হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ bs হয়। আর যাহারা মুহসিন, তাহাদের উপরও কোন অভিযোগ নাই । আল্লাহ ক্ষমাকারী ও অনুগ্বহশীল। _ সূরা তাওবা $ ১৯ অর্থাৎ সাধারণ অবস্থায় জিহাদের ময়দান হইতে পশ্চাদপসরণ করা ঈমান ও আল্লাহনুগত্যের সম্পূর্ণ বিপরীত যুক্তিসঙ্গত ওজর থাকিলে অবশ্য আল্লাহ্র নিকট তাহা ক্ষমার যোগ্য হইতে পারে; কিন্তু সেই জন্য শর্ত এই যে দ্বীন, ঈমান ও আল্লাহ্নুগত্যের গভীর ভাবধারায় পরিপূর্ণ থাকিবে । ইহা হইতে জানা গেল যে, অক্ষম লোকদের উপর ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাস্তব ও কার্যকরীভাবে প্রচেষ্টা চালাইবার দায়িত্ব অর্পণ করা হয় নাই ৷ নসীহত ও কল্যাণ কামনা একটি সাধারণ কর্তব্যের মধ্যে গণ্য । কিন্তু ইহার দায়িতৃ নির্বিশেষে সকল ঈমানদারের উপরই অর্পণ করা হইয়াছে। হাদীসে উক্ত “আল্লাহ্‌র জন্য নসীহত’ অর্থ এই যে, মানুষ নিজের ও আল্লাহ্র মধ্যবর্তী সম্পর্কের ব্যাপারে কোন প্রকার কৃত্রিমতার স্থান দিবে না বরং হৃদয় ও অন্তরের গভীরতম কেন্দ্রের প্রত্যেক স্পন্দন দিয়াই আল্লাহ্‌র প্রতি ভালবাসা ও আন্তরিক নিষ্ঠাপূর্ণ আনুগত্যের অভিব্যক্তি করিবে। এই আন্তরিক নিষ্ঠার দাবি এই যে, আল্লাহ্‌র প্রত্যেক বান্দা আল্লাহ্‌র জাত, সিফাত, ক্ষমতা, ইখতিয়ার ও অধিকার প্রভৃতি কোন একটি দিক দিয়াও কাহাকেও তাহার সহিত শরীক করিবে না। ইহার ফলে মানুষ ঠিক নিজেরই কল্যাণের ব্যবস্থা করিবে ও নিজেরই ইহ-পরকাল সুন্দর করিয়া গড়িবে। ইহাই বলা হইয়াছে এই আয়াতে £ _ iil bl tin যে লোক নেক আমল করিল সে তাহার নিজের জন্যই করিল । (ফল সে নিজেই পাইবে)। আল্লাহ্‌র কিতাবের জন্য নসীহত অর্থ $ কুরআন মজীদ নাযিল হওয়ার মূল উদ্দেশ্যকে কার্যকরীভাবে পূর্ণ করা। এই উদ্দেশ্য কার্যকর করিবার উপায় হইতেছে তিনটি ঃ ১. তিলাওয়াত ঃ কুরআন মজীদ সঠিকভাবে, থামিয়া থামিয়া বিশুদ্ধ উচ্চারণ সহকারে পাঠ করা। ২. চিন্তা গবেষণা £ কুরআনের নিছক পাঠ বিরাট কোন কল্যাণ বহন করিয়া আনিতে পারে না, বরং মূলত উহা চিন্তা ও গবেষণার জিনিস। ৩. কুরআনের বিধান কার্যকরভাবে জারী করণ £ বস্তুত কুরআন শধু এইজন্য নাযিল হয় নাই যে, উহা কেবলমাত্র পাঠ করা হইবে । উপরন্তু নিছক কোন দর্শনশান্ত্র সম্পর্কীয় গ্রন্থও উহা নহে। প্রকৃতপক্ষে উহা হইতেছে মানুষের জন্য এক পূর্ণাঙ্গ জীবন বিধান। তাই উহাকে পড়িতে হইবে, গবষণা ও অনুধাবন করিতে হইবে এবং উহাকে একখানি আইন ও বিধান গ্রন্থ হিসাবে জীবনের সর্বদিকে কার্যকরভাবে জারি করিতে হইবে। ‘রাসূলের জন্য নসীহত' অর্থাৎ রাসূলের আদর্শকে জীবন্ত ও পুনপ্রতিষ্ঠিত করা এবং রাসূলের প্রদত্ত রাষ্ট্রব্যবস্থা বাস্তবে প্রতিষ্ঠার জন্য প্রাণপণ চেষ্টা ও সাধনা করা। রাসূলের প্রদত্ত আদর্শকে অন্যান্য সকল আদর্শের উপরে স্থান দিতে হইবে । তাহার কথা ও কাজের উপর অন্য কাহারো কাজ বা কথা একবিন্দু প্রাধান্য লাভ করিতে পারিবে না। “মুসলিম ইমামদের জন্য নসীহত” অর্থ মুসলিম সমাজের নেতৃবৃন্দ ও রাষ্ট্র পরিচালকদের জন্য কল্যাণ কামনা এখানে নামায ও মসজিদসর্বস্ব ইমামদের কথা বলা হয় নাই। কেননা www.icsbook.info

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।