হাদীস শরীফ ২২৫ করিয়া পাইয়াছে। আর এই সবকিছুর সাহায্যে কোন পদ লাভ করা হইলে প্রমাণিত হয় যে, ইহা লাভ করিবার পিছনে তাহার নিজের কোন স্বার্থ, লোভ ও কুমতলব নিশ্চয়ই ছিল । আর স্বার্থপর কুমতলবের লোক আল্লাহর রহমত হইতে চিরদিনই বঞ্চিত হইতে বাধ্য । ইহার বর্ণনা প্রসঙ্গে মুহাদ্দিসগণ লিখিয়াছেন £ EAT LEN BNET AH SN EF, SI LSE dm 4 AT LET LULL HET 9 (০৭১০093813০) নিস যে লোক পদপ্রার্থী হইবে তাহাকে কোন পদ না দেওয়ার কারণ এই যে, তাহাকে তাহা দেওয়া হইলে তাহাকে উহার প্রতিই সোপর্দ করা হইবে। তাহার জন্য কোন সাহায্য আসিবে না। আর যাহার জন্য কোন সাহায্য আসিবে না সে উহার উপযুক্ত বিবেচিত হইতে পারে না। আর উপযুক্ত না হইলে তাহাকে কোন পদ দেওয়া ঠিক নয়, কেননা তাহাতে বিশেষ দোষ রহিয়াছে । পক্ষান্তরে সে যদি কোন পদ পাইতে না চাহে, নিজে প্রার্থনা না করে ও কোন প্রকার চেষ্টা-তদবীর না করে, বরং জনগণ কিংবা জনপ্রতিনিধিরা নিজেরাই এই পদে তাহাকে অভিষিক্ত করে ও এই কাজ করিতে বাধ্য করে, আর ইহার পরই সে এই পদ লাভ করে, তবে এই দায়িত্ব পালনের ব্যাপারে সে আল্লাহ্র রহমত পাইবে । কেননা তাহার মধ্যে কোন স্বার্থপরতা ছিল না, কোন কুমতলব ছিল না বলিয়াই সে চাহে নাই। ইহার জন্য প্রার্থনা করে নাই। এখন যখন জনগণই তাহাকে এই পদে নিযুক্ত করিয়াছে, তখন জনগণের সহযোগিতা ও আল্লাহ্র রহমতে এই কাজ সম্পন্ন করা তাহার পক্ষে সহজ ও সম্ভব । বিশেষত এইরূপ অবস্থায় সঠিক পথে থাকিয়া সঠিক কাজ করিবার জন্য আল্লাহ্ নিজেই কোন নির্ভরযোগ্য ব্যবস্থা করিয়া দিবেন। সৎ ও অসৎ নেতৃত্বের পরিণাম ৮৫05৮5690৮4 তন 0৩ গিরি এ|। 15 03 IG ০৮ A dl HTS SALAS KE HI HT ০৯৮ ৮৪ = gl ৮৯ EC EWE =, PEEVE ul SUN, (sis) - Lh SEIS lh হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ তোমাদের নেতা ও শাসকগণ যখন (চরিত্র ও কাজকর্মের দিক দিয়া) উত্তম লোক হইবে, তোমাদের (সমাজের) সচ্ছল ও ধনী লোকগণ যখন দানশীল হইবে এবং তোমাদের সামগ্রিক ও সামাজিক কাজকর্ম যখন পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করা হইবে, তখন নিশ্চয়ই তোমাদের (মুসলিমদের) জন্য পৃথিবীর উপরিভাগ (অর্থাৎ এই জীবন) নিম্নভাগ (অর্থাৎ মৃত্যু) হইতে উত্তম হইবে । -_-৯/২৯১ www.icsbook.info
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।