bi হাদীস শরীফ অবিশ্রান্ত চেষ্টা-সাধনা চালানো না হয়, তাহা হইলে এই পাচটি ভিত্তিও স্থায়ী হইয়া থাকিবে না; বরং ইহাও ধীরে ধীরে লোপ পাইতে থাকিবে, তাহা কেহই রোধ করিতে পারিবে না। বড়ই দুঃখের বিষয়, এক শ্রেণীর অজ্ঞ আলেম ও প্রচারকের পাল্লায় পড়িয়া এই মহান হাদীসটির বিকৃত ব্যাখ্যা জনসমাজে প্রচারিত হইয়া পড়িয়াছে। ফলে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের পক্ষে ইহা একটি বিরাট বাধা হইয়া দীড়াইয়াছে। এই অজ্ঞ আলেমরা প্রচার করিতেছে যে, কালেমা, নামায, যাকাত, হজ্ব ও রোযা-- এই পাঁচটি জিনিসের নামই ইসলাম ৷ কেহ এই পাচটি কাজ কোন না কোনরূপে সম্পন্ন করিয়া দিলেই (তাহাদের মতে) সে মুসলমানীর সমস্ত দায়িত্ব পালন করিয়া ফেলিল। অথচ এই মূর্খরা এইদিকে আদৌ লক্ষ্য করে না যে, ইহা দ্বারা হাদীসের ভুল ব্যাখ্যা করা হইতেছে, রাসূল (স) মূলত যাহা বলেন নাই, এইরূপ বিকৃত ব্যাখ্যা দ্বারা তাহার নামে তাহাই প্রচার করা হইতেছে এবং ইহা অত্যন্ত বড় ও মারাত্মক অপরাধ ৷ সর্বোপরি হাদীসের এইরূপ ভুল ব্যাখ্যা করিয়া ইসলামের পূর্ণাঙ্গ ও বিরাট মহান জীবন ব্যবস্থার বাস্তব প্রতিষ্ঠার আন্দোলনের পথে অবাঞ্ছিত বাধার সৃষ্টি করা হইতেছে। এই ভুল যত শীঘ্রই ভাঙিবে ইসলামের তথা মুসলিম জাতির পক্ষে ততই মঙ্গল। এ 0453০ TBE এ] ৮০ ০৮৮০৩ ৯০ Clan BUS 58545 _ 91 45 40] ৮৮ 111৮০ 9৮১০ এ] YI হযরত উবাদা ইবনে সামিত (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন আমি নবী করীম (স) কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া আর কেহ মা'বুদ নাই এবং মুহাম্মাদ আল্লাহ্র রাসূল আল্লাহ তাহার উপর জাহান্নাম হারাম করিয়া দিবেন। ব্যাথা মুসলিম শরীফের এক দীর্ঘ হাদীসের শেষাংশ উপরে একটি স্বতন্ত্র হাদীসরূপে উদ্ধৃত করা হইয়াছে। হাদীসে আল্লাহ ছাড়া অপর কোন মা'বুদ না থাকা এবং মুহাম্মাদ (স)-এর আল্লাহ্র রাসূল হওয়ার সাক্ষ্যদানের পরিণাম ফল উল্লেখিত হইয়াছে। বলা হইয়াছে যে, যে লোক এই দুইটি কথার সাক্ষ্যদান করিবে, আল্লাহ তা'আলা তাহার উপর জাহান্নাম হারাম করিয়া দিবেন অর্থাৎ আল্লাহ তাহাকে জাহান্নামে নিক্ষেপ করিবেন না, জাহান্নামের কঠিন আগুন হইতে সে রক্ষা পাইবে। এই পর্যায়ের আরও বহু হাদীস মুসলিম শরীফে এবং অন্যান্য হাদীস গ্ৰন্থসমূহে উদ্ধৃত রহিয়াছে। সহজেই বুঝিতে পারা যায় যে, এই দুইটি কথার সাক্ষ্যদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ইহার পরিণাম জাহান্নাম হইতে পরিত্রাণ লাভ। কোন ঈমানদার লোকের দৃষ্টিতে ইহা সামান্য ও নগণ্য জিনিস বিবেচিত হইতে পারে না। কিন্তু এই দুইটি কথার সাক্ষ্যদানের অর্থ কি? প্রথমে সাক্ষ্যদানের তাৎপর্য বিবেচ্যঃ আল্লামা রাগিব ইসফাহানী লিখিয়াছেন ৪ -৮৮17৮৬ ৩০০০৮০৮০০০৭ সিএ প্রত্যক্ষ দর্শন বা অন্তর্দৃষ্টির পর্যবেক্ষণের সাহায্যে লব্ধ জ্ঞানের ভিত্তিতে কোন কথা বলাকেই শাহাদাত বা সাক্ষ্যদান বলা হয়। আল-মুফরাদাত, পৃ. ২৬৯ অন্য কথায় আল্লাহ্র অস্তিত্ব ও একত্ব এবং হযরত মুহাম্মাদ (স)-এর প্রকৃত রাসূল হওয়া সম্পর্কে নির্ভুল জ্ঞান লাভ এবং সেই কথা মুখে ঘোষণা করা ও জীবনের ভিতর দিয়া উহার www.icsbook.info
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।