২১৮ হাদীস শরীফ হাদীসের শেষাংশে বলা হইয়াছে যে, যেখানে যে আলিমের অধিক প্রভাব ও জনপ্রিয়তা রহিয়াছে, সেখানে নামাযের ইমামতি কিংবা রাজনৈতিক নেতৃত্বে অপর কোন ব্যক্তির দখল করিয়া বসা মুসলমানদের সমাজ জীবনকে চরম বিপর্যয় ও বিশৃঙ্খলার কারণ হইয়া পড়িতে পারে। সেইজন্য ইহা করা কোন আলিমের পক্ষেই ঠিক হইবে না বরং প্রত্যেককেই এই দিক দিয়া সতর্কতা অবলম্বন করিতে হইবে৷ কিন্তু সেই প্রভাবশালী আলিম নিজেই যদি ইহার অনুমতি দেয়, তবে অবশ্য অন্যকথা । এইভাবে কোন ব্যক্তির নির্দিষ্ট বিশেষ গদি কিংবা চেয়ারে তাহার অনুমতি ব্যতীত কাহারো বসা উচিত নহে। কেননা উহাতেও পারস্পরিক তিক্ততা, ভুল ধারণা ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পূর্ণ আশঙ্কা রহিয়াছে। নামাযের ইমাম হউন কিংবা নেতা ও রাষ্ট্রপ্রধান, তাহার মধ্যে চরিত্র ও নৈতিকতার দিক দিয়া জনপ্রিয়, গণবন্ধু ও সর্বজনশ্রদ্ধেয় হওয়ার গুণ বর্তমান থাকা একান্তই অপরিহার্য । এই গুণ না থাকিলে নামাযের ইমাম ও সমাজ ও রাষ্ট্রের নেতা হওয়ার কাহারো কোন অধিকার থাকিতে পারে না। এইজন্য যখনই কোন ইমাম কিংবা নেতা অনুভব করিতে পারিবে যে, জনগণের অধিকাংশই তাহাকে শ্রদ্ধা করে না-- তাহার প্রতি কোন আস্থা রাখে না, তখনি নিজে নিজেই ইস্তফা দিয়া দায়িতৃপূর্ণ পদ হইতে সরিয়া পড়া কর্তব্য। বস্তুত ইসলামী সমাজ ও রাষ্ট্রের নেতৃবৃন্দ ও ইমামদের মধ্যে এই গুণ অবশ্যই থাকিতে হইবে। অন্যথায় সমাজের লোকদের মধ্যে ইসলামী ভাবধারা ও পারস্পরিক শ্রদ্ধা-আস্থার পবিত্র পরিবেশ বর্তমান থাকা সম্ভব হইবে না। এই হাদীসকে সম্মুখে রাখিয়া যখন বর্তমান বিপর্যস্ত সমাজের সর্বস্তরের অবস্থা চিন্তা করি তখন দেখিতে পাই যে, মসজিদের ইমাম মুসল্লীদের ভক্তি-শ্রদ্ধা হারাইয়া ফেলিয়াছে-- বরং তাহার স্থানে তাহাদের মনে জাগিয়াছে ঘৃণা ও বিতৃষ্ণা; কিন্তু তখনও ইমাম সাহেব নামাযের ইমামতি ত্যাগ করিতে রাজি নয় কিংবা মন্ত্রী বা এম. পি. সাহেব সুস্পক্টরূপে যখন জানিতে পারিয়াছে যে, জনগণ তাহাদের প্রতি একবিন্দু আস্থা রাখে না, বরং তাহাদিগকে চোর, দুর্নীতিপরায়ণ, মিথ্যাবাদী, ওয়াদা খিলাফকারী ও ধোকাবাজ বলিয়া গালাগালি করিতেছে ও তাহাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করিতেছে; কিন্তু তবুও মন্ত্রী সাহেব গদি ছাড়িতে ও এম. পি. এ. সাহেব মিথ্যা গণনেতা হওয়ার সুযোগটুকু ত্যাগ করিতে রাজি নয়। আজ এই উভয় প্রকার স্বার্থপর মোল্লাদের অভিশাপে সমাজ ধ্বংসপ্রায়। 3৮১৮৫ ho ds 451 2 412 JIU JU ০১৮৮০ le ০৮০ AE ক EGULLET I ৩৮045 bt to (axl ul) = ০০০০০ ০৯ হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, নবী করীম (স) ইরশাদ করিয়াছেন £ তিন প্রকারের লোক এমন আছে যাহাদের নামায তাহার মাথার এক বিঘত পরিমাণ উ্ধ্ব উঠে না অর্থাৎ আল্লাহ্র নিকট কবুল হওয়ার মর্যাদা পায় না। তাহারা হইতেছে-_ (১) এমন ব্যক্তি যে লোকদের ইমাম (নেতা) হইয়া বসিয়াছে বটে; কিন্তু সেই লোকেরাই তাহাকে অপছন্দ করে । (২) যে স্ত্রী এমন অবস্থায় রাত্রি যাপন করে যে, তাহার স্বামী তাহার প্রতি অসন্তুষ্ট এবং (৩) দুই মুসলমান (ভাই) যাহারা একে অপর হইতে সম্পর্ক ছিন্ন করিয়া বসিয়াছে। _ ইবনে মাজাহ www.icsbook.info
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।