২২৮ হাদীস শরীফ লাভই উদ্দেশ্য হইতে পারে। এখানে দেওয়া-নেওয়ার ব্যাপারে পারস্পরিকতা যেমন নাই, তেমনি দাতা ও গ্রহীতা সমশ্রেণীরও নয় বলিয়া পারস্পরিক ভালোবাসা বন্ধুত্ব বৃদ্ধিরও কোন প্রশ্ন এখানে নাই । এখানে এই হাদিয়া-তোহফা নিছক ঘুষ ছাড়া আর কিছুই নয়। অনুরূপভাবে কামিল পীর নামে খ্যাত ব্যক্তিদেরকে তাহাদের মুরীদরা যে একতরফাভাবে হাদিয়া-তোহফা দেয়, দিয়া দিয়া স্তুপ সৃষ্টি করে, যাহার পরিণাম না গণিয়া ধারণা করা যায় না, অনুমান করিতে গিয়া কোন কুল-কিনারা পাওয়া যায় না এবং কে কত হাদিয়া পায় তাহার উপর ভিত্তি করিয়া এক-একজন পীরের শ্রেষ্ঠত্ব ও কামালত্ব যাচাই করা হয়, ইহা কখনই জায়েয ধরনের এবং রাসূলের করীম (স)-এর কথানুরূপ হাদিয়া-তোহফা নয়। বস্তুত তাহা নিছক ঘুষের পর্যায়ে গণ্য ৷ কেননা মুরীদরা এখানে এই মনোভাব লইয়া হাদিয়া দেয় যে, ইহাতে পীর খুশী হইবেন আর পীর খুশী হইলে পরকালে বেহেশতে যাইতে পারা নিশ্চিত হইবে ৷ বেশি ও মূল্যবান হাদিয়া দাতা মুরীদ মনে করিতে পারে, পীর সাহেবকে এত এত হাদিয়া-তোহফা দিলাম, তিনি নিশ্চিয়ই আমাকে সঙ্গে না লইয়া বেহেশতে প্রবেশ করিবেন না। অর্থাৎ পীর তো বেহেশতে যাইবেনই ইহা নিশ্চিত আর তাহাকে হাদিয়া দিয়া সন্তুষ্ট করিতে থাকার দরুন মুরীদের বেহেশতে যাওয়াও সুনিশ্চিত । বস্তুত ইহাও অবৈধ স্বার্থলাভের জন্য দেওয়া হাদিয়া, যদিও তাহা বৈষয়িক স্বার্থের জন্য নয়, পরকালীন স্বার্থের জন্য । অতএব ইহাও ঘুষের পর্যায়ে গণ্য। রাসূলে করীম (স)-এর কথা অনুযায়ী ইহা ধর্মীয় ব্যাপারে ঘুষ । হাদিয়া ধর্মীয় ব্যাপারে ঘুষ হইয়া যায় যদি শরীয়তের মাসলা বিকৃত করিয়া কাহারও নাজায়েয কাজকে জায়েয প্রমাণ করার জন্য হাদিয়ার বিনিময়ে ফতোয়া দেওয়া হয়। ইহা আরও মারাত্মক ধরনের ঘুষ হইয়া যায়, যখন দ্বীনের দৃষ্টিতে কোন শাসকের কার্ধাবলীর তীব্র সমালোচনা, প্রতিবাদ বা বিরোধিতা করা একান্ত কর্তব্য হইলেও শাসকের নিকট হইতে নগদ দ্রব্যরূপে হাদিয়া পাইয়া সেই কর্তব্য পালন হইতে বিরত থাকা হয়। যেমন মুসলিম দেশগুলিতে গায়র-ইসলামী ও জালিম শাসকের মূল্যবান উপঢৌকন বা বড় বড় বেতনের চাকুরী কিংবা সুযোগ-সুবিধা পাইয়া আলেমগণ তাহার বিরোধিতা বা সমালোচনা-প্রতিবাদের পরিবর্তে তাহার প্রতি সমর্থন জানাইতে থাকেন, তাহাকে 'মিল্ুল্লাহ' আল্লাহ্র ছায়া বা “জালালাতুল মালিক'_ মহাপ্রতাপান্বিত বাদশাহ’ প্রভৃতি শিরকী উপাধিতে ভূষিত করা হয় এবং প্রতি পদে পদে তাহার প্রতি আনুগত্য জানাইয়া তাহাকে সন্তুষ্ট করিতে চেষ্টা করা হয়। এই সময় উপঢৌকন, বড় বেতনের চাকুরী ও সুবিধা “বড়'র নিকট হইতে “ছোট"র নিকট আসে। ইহাও সমশ্রেণীর লোকদের মধ্যে হয় না, পারস্পরিক হাদিয়া দেওয়া-নেওয়া হয় না। ফলে ইহাকে ঘুষ ছাড়া আর কিছুই বলা যায় না। রাসূলে করীম (স)-এর কথা £ ইসলামের চাকা প্রতিনিয়ত ঘূর্ণায়মান হইয়া আছে। অতএব তোমরা কুরআনের সাথে সাথে ঘূর্ণায়মান হও-_ ইহা অত্যন্ত গভীর ও ব্যাপক তাৎপর্যপূর্ণ । ইহাতেই ইসলামের স্থবিরতার পরিবর্তে ক্রমে অগ্রগতির কথা বলা হইয়াছে। কালও যেমন বিবর্তনশীল, অগ্রসরমান স্বীন-ইসলামও অনুরূপভাবে বিবর্তন বিকাশশীল, ক্রম সম্প্রসারণশীল। এই অবস্থায় একটি জিনিসকে শক্ত করিয়া ধরিয়া থাকিতে হইবে । তাহা হইল আল্লাহ্র কিতাব- কুরআন মজীদ। কাল ও উহার অগ্রসরমানতা আল্লাহরই সৃষ্টি, কুরআন সেই আল্লাহরই কালাম । কালের বিকাশ ও অগ্রগতি যতই তীব্র হউক, কুরআন সেই তীব্রতার সহিত পূর্ণ সঙ্গতি রক্ষা করিয়া মানুষকে পথ-নির্দেশ করিতে সক্ষম । অতএব কুরআনকে শক্ত করিয়া www.icsbook.info
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।