হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২৬৫ নাই ৷ কিন্তু আল্লাহ্‌র নির্ধারিত সীমা লংঘিত হইতে দেখিলে তিনি আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই প্রতিশোধ গ্রহণে তৎপর হইতেন। -- আদাবুল মুফরাদ ব্যাখ্যা হাদীসটি হইতে নবী করীম (স)-এর জীবনের কর্মনীতি সুস্পষ্টরূপে বুঝিতে পারা যায়। তাহার জীবনের প্রধান লক্ষ্য ছিল আল্লাহ্র আনুগত্য । আল্লাহ্র নির্দেশিত কার্যসমূহের মধ্যে অপেক্ষাকৃত সহজ কাজই তিনি গ্রহণ করিতেন, কঠোর কৃম্বসাধনার পথ তিনি গ্রহণ করিতেন না। কেবল কৃদ্রসাধনা করিতে পারিলেই- আল্লাহ্‌র নামে কেবল কষ্ট স্বীকার করিলেই-_ এই কর্মনীতি আর যাহাই হউক, নবী চরিত্রের অনুসারী নহে; বরং উহাকে পরিষ্কার ব্রাহ্মণ্যবাদ বলা যাইতে পারে । পক্ষান্তরে কাজ সহজ হইলেই যে তিনি তাহা করিতে উদ্যোগী হইতেন-_ উহাতে পাপ হয় না পূণ্য হয়, সেইদিকে লক্ষ্য দিতেন না- এমন কথাও নহে। বরং সেই সহজ কাজ করিলে যদি আল্লাহ্‌র নাফরমানী হওয়ার আশংকা দেখা দেয়, তবে তাহা তিনি কিছুতেই করিতেন না। নবী করীম (স) ব্যক্তিস্বার্থ, ব্যক্তিগত হিংসা-দ্বেষ ও প্রতিশোধ স্পৃহার বশবর্তী হইয়া কোন কাজ করিতেন না। বরং প্রত্যেকটা কাজই করিতেন আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ করিবার উদ্দেশ্য, তাহার ফরমাবরদারী করিবার জন্য । তাহার উপর কেহ আক্রমণ করিলে তিনি উহার প্রতিশোধ গ্রহণে উদ্যোগী হন নাই। কেননা ইহা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার । কিন্তু তাই বলিয়া তিনি কখনো আল্লাহ্‌র নির্ধারিত সীমা লংঘিত হইতে দেখিতে প্রস্তুত হন নাই। সেইরূপ হইতে দেখিলে তখনই তিনি উহার প্রতিশোধ গ্রহণের জন্য ঝাঁপাইয়া পড়িয়াছেন। বস্তুত ইহাই হইতেছে প্রত্যেক মুমিনের জন্য আদর্শ-চরিত্র ও কর্মনীতি। সাহাবাদের চরিত্র এই আদর্শ পুরাপুরিভাবে প্রতিফলিত হইয়াছিল । হযরত আলী (রা)-এর একটি ঘটনা এই ক্ষেত্রে স্বরণীয় । তিনি এক দুর্ধর্ষ শত্রুকে ধরিতে পারিয়া কতল করিতে উদ্যত হইয়াও শুধু এইজন্য ছাড়িয়া দিয়াছেন যে, শক্রটি তাহার মুখে থুথু নিক্ষেপ করিয়াছিল । কেননা তখন তাহাকে হত্যা করিলে নিজেরই কোন প্রতিশোধ গ্রহণ-স্পৃহাকে চরিতার্থ করা হইত-- একমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য তাহাকে হত্যা করা হইত না। আর এইরূপ কাজ কোন ঈমানদার লোকই করিতে পারে না। ৮০৮৪০ ০] ০৮৪ EA ৮৪ | WL alse ০1০৪ ০০০০০ ৮৯০ 2৮06 BMI লপ আবূ আমের কিংবা আবূ মালিক আশআরী (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ আমার উম্মতের মধ্যে এমন লোকও হইবে যাহারা যিনা-ব্যভিচার, রেশমী পোশাক ব্যবহার, মদ্যপন ও আনন্দ-স্ফূর্তির যন্ত্রপাতি ব্যবহার করা হালাল মনে করিয়া লইবে। ব্যাখ্যা ইসলামী জীবন ব্যবস্থাকে নিজের জীবনাদর্শ হিসাবে গ্রহণ করে নাই-- এই ধরনের মুসলিমদের ইসলামদ্রোহীতা সম্পর্কে সাবধান ও সতর্ক করিয়া তোলার জন্য আলোচ্য হাদীসে ভবিষ্যদ্বাণী করা হইয়াছে রাসূলে করীম (স) বলিয়াছেন, উম্মতের মধ্যে এমন নামধারী মুসলিমও হইবে, যাহাদের আল্লাহ্‌র শরীয়তের প্রতি ঈমান থাকিবে না। শুধু তাহাই নয়, আল্লাহ্‌র শরীয়তের সম্পূর্ণ বিপরীত কাজই তাহারা করিবে । আল্লাহ্র শরীয়তে যাহা হারাম ও www.icsbook.info

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।