হাদীস শরীফ ১ম খন্ড — হাদীস শরীফ ১ম খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২১৯ ব্যাখ্যা এই পর্যায়ে তিরমিযী, আবূ দাউদ, ইবনে মাজাহ, দারে কুতনী, বায়হাকী প্রভৃতি হাদীস গ্রন্থে আরো কয়েকটি হাদীস বিভিন্ন সনদ সূত্রে বর্ণিত হইয়াছে । এ সব হাদীসের সনদ সম্পর্কে যদিও নানা আপত্তি ও প্রশ্ন উত্থাপন করা হইয়াছে কিন্তু একই কথা বহু সংখ্যক সূত্রে বর্ণিত হওয়ার কারণে মূল কথাটির বলিষ্ঠতা ও সুস্পষ্টতা অনস্বীকার্য হইয়া উঠিয়াছে। এখানে উদ্ধৃত ইবনে মাজাহ্‌র হাদীসটির সনদ সম্পর্কে ইরাকী বলিয়াছে £ :১-. ১১৫. “এই হাদীসটির সনদ উত্তম।” কাজেই এই মূল কথাটি প্রমাণের জন্য এই সব হাদীস পরিপূরক ও দলীল হিসাবে অনায়াসেই পেশ করা যাইতে পারে । হাদীসের মূল বক্তব্য হইল- তিন ব্যক্তির নামায কবুল হয় না। “কবুল হয় না’ কথাটি বুঝাইবার জন্য বিভিন্ন হাদীসে বিভিন্ন ভাষা ব্যবহৃত হইয়াছে। আবদুল্লাহ ইবনে আমর (রা) বর্ণিত হাদীসে স্পষ্ট কথা হইয়াছে $ (১৯০ 911,১0১) - PED 11017042555 তিনজন লোকের নামায আল্লাহ তা'আলা কবুল করেন না। আবু ইমামা বর্ণিত হাদীসে বলা হইয়াছে ঃ (৬4৮) - ১450 ৮:১০ 9 2555 তিনজন লোকের নামায তাহাদের কর্ণদেশ অতিক্রম করে না। হযরত আনাস বর্ণিত অপর এক হাদীসে এই কথাটি অধিকতর কঠোর ভাষায় প্রকাশ করিয়া বলা হইয়াছে $ (৬০৮1 5% HE 4০2৮০ 2৮ তিনজন লোকের উপর রাসূলে করীম (স) অভিশাপ বর্ষণ করিয়াছেন আবু সা'দ বর্ণিত হাদীসে বলা হইয়াছে ঃ (it) - 4১ ৮৮০ 2৩০৫ 45553 তিনজন লোকের নামায তাহাদের মাথা অতিক্রম করিয়া যায় না। আর উপরে উদ্ধৃত হযরত ইবনে আব্বাস বর্ণিত হাদীসে বলা হইয়াছে ঃ কলির বিরান উথ্থিত হয় না। উপরের এইসব কথারই মর্ম হইল “তিনজন লোকের নামায আল্লাহ্‌র দরবারে কবুল হয় না।” এই তিনজনের মধ্যে সর্বপ্রথম হইতেছে £ | IAI ০৮ 995) সেই ব্যক্তি যে লোকদের ইমাম হইয়া বসে কিন্তু সে লোকেরা তাহাদের ঘৃণা করে, অপছন্দ করে। অর্থাৎ লোকেরা যাহাকে ঘৃণা করে, অপছন্দ করে, তাহার ইমাম হওয়ার অধিকার নাই, ইমাম হইলে অতঃপর তাহার নামায কুবল হইবে না। তাহার উপর আল্লাহ্‌র অভিশম্পাত। www.icsbook.info

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।