হাদীস শরীফ ২২১ ব্যাখ্যা হাদীসের বক্তব্য সুস্পষ্ট । মুসলমানদের মধ্যে সাধারণত তাহাকে আমীর, রাষ্ট্রপ্রধান, নেতা ও দায়িত্বশীল বানানো হয়, যাহার মধ্যে জনগণের নিঃস্বার্থ খিদমত করিবার ভাবধারা বর্তমান । কিন্তু এই ধরনের কোন ব্যক্তি যদি দায়িত্ব গ্রহণ করিবার পর তাহা পালন না করে, অন্তত নিজ স্বার্থের জন্য মানুষ যতখানি আন্তরিকতা ও নিষ্ঠা সহকারে চেষ্টা করিয়া থাকে সেইরূপ চেষ্টাও না করে, তবে সে সামগ্রিক দায়িত্বের প্রতি অবহেলার অপরাধে অপরাধী । এইরূপ অবস্থায় পদত্যাগ করাই তাহার কর্তব্য । আর তাহা যদি না করে বরং পদ আকড়াইয়া ধরিয়া উক্ত পদের সংশ্লিষ্ট দায়িতুসমূহ যথাযথ পালন হইবার সুযোগ করিয়া না দেয় তবে তাহার অপরাধ ক্ষমার অযোগ্য ৷ এই দুনিয়ার মানুষের দরবারেও সে অপরাধী সাব্যস্ত হইবে আর পরকালে তাহার জন্য কঠিন শাস্তি নির্দিষ্ট থাকা স্বাভাবিক। পরকালে এই ধরনের লোকদিগকে উপুড় করিয়া উল্টাদিকে ঝুলাইয়া মাথা নিচে ও পা উপরের দিকে করিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে । মনে করা যাইতে পারে যে, ন্যস্ত দায়িত্ব অবহেলা করিবার অপরাধের ইহা হইতেছে নিকৃষ্ট ধরনের অপমানকর শাস্তি । অথবা তাহাকে লাঞ্গুণাপূর্ণ শাস্তি দেওয়া হইবে তাহাই বুঝাইবার জন্য এই কথা বলা হইয়াছে। 75 55 লন Aline ho ১০0 BENT IG IG ০০ LSE - এ SU mH idl ৮০৮ ৮50 5 GLU কও হযরত আয়েশা রো) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, নবী করীম (স) আল্লাহ্র নিকট দো“আ করিয়া বলিয়াছেন £ঃ আমার উম্মতের লোকদের জাতীয় ও রাষ্ট্রীয় কাজের যে যিশ্মাদার হইবে, যে যদি লোকদিগকে ভয়ানক অশান্তি ও দুঃখকষ্টে নিক্ষেপ করে তবে হে আল্লাহ! তুমিও তাহার জীবনকে সংকীর্ণ ও কষ্টপূর্ণ করিয়া দাও। আর যে ব্যক্তি আমার উম্মতের সামগ্রিক ব্যাপারে ও কাজকর্মের দায়িত্বশীল হইবে এবং অতঃপর সে যদি জনগণের প্রতি ভালবাসা ও অনুগ্রহ প্রদর্শন করে, তবে হে আল্লাহ! তুমি তাহার প্রতি অনুগ্রহ দান কর। = মুসলিম ব্যাখ্যা ইহা হযরতের একটি মূল্যবান দো'আ বিশেষ । রাসূলে করীম (স) এই দো'আর মাধ্যমে উম্মতকে একদিকে সমাজের নেতৃস্থানীয় কর্তৃতৃশীল লোকদের দায়িত্ব ও কর্তব্য জানাইয়া দিয়েছেন, আর অপরদিকে দায়িত্বশীল লোকেরা দায়িত্ পালন না কৰিলে কিংবা উহাতে অবহেলা ও অবজ্ঞা প্রদর্শন করিলে কি পরিণতি হইতে পারে তাহা মূলগতভাবে জানাইয়া দিয়াছেন। মোটামুটিভাবে দো'আয় বলা হইয়াছে যে, সেই ব্যক্তিই মুসলমান সমাজের জাতীয় ও রাষ্ট্রীয় দায়িত্বশীল সম্পন্ন হইতে পারে, যাহার মধ্যে জনগণের প্রতি দরদ, সহানুভূতি ও কল্যাণ কামনা বিদ্যমান । আর যাহার মধ্যে জনগণের প্রতি তাহা নাই, যে ক্ষমতাসীন ও দায়িত্বশীল হইয়া অন্যের উপর দুঃখকষ্ট ও বিপর্যয় চাপাইয়া দেয়, সে কখনও মুসলমানদের নেতা ও রাষ্ট্রকর্তা হইতে পারে না। অন্যকথায় মুসলমান সমাজের নেতা ও রাষ্ট্রকর্তার কর্তব্য হইতেছে, জনগণের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা, জনগণকে ভালবাসা এবং তাহাদিগকে শান্তি দানের ও তাহাদের কল্যাণের জন্য সর্বতোভাবে সচেষ্ট থাকা । যদি তাহা না করে, যদি জনগণের উপর দুঃখকষ্ট ও অশান্তির বোঝা চাপাইয়া দেয় তবে সে এক মুহূর্তের তরেও মুসলিম সমাজের আমীর, নেতা ও রাষ্ট্রকর্তা থাকিতে পারে না । আর রাষ্ট্রকর্তা হইয়া যদি সে www.icsbook.info
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।