হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ই হাদীস শরীফ মসজিদের অভ্যন্তরে নামাযের ইমাম হইলেও সত্যিকারভাবে মুসলিম সমাজের সর্বাত্মক নেথ“ তাহারা নহেন। পক্ষান্তরে তথাকথিত ধর্মহীন রাজনৈতিক নেতৃবৃন্দের কথাও এখানে বলা হয় নাই । কেননা তাহারা রাজনীতি হইতে আল্লাহকে বে-দখল করিয়া দিয়া নৈতিকতা বিবর্জিত রাজনৈতিক ক্ষমতা লইয়া মাতিয়াছে। বরং এখানে ইসলামী সমাজের আদর্শবাদী সর্বাত্মক নেতৃত্ব সম্পন্ন লোকদের কথাই বলা হইয়াছে। তাহাদের জন্য নসীহত অর্থ সর্বাবস্থায়ই তাহাদের কল্যাণ কামনা করা । তাহারা সঠিক কাজ করিলে তাহাদের পূর্ণ সহযোগিতা, আর অন্যায় কিছু করিলে তাহাদের সমালোচনা করা ও তাহাদিগকে সৎপথে পরিচালিত করিবার জন্য স্পষ্ট ভাষায় সত্য কথা বলা । এইরূপ নসীহত করিত দিয়া নির্যাতন ভোগ করিয়াছেন ইতিহাসে এইরূপ লোক কিছুমাত্র বিরল নহেন। “সাধারণ মুসলমানের জন্য নসীহত", নিঙ্নোক্তভাবে কয়েকটি দিক দিয়াই এই কাজ সম্পন্ন করা যাইতে পারে ঃ ১. সাধারণ মুসলমান গোমরাহ হইতে গেলে তাহাদিগকে যথাসাধ্য বুঝাইয়া সৎপথের দিকে ফিরাইয়া লইয়া আসা। ২. তাহারা মূর্খ হইলে তাহাদের মধ্যে দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা এবং ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌছাইয়া দেওয়া। ৩. রোগাক্রান্ত হইলে তাহাদের সেবা-শুশ্রুষা করা, তাহাদের জন্য ওঁষধ ও চিকিৎসার ব্যবস্থা করা; যেন কেহই বিনা চিকিৎসায় মৃত্যু মুখে পতিত হইতে বাধ্য না হয়। 8. মুসলমানদের কেহ বিপদগ্রস্ত হইলে, মজলুম হইলে, ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে এই বিপদ ও জুলুম হইতে তাহাকে মুক্ত করিবার জন্য চেষ্টা করা। ৫. কোন মুসলমান মৃত্যু মুখে পতিত হইলে তাহার কাফন, জানাজা ও দাফনের ব্যবস্থা করা এবং তাহাতে যোগদান করা । তাহার নিকটতর আত্মীয় স্বজনকে ‘সবরের’ উপদেশ দেওয়া । বস্তুত ইহা আকারে একটি ছোট্ট হাদীস হইলেও মূলত ইহাতে দ্বীন-ইসলামের সারাংশ শামিল করিয়া দেওয়া হইয়াছে এবং মুসলিম জীবনের জন্য একটি উন্নত ধরনের কার্যসূচীও ইহাতে রহিয়াছে। ৮০০৮৪ এত পে ৮৮০ 0০86 ৮0০5০০১০০০০ (4) - 4৮5 ৮ এ] ৪০ তা ০541৮৮০০০০১ হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে , রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেন £ লোকদের পক্ষে যদি কেবল তাহাদের দাবি অনুযায়ীই ফয়সালা করিয়া দেওয়া হয়, তবে প্রত্যেক ব্যক্তিরই জান-মালের দাবিদার জুটিয়া যাইবে (আর কাহারো জান ও মাল সুরক্ষিত থাকিতে পারিবে না।) এইজন্য বিবাদীকে শপথ করার অধিকার দান করিতে হইবে। _ মুসলিম www.icsbook.info

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।