২২২ হাদীস শরীফ জনগণের কল্যাণের জন্য প্রাণপণে চেষ্টা করে, তবে সে আল্লাহ্র রহমত লাভ করিত পারে। আর যদি তাহা না করে, তবে সে ইহকাল-পরকাল উভয় ক্ষেত্রেই অপরাধী, লাঞ্চিত ও শাস্তির যোগ্য হইবে ৷ তাহাতে কোন সন্দেহ নাই। নেতৃত্বের গোড়ার কথা IU Tb LN 4)-১০-০৩০০৮১০০৪ ০০) 793021১৩০০৩ ০৩ এ হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন ঃ মানব সমাজ স্বর্ণ ও রৌপের খনির মতো । তাহাদের মধ্যে জাহিলিয়াতের যুগে যাহারা উত্তম, ইসলামের ক্ষেত্রেও তাহারাই উত্তম প্রমাণিত হইতে পারে, অবশ্য ঘদি তাহারা তাহা পূর্ণরূপে অনুধাবন করিতে পারে । _ মুসলিম ব্যাখ্যা আলোচ্য হাদীসে মানব সমাজকে স্বর্ণ ও রৌপের খনির সহিত তুলনা করা হইয়াছে । স্বর্ণ ও রৌপ্য খনিতেই জন্মে। স্বর্ণ খনিতে স্বর্ণের জন্ম এবং রৌপের খনিতে রৌপ্যের উৎপাদন হয় । ইহা ব্যক্তিক্রম হওয়া সম্ভব নয়। ভাল-মন্দ-- এই দুই ধরনের মানুষ সমাজ হইতেই উত্থিত হয়। সমাজ যদি উত্তম হয়, তবে তাহার অধঃস্তন বংশধরেরাও উত্তম হইবে। পক্ষান্তরে সমাজ মন্দ হইলে তাহার ভবিষ্যৎ বংশধরেরাও মন্দ হইতে বাধ্য। বস্তুত স্বর্ণ ও রৌপ্য যেমন নিজ নিজ বৈশিষ্ট্যের দরুন লোকদের নিকট মর্যাদা পাইয়া থাকে, মানুষও দুনিয়ায় নিজ নিজ স্বাভাবিক গুণ বৈশিষ্ট্য অনুসারে সম্মান পাইয়া থাকে। বস্তুত স্বাভাবিক গুণ-বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ সকল নীতিবাদী, তাহারা সকল পরিবেশেই নিজ নিজ গুণে বিভূষিত হয়। যাহাদের মধ্যে জন্মগত প্রতিভা, গুণ ও কর্মক্ষমতা আছে তাহারা ইহার সাহায্যে জাহিলিয়াতের পরিবেশে যেমন নিজের প্রাধান্য স্থাপিত করিয়া থাকে, তেমনি ইসলামের পরিবর্তিত পরিবেশেও প্রধান রূপে বরিত হইতে পারে। স্বর্ণ ও রৌপ্য যেমন নিজ নিজ গুণের ভিত্তিতে নিজের মূল্য আদায় করে এবং সেই দিক দিয়া স্বর্ণ ও রৌপ্যর মূল্যে পার্থক্য থাকে তেমনি মানুষও নিজ নিজ স্বাভাবিক যোগ্যতা ও গুণের দিক দিয়া বিশ্বসমাজে মর্যাদা লাভ করে এবং সেদিক দিয়া তাহাদের মধ্যে পার্থক্য হইয়া থাকে। কিন্তু সেই জন্য ইসলামকে অনুধাবন করা ও তাহাতে পারদর্শিতা লাভ করা জরুরী শর্ত হইয়া রহিয়াছে। ইসলামকে যথাযথরূপে অনুধাবন না করিলে এই বৈশিষ্ট্য লাভ করা সম্ভব নয়। ইসলামী বিপ্লবের ইতিহাসকেও সম্মুখে রাখিলে এই হাদীসের মূল প্রতিপাদ্য বিষয় আরো সুস্পষ্টরূপে বুঝিতে পারা যায়। নবী করীম (স)-এর ইসলামী আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাহারা সর্বপ্রথম ইহাতে যোগদান করিবার জন্য অগ্রসর হন, তাহারা প্রত্যেকেই প্রাক-ইসলামী সমাজে নানাভাবে প্রধান ও মর্যাদা সম্পন্নরূপে বরিত ছিলেন। হযরত আবূ বকর, হযরত উমর, আলী হায়দার ও উসমান জিনুরাইন (রা) প্রমুখ সাহাবায়ে কিরামই ইহার জ্বলন্ত প্রমাণ । যে খালিদ ইসলামকে নির্মূল করিবার জন্য তরবারী চালাইয়াছেন জাহিলিয়াতের যুগে এবং মুসলিম নিধন কার্যে একে একে নয়খানি শানিত তরবারী চূর্ণ করিয়াছেন, তিনি ইসলাম গ্রহণ করিয়া ইসলামের দিদ্ধিজয়ের সূচনা করেন । এই সকল ব্যক্তির স্বাভাবিক জন্মগত www.icsbook.info
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।