হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২২৭ হা, জানিয়া রাখ, ইসলামের চাকা প্রতিনিয়ত ঘৃর্ণায়মান হইয়া আছে, অতএব তোমরা কুরআনের সাথে ঘূর্ণায়মান হও । মনে রাখিবে, কুরআন ও শাসন-ক্ষমতা-প্রভুত্ব উভয়ই অচিরেই বিচ্ছিন্ন হইয়া পড়িবে । তবে সাবধান, তোমরা যেন কুরআনের সঙ্গ পরিত্যাগ না কর। ভবিষ্যতে এমন সব লোক তোমাদের শাসক হইয়া বসিবে, যাহারা তোমাদের সম্পর্কে চূড়ান্ত ফয়সালা করিবে। তখন তোমরা যদি তাহাদিগকে মানিয়া চল, তবে তাহারা তোমাদিগকে পথত্রষ্ট করিবে, আর তোমরা যদি তাহাদে অমান্য কর, তবে তোমাদিগকে মৃত্যুমুখে নিক্ষেপ করিবে । হাদীস বর্ণনাকারী জিজ্ঞাসা করিলেন ঃ হে রাসূল! তখন আমরা কি করিব ? উত্তরে রাসূল ইরশাদ করিলেন £ তোমরা তখন তাহাই করিবে, যাহা হযরত ঈসা (আ)-এর সঙ্গী-সাথীগণ করিয়াছেন । তাহাদিগকে করাত দ্বারা দীর্ণ করা হইয়াছে, তাহারা শুলবিদ্ধ হইয়াছেন। কেননা আল্লাহ্র নাফমানী লিপ্ত জীবন অপেক্ষা আল্লাহ্র আনুগত্যের মধ্য দিয়া মৃত্যুবরণ অনেক উত্তম । _ আল-মু*জিমুস সগীর ব্যাখ্যা আলোচ্য হাদীসে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সুষ্পষ্টরূপে ব্যক্ত করা হইয়াছে । প্রথমত পারস্পরিক হাদিয়া-তোহফা দান-উপটৌকন এবং দাওয়াত-যিয়াফত খাওয়া-দাওয়া করা মূলত অত্যন্ত ভাল ও উত্তম কাজ সন্দেহ নাই । হাদীসে এ সম্পর্কে বিভিন্ন স্থানে বিশেষ উৎসাহ দান করা হইয়াছে। কিন্তু বিশেষ বিশেষ অবস্থায় এই হাদিয়া-তোহফা নির্দোষ হাদিয়া-তোহফা থাকে না, তখন তাহা সুস্পষ্টরূপে ঘুষের পর্যায়ে পড়িয়া যায়। রাসূলে করীম (স) এই কথাটি দ্বারা তাহার উম্মতকে এই বিষয়ে সতর্ক করিয়া দিয়াছেন । কেননা ঘুষ ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম, তাহা যে-কোন ভাবে বা যে-কোন রূপে দেওয়া ও গ্রহণ করা হউক না কেন। হাদিয়া-তোহফা জায়েজ তাহাতে সন্দেহ নাই । ইহা পারস্পরিক বন্ধুত্ব প্রীতি এবং ভালবাসা বৃদ্ধি ও গভীর করে। যেমন অপর একটি হাদীসে স্বয়ং রাসূলে করীম (স) পারস্পরিক হাদিয়া-তোহফা দেওয়া-নেওয়া করিতে বলিয়াছেন এই ভাষায় ঃ - পি 0 তোমরা পরস্পর হাদীয়া-তোহফা দেওয়া-নেওয়া কর, তাহা হইলে তোমাদের পরস্পরের মধ্যে ভালবাসা, প্রীতি ও বন্ধুত্ব স্থাপিত হইবে ও বৃদ্ধি পাইবে । স্পষ্ট বুঝা যায়, হাদিয়া-তোহফা যতক্ষণ পর্যন্ত সমশ্রেণীর লোকদের মধ্যে পারস্পরিকভাবে দেওয়া-নেওয়া হইতে থাকে, ততক্ষণ পর্যন্ত তাহা জায়েয হইবে অবশ্য যদি পারস্পরিক বন্ধুত্-ভালোবাসা বৃদ্ধি করা উহার লক্ষ্য হয় এবং তাহা এক তরফা না হইয়া উভয় পক্ষ থেকে হইতে থাকে । এক পক্ষ কেবল দিবে আর অপর পক্ষ কেবল গ্রহণ করিতে থাকিবে, এইরূপ হইলে তাহা রাসূলে করীম (স)-এর নির্দেশ মতো হইল না বুঝিতে হইবে। এই হাদীয়া-তোহফা যদি কোন একপক্ষ অধিক শক্তিশালী বা অধিক মর্যাদাশালী ব্যক্তিকে কেবল দিতেই থাকে, আর অপর পক্ষ তাহা কেবল গ্রহণ করিতেই থাকে তাহা হইলে উহা আর হাদিয়া-তোহফা থাকিবে না, ঘুষে পরিণত হইবে। যেমন সাধারণ মানুষ যদি সরকারী পদাধিকারী ব্যক্তিকে হাদিয়া-তোহফা দেয়, তাহা হইলে উহা নিশ্চয়ই সেই পদাধিকারী ব্যক্তিকে সন্তুষ্ট করিয়া তাহার দ্বারা কোন অবৈধ বৈষয়িক স্বার্থ www.icsbook.info

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।