হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

০ হাদীস শরীফ প্রার্থনা করিয়া লাভ কর, তবে তোমাকে উহার নিকট সোপর্দ করিয়া দেওয়া হইবে, আর আমীর পদ যদি প্রার্থনা ব্যতিরেকে লাভ হয়, তবে (সেখানে দায়িত্ব পালনের জন্য অবশ্যই আল্লাহ্‌র তরফ হইতে) তোমাকে সাহায্য করা হইবে। = বুখারী, মুসলিম ব্যাখ্যা ইসলামী সংস্থা ও সমিতির আমীর বা নেতৃপদ এবং ইসলামী রাষ্ট্র পরিচালনা প্রভৃতি এতদূর কঠিন দায়িতৃপূর্ণ বিষয় যে, কোন বুদ্ধিমান মানুষই নিজে চাহিয়া, প্রার্থনা করিয়া উহা লাভ করিতে প্রস্তুত হইতে পারে না। এতদসত্তবেও যদি কেহ চেষ্টা-সাধনা করিয়াই এই দায়িতৃপূর্ণ পদ লাভ করে তবে হয় সে এই পদের গুরুত্ব, তীব্রতা ও কঠোরতা অনুধাবন করিতে পারে নাই; আর না হয়, না বুঝিবার কারণেই সে উহা লাভ করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়া গিয়াছে। অন্যথায় সব বুঝিতে পারিয়া নিছক ক্ষমতার লোভ ও লালসার কারণেই সে উহা লাভ করিবার জন্য চেষ্টা করিতেছে । আর এই উভয় অবস্থায়ই এই ধরনের ব্যক্তি ইসলামী রাষ্ট্রের কোন একটি কর্তৃত্বের পদই পাওয়ার যোগ্য নয়। ঠিক এইজন্য প্রার্থী হওয়ার চেষ্টা করা ও সেই জন্য অর্থ ব্যয় করা একেবারেই জায়েয নয়। উপরন্তু যে ব্যক্তি এইরূপ করিবে তাহাকে এই ধরনের পদ লাভের সুযোগ দেওয়াও ইসলামে সম্পূর্ণ নাজায়েয ৷ পক্ষান্তরে পদের জন্য প্রার্থনা বা চেষ্টা-সাধনা ব্যতিরেকেই যদি কাহারো উপর কোন দায়িতৃপূর্ণ কাজের ভার অর্পিত হয়, তবে তাহা যত বড় পদই হউক না কেন, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করিবার জন্য আল্লাহ্‌র নিকট হইতে রহমত ও সাহায্য নাযিল হইবে । কেননা এই পদ সে নিজে প্রার্থনা বা চেষ্টা করিয়া লাভ করে নাই, চেষ্টা ও প্রার্থনা ব্যতিরেকে আল্লাহ্‌র মঞ্জুরীক্রমে জনগণের পক্ষ হইতে তাহার উপর এই দায়িত্ব অর্পিত হইয়াছে । কাজেই এই দায়িত্‌ পালনে সে আল্লাহ্‌র রহমত ও জনগণের আন্তরিক সহযোগিতা লাভ করিতে পারিবে। ঠিক এই কারণেই ইসলামী রাষ্ট্রে নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার পরিবর্তে জনগণের স্বতঃক্ষুর্ত ও নিরপেক্ষ মনোনয়ন ভিত্তিক নির্বাচন পন্থা গ্রহণ করা হইয়াছে। দুনিয়ার বিভিন্ন দেশে ও সমাজে নেতৃবৃন্দের ব্যর্থতার কারণ অনুসন্ধান করিলেই এই হাদীসের সত্যতা নিঃসন্দেহে প্রমাণিত হইতে পারে! ৮০115420458 9201 ০:925 BE এ০। 1৮০5 0৩ IG ms 1:৮০ lala ০) ৬৭4০০) - ৮০০৪) (812211107৮2 ৮81০7) হযরত আনাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেন যে, যে ব্যক্তি বিচারকের পদ চাহিয়া গ্রহণ করিল, তাহাকে তার নফসের নিকটই সোপর্দ করিয়া দেওয়া হইবে। আর যাহাকে এই কাজ করিবার জন্য বাধ্য করা হইয়াছে, তাহার প্রতি আল্লাহ ফেরেশতা নাধিল করিবেন, সে তাহাকে সঠিক পথে পরিচালিত করিতে থাকিবে । = তিরমিযী ও ইবনে মাজাহ ব্যাখ্যা কেবল বিচারকের পদই নহে, সামাজিক দায়িত্বপূর্ণ কোন পদই যদি কেহ চাহিয়া ও প্রার্থনা করিয়া লাভ করে তবে সে এই দায়িত্‌ পালনের ব্যাপারে আল্লাহ্‌র কোনই রহমত পাইতে পারে না। কেননা সেই ইহা নিজে চাহিয়া, প্রার্থনা করিয়া ও সেইজন্য চেষ্টা-সাধনা www.icsbook.info

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।