ ক্ষেত্রে তাহা চালু করিবে । এক কথায় আইন প্রণয়নের নিরংকুশ ক্ষমতা আল্লাহ্‌র হাত হইতে কাড়িয়া লইয়া নিজেদের হস্তে গ্রহণ করিবে, নিজদিগকে আল্লাহ্‌র স্থানে বসাইবে। বস্তুত ইসলামে কোন জিনিসকে হালাল বা হারাম ঘোষণা করার আইন রচনা করার অধিকার চূড়ান্তভাবে আল্লাহ্‌র নির্দিষ্ট । মানুষের কর্তব্য আইন রচনা করা নয়; আল্লাহ্র রচিত আইন পালন ও জারী করা মাত্র। এমনকি রাসূলে করীম (স)-এরও কোন ব্যক্তিগত ক্ষমতা বা অধিকার নাই কোন জিনিসকে হালাল এবং কোন জিনিসকে হারাম ঘোষণা করার । তিনি একবার রাগাৰিত হইয়া নিজের উপর মধূ পান 'হারাম' করিয়া লইয়াছিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ইহার সংশোধন করিয়া বলিয়াছেন 8 ()- এ) - 214100101৮4 21601 20 --হে নবী! আল্লাহ তোমার জন্য যাহা হালাল করিয়াছেন, তুমি তাহা নিজের জন্য হারাম করিতেছ কেন। ফলে তিনি নিজের হারাম করা জিনিস মধূপান আল্লাহ্‌র হালাল করার কারণে পুনঃ ব্যবহার করিতে শুরু করেন । আলোচ্য হাদীসে রাসূলে করীম (স) সাবধান করিয়া দিয়া বলেন যে, আল্লাহ্‌র হারাম করা জিনিস মুসলিম নামধারী লোকেরা (নিজেদের জন্য) হালাল করিয়া লইবে, ইহা মুসলিমের কাজ নহে। ইহা সুস্পষ্টরূপে কুফরীর কাজ ও কাফিরদের উপযোগী কাজ । মুসলিম হইয়াও যাহারা এইরূপ দৃষ্টতা দেখায়, তাহাদের অপেক্ষা অমানুষ আর কেহ হইতে পারে না। তাহারা লালসার দাস, কুপ্রবৃত্তির প্রবঞ্চনা ও উত্তেজনায় পড়িয়া আল্লাহ্‌র হারাম করা জিনিসকে হালাল করিতে উদ্যত হয় | ইহা এক অমার্জনীয় অপরাধ ভিন্ন আর কি হইতে পারে। কোন মুসলিম সমাজে যাহাতে আল্লাহ্‌র হারাম করা জিনিস সাধারণভাবে চালু হইতে না পারে_ উহা বৈধ হওয়ার মতো মর্যাদা লাভ করিতে না পারে; পরন্তু উহা কেহ যেন প্রকাশ্যভাবে অবলম্বনও করিতে সাহসী না হয়, সেইদিকে অতন্দ্র প্রহরীর মতো তীক্ষু দৃষ্টি রাখা প্রত্যেকটি মুসলিমের ব্যক্তিগত কাজ তো বটেই, এক বিরাট সামাজিক ও সামগ্রিক দায়িত্বও বটে । আলোচ্য হাদীসে রাসূলে করীম (স) তাহার উম্মতকে এই দিকেই উদ্দুদ্ধ করিয়াছেন। এখানে রাসূলে করীম (স) দৃষ্টাত্স্বরূপ কয়েকটি হারাম জিনিসের উল্লেখ করিয়াছেন। তাহা হইতেছে যিনা, ব্যভিচার, পুরুষের জন্য রেশম ব্যবহার, মদ্যপান ও গান-বাজনার যন্ত্র ইত্যাদি। এখানে অবশ্য সমস্ত হারাম জিনিসের উল্লেখ করা হয় নাই। তাহার অর্থ এই নয় যে, এতদ্ধ্যতীত অন্যান্য হারাম জিনিসকে হালাল করিয়া লওয়া বুঝি অপরাধ নয়। বরং এখানে উল্লেখিত জিনিস কয়টি তো মাত্র দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করা হইয়াছে। উদ্দেশ্য হইতেছে যে, আল্লাহ্‌র হালাল ও হারাম করা কোন জিনিসকেই হারাম বা হালাল করার কোন অধিকার মানুষের নাই । পারা যায় যে, এইগুলির প্রত্যেকটি মানুষের জন্য মারাত্মক, সমাজ-শৃঙ্খলা বিধ্বংসী ও অশান্তি সৃষ্টিকারী । এইগুলির প্রত্যেকটির হারাম হওয়াই বাঞ্ছনীয় বলিয়া হারাম করা হইয়াছে। অতএব কেহ এইগুলিকে হালাল করিলে তাহা যে কেবল কুফরী হইবে তাহাই নয়, তাহার ফলে গোটা সমাজ এবং মানব জীবনের পবিত্রতা ও শৃঙ্খলা বিনষ্ট ও চূ্ণ-বিচূর্ণ হইয়া যাইবে । www.icsbook.info

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।