হাদীস শরীফ ২৩৩ ব্যাখ্যা ন্যায়পরায়ণ বিচার নীতির সঠিক পন্থা কি হইতে পারে, এই ছোট্র হাদীস হইতে তাহা সুস্পষ্টরূপে বুঝিতে পারা যায়। ইসলামে বিচারকের উপর কঠিন দায়িতু অর্পণ করা হইয়াছে এবং যথাসম্ভব পুঙ্খানুপুজ্খ তদন্ত করিয়া মামলার প্রকৃত অবস্থা অনুধাবন করিবার জন্য দায়িত্ব সহকারে চেষ্টা করিয়া রায়দান করাই কর্তব্য বলিয়া ঘোষণা করা হইয়াছে অন্যথায় বিচারের পরিবর্তে জুলুম হওয়ার আশংকা অধিক । কাজেই কোন দাবিদারের দাবি অনুসারেই রায়ান করা উচিত নহে, যতক্ষণ না তাহার দাবির যৌক্তিকতা ও সত্যতা নিঃসন্দেহে প্রমাণিত হইবে । এইজন্য বাদীকে বা ফরিয়াদীকে তাহার দাবি প্রমাণের জন্য উপযুক্ত ও বিশ্বস্ত সাক্ষ্য-প্রমাণ বিচারকের সম্মুখে পেশ করিতে হইবে । অপরদিকে বিবাদী বা আসামীকেও তাহার নির্দোষিতা প্রমাণের পূর্ণ সুযোগ দিতে হইবে । বাদীপক্ষ উপযুক্ত সাক্ষী-প্রমাণ পেশ করিতে সমর্থ না হইলে আলোচ্য হাদীসের আলোকে বিবাদী বা আসামীকে আল্লাহ্র নামে ‘শপথ’ করিয়া নিজের নির্দোষিতা প্রমাণ করা ও অভিযোগ হইতে মুক্তিলাভ করিবার সুযোগ দিতে হইবে। বস্তুত এইরূপ বিচার-পদ্ধতিতে জুলুম বা অবিচার হওয়ার সন্তাবনা নাই বলিলেও চলে। ০25551০০৮১০ ok 3০011 BE 40 0৮05 IG এত» LSE 2 ‘ ৪ ৪49 los ৯০ 0 প্ anoint 214 415 PELE PAE ০৮১৫ 00০০৮ ১০৭ ৩2০০৮৫01708 9৩ Lm [4৮0৯০ এ ১৫১3 (৬১০০) - Ll এ হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন $ মুসলমানদের উপর শরীয়তী দন্ডবিধান কার্যকর করা হইতে যতদূর সম্ভব দূরে থাক । অভিযুক্তের নিষ্কৃতি লাভের সামান্য মাত্র সুযোগ থাকিলেও তাহার মুক্তির পথ উন্মুক্ত করিয়া দাওজ্জ কেননা রাষ্ট্রপ্রধানের পক্ষে ভুল করিয়া কাহাকেও মুক্তিটান করা ভুল করিয়া কাহাকেও শাস্তিদান করা অপেক্ষা উক্ত ও কল্যাণকর । -- তিরমিযী ব্যাখ্যা অপরাধমূলক কাজ বন্ধ করিবার ব্যাপড়রে অপরাধীর মনে পরিবর্তন সাধনই হইতেছে সর্বোত্তম পন্থা । দ্বিতীয়ত, নিরপরাধীকে শাস্তি দান করা এমন একটি অপরাধ, যাহা আল্লাহ্র আরশ পর্যন্ত কাপাইয়া দেয়। কাজেই অপরাধ প্রমাণ হইতে যদি বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ থাকে তবে অভিযুক্তকে শাস্তি না দিয়া মুক্তি দান করাই ভাল। উপরন্তু অপরাধ প্রমাণ হওয়ার পূর্বে কাহাকেও গ্রেফতার করা ও বিনা বিচারে আটক রাখাও এই হাদীস অনুযায়ী ইসলামসম্মত কাজ নহে। কেননা বিচারে সে যদি নির্দোষ প্রমাণিত হয় তবে সে যে শাস্তি ভোগ করিয়াছে তাহা একেবারে অনাহুত ও অকারণ হইবে । আর ইহা হইতে দূরে থাকাই ইসলামের নির্দেশ । অভিযুক্তকে কেবল শাস্তি দান করিলেই সুবিচার কায়েম হয়-- ইসলামের দৃষ্টিতে ইহা কোন অকাট্য কথা নহে। অনেক ক্ষেত্রে অভিযুক্তকে রেহাই দিয়াও শাস্তি দানের সার্থকতা লাভ করা সম্ভব । বস্তুত ইসলামের লক্ষ্য পাপের মূল উৎসকে চিরতরে বন্ধ করিয়া দেওয়া । আর কেবল দৈহিক শাস্তির দ্বারাই ইহা কখনও সম্পূর্ণরূপে বন্ধ হইয়া যাওয়া সম্ভব নহে। এইজন্য অপরাধীর মনের পরিবর্তন সাধনের দিকেই বেশি গুরুত্ব দিতে হইবে। — 2/20 www.icsbook.info
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।