হাদীস শরীফ শট ধরিতে হইবে এবং কোন অবস্থায়ই উহা ছাড়া যাইবে না। তাহা হইলে কালের কুটিল চক্রে উত্তীণ হওয়া ও ইসলামের পথে দৃঢ় হইয়া থাকা সম্ভব হইবে । রাসূলে করীম (স) যে সমাজ ও রাষ্ট্র গঠন করিয়াছিলেন, তাহা ছিল পুরাপুরিভাবে কুরআনভিত্তিক। কার্যত উহা ছিল কুরআনভিত্তিক সমাজ ও শাসন ব্যবস্থা । আলোচ্য হাদীসে তিনি ভবিষ্যদ্বাণী করিয়া মুসলমানদিগকে সাবধান করিয়া দিয়াছেন । বলিয়াছেন, একটা সময় আসিবে, যখন মুসলমানদের সমাজ ও রাষ্ট্র কুরআনভিত্তিক ও কুরআন অনুসারী থাকিবে না। কুরআন ও রাষ্ট্র তখন ‘এক’ থাকিবে না, ভিন্ন ভিন্ন হইয়া যাইবে। রাষ্ট্র কুরআন অনুযায়ী চলিবে না, কুরআনকে রাষ্ট্রের বিধান রূপে গ্রহণ করা হইবে না। বস্তুত খুলাফায়ে রাশেদুনের আমলের পর হইতে মুসলিম জাহানের যে পরিস্থিতি দেখা দিয়াছে ও বর্তমান সময় পর্যন্ত চলিতেছে রাসূলে করীম (স)-এর উক্ত কথাটিতে “মনে রাখিও কুরআন ও রাষ্ট্র-শাসন পরস্পর বিচ্ছিন্ন হইয়া যাইবে’ তে উহার প্রতি স্পষ্ট ইঙ্গিত রহিয়াছে। ইতিহাস রাসূলের কথার সত্যতা প্রমাণ করিয়াছে। মুসলিম জাহানের এই অবস্থা শধু মুসলিম ইতিহাসেই নয়। বিশ্ব মানবের ইতিহাসে একটি অতিবড় কলংক । মুসলমানেরা রাসূলের সাবধানবাণীর প্রতি ভুক্ষেপ করে নাই । এইরূপ অবস্থায় ঈমানদার লোকদের কর্তব্য কি ? রাসূল (স) বলিয়াছেন, কর্তব্য হইল £ কুরআন অমান্যকারী রাষ্ট্র-সরকার ও বিচারককে প্রকাশ্যভাবে অমান্য করা। কেননা উহা মানিলে দ্বীন-ইসলাম হইতে গুমরাহ হইয়া যাইতে হইবে । আর যদি অমান্য করা হয়, তাহা হইলে অবশ্য কঠিন কঠোর অবস্থার সম্মুখীন হইতে হইবে। তিনি এই পর্যায়ে হযরত ঈসা (আ)-এর উম্মতের উপর কৃত অমানুষিক অত্যাচার-জুলুমের কথা শুনাইয়া বলিলেন, তোমাদের উপরও অনুরূপ অত্যাচার-জুলুম করা হইবে, করাত দিয়া দীর্ণ করা হইবে, শুলবিদ্ধ করা হইবে, ফাসি কাষ্ঠে ঝুলানো হইবে। বস্তুত যে রাষ্ট্র কুরআনভিত্তিক ও কুরআন অনুসারী নয়, তাহা নিঃসন্দেহে মানবতার দুশমন ৷ তাহা মানুষকে স্বাধীনভাবে কোন আকীদা গ্রহণ ও কোন আদর্শ পালন করিতে দিতে প্রস্তুত হয় না। এবং কেহ তাহা করিলে তাহার উপর অত্যাচার জুলুমের পাহাড় ভাঙ্গিয়া ফেলে । এইরূপ পরিস্থিতিতে ঈমানদার ব্যক্তি ও ব্যক্তিগণের নীতি কি হওয়া উচিত, সাহাবীর এই প্রশ্নের জওয়াব দানের পর রাসূলে করীম (স) অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলিয়াছেন £ আল্লাহ্র আনুগত্যের অধীন মৃত্যুবরণ আল্লাহ্র নাফরমানীর মধ্যে বাচিয়া থাকার তুলনায় অনেক উত্তম । বস্তুত ইহা মুল্যমানের (৪1199) কথা । জীবন ও মৃত্যু সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ এবং বস্তুবাদী দৃষ্টিভঙ্গীর মধ্যে আসমান জমিনের পার্থক্য । ইসলামের দৃষ্টিতে মৃত্যু অনিবার্য, অতএব ইহা অবশ্যই আল্লাহ্র আনুগত্যের অধীন হইতে হইবে । তাহা হইলে এই মৃত্যু ব্যক্তির জন্য পরকালীন চিরন্তনী সুখ ও শান্তি নিয়া আসিবে । পক্ষান্তরে আল্লাহ্র নাফরমানীর মধ্যে জীবনে বাচিয়া থাকার পরিণাম নিজের জন্য ইহকালীণ লাঞ্ুণা ও পরকালীন জাহান্নাম অবশ্যম্ভাবী করিয়া তোলা ছাড়া আর কিছুই হইতে পারে না। মুসলিম ব্যক্তির নিকট তাই এই জীবনের তুলনায় আল্লাহ্র আনুগত্য ভিত্তিক মৃত্যুই শ্রেয়। ইসলামী তওহীদী ঈমানের ইহাই অনিবার্য দাবি। মুসলমানেরা রাসূলের নিকট হইতে এই বিপ্লবী শিক্ষা গ্রহণ করিয়াছিলেন বলিয়াই তাহারা বিশ্বমানকে জাহিলিয়াতের পুঞ্জীভূত অন্ধকারের বুক দীর্ণ করিয়া তওহীদী দ্বীনের দিক উজ্জ্বলকারী সূর্যের উদয় সম্ভব করিয়াছিলেন, www.icsbook.info
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।