৪ হাদীস শরীফ বস্তুত ইমামকে জনগণের আস্থাভাজন হইতে হইবে । যে লোক জনগণের আস্থাভাজন নয়, যাহার প্রতি জনগণ ঘৃণা পোষণ করে, যাহাকে ইমাম বানাইতে লোকেরা সন্তুষ্টচিত্তে রাজি নয়, তাহার ইমাম হওয়া এই হাদীসসমূহের ভিত্তিতে স্পষ্ট হারাম । জনমতকে আখ্রাহ্য করিয়া জনগণের মর্জির বিরুদ্ধে জোর-জবরদস্তি করিয়া লোকদের ইমাম হইয়া বসিবার কোন অধিকার কাহারও নাই- তাহা নামাযের ইমামতির ব্যাপারই হউক, কি সমাজ ও রাষ্ট্র পরিচালনের ক্ষেত্রেই হউক, উভয় স্থানে একই নীতি প্রযোজ্য । জনগণের ইমাম বা নেতা হইতে হইলে তাহাকে অবশ্যই জনগণের আস্থা অর্জন করিতে হইবে এবং প্রমাণ করিতে হইবে যে, যাহাদের উপর সে ইমাম হইতেছে কিংবা 'ইমাম' হওয়ার দাবি করিতেছে, তাহারা তাহাকেই ইমাম পাইবার জন্য আন্তরিকভাবে প্রস্তুত, আগ্রহান্বিত। যাহার প্রতি জনগণের এইরূপ আন্তরিক অকুষ্ঠ সমর্থন ও আস্থা প্রমাণিত ও প্রতিষ্ঠিত হইবে না, তাহার যেমন ‘ইমাম’ হইবার ও নিজেকে “ইমাম*রূপে পরিচালিত করার এবং ইমামের ন্যায় প্রভাব বিস্তার ও ক্ষমতা প্রয়োগের অধিকার নাই, তেমনি তাহাকে ইমামরূপে গণ্য করিবার অধিকারও কাহারও থাকিতে পারে না। ইসলামে এই কারণেই সর্বস্তরের ইমামতি নেতৃত্ব নির্ধারণের জন্য জনমত যাচাইয়ের উপর গুরুত্ব আরোপ করা হইয়াছে । জনমত যাচাই করিবার বাস্তব পন্থা পদ্ধতি কি হইবে, সেই প্রশ্ন এখানে অবান্তর । কেননা, ইহার জন্য কোন স্থায়ী ও অপরিবর্তনশীল পদ্ধতি দেওয়া যাইতে পারে না। দেওয়া বুদ্ধিমানের কাজও নহে। ইহা লোকদের ইচ্ছা, ক্ষমতা ও সুযোগ-সুবিধা অনুযায়ী করা হয়৷ ইসলাম তাই ব্যবহারিক পদ্ধতি ও কর্মোপযোগী কাঠামোর প্রতি কোন আগ্রহ দেখায় নাই। কিন্তু জনমত যে এই ব্যাপারে চূড়ান্ত ও সিদ্ধান্তকর ভিত্তি, ইহাকে কোন মতেই উপেক্ষা বা অস্বীকার করা যাইতে পারে না এবং নীতি যে সর্বকালের সকল স্তরের সমাজের জন্যই নির্দিষ্ট তাহা সম্পূর্ণভাবে অকাট্য ও অনস্বীকার্য । এই কারণে জোর করিয়া নামাযের ইমাম হওয়া যেমন ইসলামে নিষিদ্ধ, সশন্তর বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করিয়া বসাও অনুরূপভাবেই হারাম । বস্তুত ইসলামে নামাযের মসজিদ আর দুনিয়ার রাজনীতি ও রাষ্ট্রক্ষমতা সবই এক ও অভিন্ন। অপর দুই ব্যক্তির আলোচনা এখানে অপ্রাসঙ্গিক বলিয়া তাহা আলোচিত হইল না। ইসলামী বাষ্ট্রপ্রধানের দায়িত্ব ৮৮৮৯ 21058 400৮.) ০৮০৩ mA ni ie ৮4৫৯০ ai tt LE CS El মা'কাল বিন ইয়াসার হইতে বর্ণিত হইয়াছে_ তিনি বলিয়াছেন যে, আমি রাসূল (স)-কে বলিতে শুনিয়াছি ৪ যে ব্যক্তি মুসলমানদের কোন বিষয় ও ব্যাপারে দায়িত্বশীল হইয়া বসিল কিন্তু অতঃপর সে তাহাদের কল্যাণ কামনা ও খিদমতের জন্য এই রকম চেষ্টাও করিল না, যাহা সে নিজের জন্য করিয়া থাকে, তবে আল্লাহ তাহাকে উপুড় করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। www.icsbook.info
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।